সামহোয়ার ইন ব্লগে খুব সুন্দর সুন্দর লেখা প্রায় সবাইই লিখেন। এত এত ভাল লেখা আমরা হয়ত অনেক ভাল ভাল পত্রিকাতেও পাই না। দেশ রাজণীতি, খেলা, প্রেম, স্মৃতিকথা, ভ্রমন আরও কত কত বিষয়। আনন্দের কথা এই যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা হাই প্রোফাইলের ব্লগারও এখানে লিখেন। আরও অনেক বাংলা ব্লগ থাকার পরও তারা যে সামহোয়ার ইনে লিখেন তা আমার জন্য খুবই আনন্দের। একটাই কারন ২/৩ টা ব্লগ সাইট দেখা আমার হয়ে উঠবে না। দেশে-বিদেশে থাকা ব্লগাররা যখন লিখেন তখন মনে হয় দুনিয়াটা কত ছোট। হাতের কাছে তথ্য ভান্ডার থাকা কতটা আনন্দের!
বাবুয়া নামের জনৈক ব্লগার খুব অল্প সময়ে আমাদের প্রিয় হয়ে উঠেছেন বা উঠেছিলেন। ব্যস্ত ব্যবসায়ী হওয়ার কারনে দেশে-বিদেশে তার পদচারনা। ব্লগে লেখা শুরুর পর তার দেশ-বিদেশের ভ্রমন কথা আমরা পড়লাম। আর জানলাম চায়নার কর্পোরেট কালচারের কথা। আরও জানলাম ভারতীয়রা কেমন হয়। আমরা আরও শুনলাম চাকচিক্যময় দুবাইয়ের কথা। আরও হয়ত অনেক কিছু আছে যা আমি পড়ি নাই। আমার কাছে এমন লেখা পড়ে ভালই লাগত। মনে হত, মন্দ কি। অফিসের চেয়ারে বসে ব্লগের সাথে দেশ-বিদেশ ঘুরছি।
সরকার যখন সারের দাম কমাল তখন খুশিই হলাম। বাবুয়ার পোস্ট পড়ে আমি জানলাম এই সারের মধ্যে শুভঙ্কর সাহেবও আছেন। এই পোস্টগুলোতে আমাদের সবার কমেন্ট করে আমরা তার কথার পক্ষে বা বিপক্ষে বলেছি। এ হতেই পারে। কখনও কখনও আমরা অপ্রাসঙ্গিক কিছুও হয়ত বলেছি। ধরা যাক, বাবুয়া সার নিয়ে বলল আর আমরা তার পরিবার নিয়ে মন্তব্য করলাম। বাংলা লিখতে অপরাগ একজন যখন ইংরেজীতে লিখছে তখন আমরা বাংলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে হয়ত গালিও দিলাম। এতে ভালই হল। বাবুয়া বাংলা লেখা শিখে নিল। কাকে কাকে ধরে যেন ছবি এড করাও শিখল। এ সবই শুধু এই ব্লগে কিছুক্ষন থাকার জন্য! ব্লগে কি ইলেকশন হওয়ার কথা ছিল নাকি? নয়ত এমন একজন ব্যস্ত ব্যবসায়ী এতটা সময় কেন ব্লগে ব্যয় করতেন?
গত ১৯ ফেব্রুয়ারী বাবুয়া খুবই আপত্তিজনক একটা মন্তব্য করেছেন। আমার সাথে বাবুয়ার একবার দেখা হয়েছে। আর তিনি যাকে নিয়ে মন্তব্য করেছেন তার সাথে আমার কোনই পরিচয় নাই। বাবুয়ার এমন মন্তব্য করা মোটেও ঠিক হয় নাই। অন্তত তার মত সিনিয়র একজন এমন মন্তব্য করবে তা ভাবা যায় না। এখন দেখছি বাবুয়া ব্যান। ব্লগ আমাদের সম্পত্তি না। ব্লগে কিভাবে লেখা থাকবে তা ব্লগ কর্তৃপক্ষ ঠিক করে দিয়েছেন। নিয়ম কেউ ভাঙলে নিয়মের মাঝেই তার বিবেচনা হবে। আমার মনে হয়, ব্লগ কর্তৃপক্ষর সাথে বাবুয়ার পরিচয় আছে। তবুও এই পরিচয়ের কারনে যে নিয়ম শিথিল হয়নি তা অত্যন্ত সুখের ব্যাপার।
ব্যানের ব্যাপারে আমার অবস্থান অনেকদিন আগে থেকেই বলে এসেছি। আমার মতে ব্যান কোন সমাধান না। আমি কোন কালেই ব্যানের পক্ষে ছিলাম না। কখনও কারও ব্যান চাই নি। বরং কেউ ব্যান হলে আমি তার বিপক্ষে কিছু বলার চেষ্টা করেছি।
বাবুয়া আমাদেরই আরেক ব্লগারকে নিয়ে যে মন্তব্য করেছেন তা দু:খজনক। তাতে কি আমরা তার আগের সবকিছু ভুলে যাব? আরও কত কত লেখায় তিনি কত ভাল কিছু বলেছেন তা আমরা মনে রাখব না? কত আনন্দময় সময় আমরা তার পোস্ট পড়ে কাটিয়েছি সবই ভুলে যাব? কোন এক ইমোশনাল মুহুর্তে করা কোন এক বাজে মন্তব্যের জন্য তার সব অতীত ডিলিট হয়ে যাবে? আফসোস বাবুয়ার এমন মন্তব্যের ব্যাপারে তার কোন কথাই শুনতে পারলাম না।
আমার মনে হয় একজন ভাল প্রোফাইলের ব্লগার ব্লগের মান অনেক বাড়িয়ে দেয়। বাবুয়া যদি আবারও ব্লগে লিখত আমার ভাল লাগত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


