বিমানবন্দরের সামনের লালনের ভাস্কর্য ভেঙে ফেলা হল কিছুদিন আগে। আমি ভীতু টাইপের মানুষ। আমি ভাবলাম লালনের ভাস্কর্য না থাকলে কি বিমানবন্দরের প্লেন উড়বে না। এই ভাস্কর্য না থাকলে তো আর কোন সমস্যা নাই। এতকাল যে ছিল না তাতে কি কোন সমস্যা হয়েছে? তবে এভাবে ভেঙে না ফেলে অন্য কোনভাবে ভাঙতে পারত!
গতকাল বলাকা ভাস্কর্যর উপর আঘাত আসল। মতিঝিলের এই জায়গায় আমি খুব নিয়মিত যাই। আমার কাছে মনে হত এই ভাস্কর্য রাস্তা কিছুটা কমিয়ে ফেলেছে। তাই এই বলাকা না থেকে যদি রাস্তা বাড়ে তাতে ক্ষতি কি? এতে রাস্তার যানজট কমবে। আমাদের ভাস্কর্য থাকার চেয়ে রাস্তা বড় হওয়া জরুরী। তবে এভাবে ভেঙে না ফেলে মেয়রকেও ভাঙতে বলতে পারত!
উপরের এই দুই ঘটনায় আমার প্রতিক্রিয়া এমনই। তবে আমি ভাস্কর্যের বিপ না। আমারও ভাস্কর্য ভাল লাগে। আমি স্বপ্ন দেখি একদিন আমার একটা বাড়ী হবে। বাড়ির সামনে একটা উঠোন থাকবে। বাড়ির সিড়িতে আমরা ভাইবোনরা বসে গল্প করব। আর বাড়ীতে ঢোকার গেট বড় করে করব। সিংহ দুয়ার যাকে বলে। গেটের দুইদিকে দুইটা ভাস্কর্য থাকবে। আমার ইচ্ছা দুইটা সিংহ থাকবে। তবে এতে সমস্যা আছে। লোকে বাড়ীর অন্য কোন খেতাবী নাম দিয়ে দিবে। অন্য কোন সুন্দর ভাস্কর্য করব। যেন তেন মুর্তি না। সুন্দর একটি ভাস্কর্য। যেন যে দেখবে তারই মন জুড়িয়ে যায়। মন ভাল হয়ে যায়।
আচ্ছা তখন আমার এই ভাস্কর্য কেউ ভেঙে ফেলবে না তো? এখন যারা দেশের গর্বের এই ভাস্কর্য ভাঙছে তাদের তো আমার বাড়ীর ভাস্কর্য ভাঙতে কোন সমস্যাই হবে না। হায় হায় দেশের এ কি অবস্থা!
এ তো আর হতে দেয়া যায় না...............
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।