সিগরেট খাওয়া ছেলেটা
২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বন্ধু মাসুদ। স্কুলে থাকতেই সিগারেট খাওয়া ধরে। বাসায় প্রথম প্রথম ধরা খায় নাই। ধরা খেল HSC পরীক্ষার পর।
HSC পরীক্ষা খারাপ হওয়ায় ও শুরু করল নামায় পড়া। খুব কঠিন ও কঠোর সে নামায। ফযর নামাযও মসজিদে গিয়ে পড়ত। নামাযের পর বাসার টানা বারান্দায় বসে চা আর সিগরেট খাওয়ার এক শখ পেয়ে বসল তাকে। অত সকালে বাসার কেউ উঠত না। তাই ধরা খাওয়ার ঝুকিও কম ছিল।
একদিন এক শুভ সকালে হটাৎ সামনে এসে হাজির তার মা। মাসুদ সিগরেট ফেলে দিয়েও শেষ রক্ষা পেল না। চরম ঝাড়ি দিয়ে মা চলে গেল। মাসুদ ফেলে দেয়া সিগরেট তুলে আবারও ঠোটে গুজল। ভাগ্যের কি নির্মম পরিহাস! মাসুদের মা আবারও হাজির। এইবার মাসুদ বুঝল হিরোশিমা নাগাসাকিতে কি তান্ডব চলেছিল। সে ওয়াদা করল আর সিগরেট খাবে না। তবুও কি সিগরেট ছাড়া যায়? তার বাবার ওয়ার্নিং থাকলেও বাসার বাইরে বাইরে চলল সিগরেট খাওয়া। মুখের গন্ধ লুকাতে সিগরেট টেনে পান বা চুইংগাম খেয়ে বাড়ি ফেরা। মাসুদ বাসায় ফিরলেই তার বাবা তার ডানহাত শুকে দেখল। একদিন ডান হাতেই পেয়ে গেল সিগরেটের গন্ধ। আবারও শুরু হল চরম ঝাড়ি। বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি। মাসুদ বুঝল তার হাতটা তার কি ক্ষতি করল।
সেই থেকে মাসুদ বাম হাতে সিগরেট খায়!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন