আমার প্রিয় পোস্ট

সকাতরে ঐ কাদিছে সকলে শোন শোন পিতা

বাংলা ব্যবহার (উৎসর্গ প্রিয় ব্লগার এস্কিমো )

২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৫

শেয়ারঃ
0 0 0

একদা আমাদের প্রিয় ব্লগার এস্কিমো বাংলা ভাষায় ইংরেজীর ব্যবহার নিয়ে লিখেছিল। তার মতে যারা এমন করে তারা 'বাটপার'। অনেকেই তার মতের সাথে একমত হয়েছিল। তাকে ধন্যবাদ এমন পোস্ট দেয়ার জন্য। সে অর্থে আমিও একজন 'বাটপার'।

বাংলায় বহু আগে থেকেই স্বীকৃতভাবে ইংরেজী, আরবী, ফার্সী, উর্দূ ভাষার শব্দ এসেছে। একথা ব্যাকরন বইতে বহুবার পড়েছি। আমরা অনেকেই বাংলায় ইংরেজী শব্দ ব্যবহার করি। এটা যে কোন লোক দেখানো তা না। বরং কথা বলার সময় সহজেই এ শব্দগুলো চলে আসে। আর প্রায় সবাইই এই সাধারন ইংরেজীগুলো বুঝে। কিছু শব্দের উদাহরন দেই - thank you, welcome, mobile, comfort, feel, continuous, indicate, uneasy, stupid, salary, difference . এই শব্দগুলোর ব্যবহার এখন সহজাত হয়ে গেছে। আর যে দুজনের মধ্যে কথা হয় তারা নিজেদের প্রাকটিসের জন্যও পুরো ইংরেজীতে কথা বলে।

তবে এস্কিমো হয়ত বাড়াবাড়ি রকমের ইংরেজী মিশেনো বা বাংলাকে ইংরেজীর মত করে উচ্চারনের কথা বলেছে। আমার এক আত্নীয় নতুন আলুকে 'New আলু' বলে। এস্কিমো হয়ত এটাকেই নির্দেশিত করেছে।

আমাদের দেহের কিছু অঙ্গ আছে। আবার বিভিন্ন রোগ আছে যা ইংরেজীতে বললে কম অস্বস্তি লাগে। আবার কথা বলার সময় কিছু শব্দের ইংরেজী ব্যবহার অনেক ভাল শোনায়। অফিসের পদ ইংরেজীতে বললেই ভাল শোনায়।

আমরা বহুকাল বাংলা ভাষার ভালবাসায় বা ইংরেজী বলতে না পারার ব্যর্থতায় ইংরেজীকে দূরে ঠেলেছি। এস্কিমোও ইংরেজী বলার বিপক্ষে কিছু বলে নাই। সে বিদেশে থাকায় (হয়ত) বাংলার প্রতি তার মমতা অনেক বেড়েছে।

আমরা মিশরের নাইল কে নীলনদ বলে সমস্যাই করে ফেলেছি। গ্রহদের নামও বাংলা করাটা আমার অন্তত ভাল লাগে না। আশা করি আমি কি বলতে চেয়েছি তা বুঝতে পেরেছেন।

(আমি এই লেখায় সচেতনভাবে বাংলা শব্দ ববহার করেছি।)

 

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১২
নুশেরা বলেছেন: ভাল চিন্তা। অংক, বিজ্ঞান, ভূগোলের মতো বিষয়ের "টার্ম"গুলোর ইংরেজিটা না জেনে (পাঠ্যবই-প্রণেতাদের অদূরদর্শিতাই দায়ী) আমরা ভীষণ ভুল করি।
এস্কিমো বোধহয় সম্প্রতি ঢাকার এফএম রেডিও'র কোনো জকির বানী শ্রবণ করেছেন, তাই ওভাবে বলেছেন ;)
২. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩
হটডগ বলেছেন: আমার ধারনা কুনো লিখা পইড়া তার মর্মার্থ বুজার ক্ষমতা তুমার হয় নাইক্কা লুইব। 'আমি প্লেটে ভাত নিয়া আসি' আর 'মাই নানু ইস সো কিউট' বলার মধ্যে ডিফারেন্স আচে। ডঃ সিরাজুল ইসলাম বাংলায় বেহুদা আংরেজি মিশায় না, মিশায় সেই সব আবাল্গুলান যেকুলারে এক প্যারা শুদ্ধ ইংরেজী লিকতে দিলে কলমের আগা ভাইঙ্গা ফেলাইবো নাইলে কাজগ ছিড়া ফেলব। অপ যাও।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: ও আচ্ছা আচ্ছা

৩. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৪
হটডগ বলেছেন: মাইনাস খাওয়াইলাম যথারীতি।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ভালভাবে কথা বলা হয়ত শিখা হয় নাই

৪. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৬
নির্জন রহমান বলেছেন: মুহিব ভাই, সত্যিই অসাধারন একটা লেখা।

২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৫
আহসান হাবিব শিমুল বলেছেন: "হটডগ বলেছেন: আমার ধারনা কুনো লিখা পইড়া তার মর্মার্থ বুজার ক্ষমতা তুমার হয় নাইক্কা লুইব। 'আমি প্লেটে ভাত নিয়া আসি' আর 'মাই নানু ইস সো কিউট' বলার মধ্যে ডিফারেন্স আচে। ডঃ সিরাজুল ইসলাম বাংলায় বেহুদা আংরেজি মিশায় না, মিশায় সেই সব আবাল্গুলান যেকুলারে এক প্যারা শুদ্ধ ইংরেজী লিকতে দিলে কলমের আগা ভাইঙ্গা ফেলাইবো নাইলে কাজগ ছিড়া ফেলব। অপ যাও।"

সহমত।

আজাইর‌্যা পোষ্ট।মাইনাস।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: আপনার সময় নষ্ট করার জন্য দু:খিত

৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৮
গিফার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভালো লিখছেন......

তবে কিছু কিছু লোক আছে যারা লোক দেখানো বা ভাব নিয়ার জন্য কথার মধ্যে ইংরেজি ব্যবহার করে.... এস্কিমো ভাই মনে হয় তাদের কথাই বুঝিয়েছেন......

আর চেয়ার টেবিল এটাও তোহ ইংরেজি....
আদালত উকিল আরবি ফার্সি ভাষা থেকে এসেছে...

আর আমরা সব সময় চেয়ার টেবিল বলি কখনো কেদারা বলি নাহ...
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৫
দুঃখবিলাস বলেছেন: এক্সিমো'র পোস্ট টি যে অর্থে দেওয়া হয়েছিল সেটা আপনি বোধ হয় বুঝেননি। বুঝলে এতদিন পর, এই কথা বলতেন না।
সবাই সবকিছু তো আর বুঝে না, কিনতু চেষ্টা থাকা চাই। মাইনাস
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: হয়ত বুঝি নাই।

৮. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৭
রাতমজুর বলেছেন: বুঝলেন উল্টা, তাও এতদিন পর, ডন্ডারের চামড়াও এত মোটা না।
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ঠিক কথা

৯. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১১
মুহিব বলেছেন: এস্কিমোর কথা আমি বুঝেছি। এস্কিমোও হয়ত আমার কথা বুঝবে। মাঝে কেউ কেউ অযথাই লাফাচ্ছেন।
১০. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৩
গিফার বলেছেন: আচ্ছা ভালো কথা মোবাইলের বাংলা কি?

দুখ্যিত এইটার বাংলা আমি জানি নাহ বলে লজ্জিত......
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: চলমান/ঘূর্নায়মান

১১. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩২
ফারহান দাউদ বলেছেন: আহসান হাবিব শিমুল বলেছেন: "হটডগ বলেছেন: আমার ধারনা কুনো লিখা পইড়া তার মর্মার্থ বুজার ক্ষমতা তুমার হয় নাইক্কা লুইব। 'আমি প্লেটে ভাত নিয়া আসি' আর 'মাই নানু ইস সো কিউট' বলার মধ্যে ডিফারেন্স আচে। ডঃ সিরাজুল ইসলাম বাংলায় বেহুদা আংরেজি মিশায় না, মিশায় সেই সব আবাল্গুলান যেকুলারে এক প্যারা শুদ্ধ ইংরেজী লিকতে দিলে কলমের আগা ভাইঙ্গা ফেলাইবো নাইলে কাজগ ছিড়া ফেলব। অপ যাও।"

সহমত।

আজাইরা পোষ্ট।মাইনাস।
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: আপনার সময় নষ্ট করার জন্য দু:খিত

১২. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৫
কঁাকন বলেছেন: মুহিবভাইও দেখি সাঁঝুর মত বুদ্ধিজীবি হয়ে গেল
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: গালি দিলেন নাকি?

১৩. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১১
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমি একটু বিজি আর আমার নামে উল্টাপাল্টা কথা হইতেসে ...?
এইটা কিন্তু আমি সহ্য করুম না ...
এনিওয়ে, মুহিব ভাই এর সাথে একমত ...
১৪. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮
মিলটন বলেছেন: ভালো বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ।
১৫. ২৮ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬
এস্কিমো বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টা নিয়ে লেখার জন্যে। দ্রুতই একটা উত্তর দেবো। ভাল থাকবেন।
১৬. ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২২
আসিফ আহমেদ বলেছেন: আমি কারও কথা শুনলেই বুঝতে পারি কোনটা এক্সিমো ভাই বোঝাতে চেয়েছেন আর কোনটা স্বাভাবিক ভাবে আসা ইংরেজী।
হয়তো যে ইউজ করে সে বোঝেনা সেটা কতোটা বিরক্তিকর তাই সে করে যায়।

মুহিব ভাইয়ের কিছু বিশ্লেষণও সুন্দর।
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৭. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৩
সমকালের গান বলেছেন: শিক্ষামূলক পোষ্ট... স্টিকি করে ঝুলায়ে দেওন উচিত।
১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫
শাহানা বলেছেন: হমম, বিদেশে গেলে আসলেই দেশপ্রেম টের পাওয়া যায়, যেটা হয়তো দৈনন্দিন জীবনে ধরা পরেনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: হয়ত

১৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১২
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++

Free Bangladesh travel guide
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: এতকাল পর এই পোস্টে? ভাল লাগল।

 

মোট সময় লেগেছে ১.০২০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ সত্য সুন্দর।

জন্ম রাঙ্গামাটির চন্দ্রঘোনায় ।

স্কুল শুরু করতে না করতেই আব্বার ট্রান্সফারের কারনে সিলেটের ছাতকে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ