বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এখানে ধর্মীয় কোন দাঙ্গা নেই, জঙ্গি হামলা এখনও বেশী নেই, জাতিগত কোন রেশারেশি নেই, জেলাভিত্তিক কোন ঝামেলা নেই। রাজনৈতিক আন্দোলনই শুধু আছে। তাও খুব বেশী অনিয়ন্ত্রিত বলা যাবে না। দূর্নীতি যা আছে তা আমরা হালাল করে দিতে পারি সহজেই। দেশের মানুষ সারের দাবীতে মরলেও তা খুব বেশী দূর আর যায় না।
সেজন্যই বলছিলাম বাংলাদেশের জন্য সফল প্রধানমন্ত্রী হওয়া খুব সহজ। আমাদের চাওয়া পাওয়া খুবই কম। আমরা বলি না নিরবাচ্ছন্ন বিদ্যুত চাই। পানিও প্রচুর চাই না। একজন সাধারন মানুষের সাধারনভাবে থাকতে যতটুকু দরকার ততটুকু দিলেই আমরা খুশী। এমনকি তার জন্য যথাযথ মূল্য পরিষোধ করতেও আমরা রাজী। এখনই যে দিয়ে দিতে হবে তাও না। একটি নিশ্চিত পরিকল্পনাও যদি পাই যে আগামী ২০ বছর পর থেকে বিদ্যুত-পান-গ্যাসের মত ইউটিলিটি সুবিধা নিরিবিচ্ছন্ন থাকবে তাও আমরা খুশী।
মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জিডিপি-জিএনপি কিছুই বাড়াতে হবে না, স্কুলও করতে হবে না, এমনকি পদ্মার উপর ব্রীজও করতে হবে না। আমরা যেমন কামাই করি তেমন থাকুক, দূরের স্কুলে গিয়েই পড়ব আর ফেরী দিয়ে বা সাতরিয়েই পদ্মা পার হব। আপনি এ নিয়ে দু:শ্চিন্তা করবেন না। আপনি শুধু সাধারন কিছু নাগরিক সুবিধা দিন। অন্তত এমন একটি পরিকল্পনা নিন যাতে ভবিষ্যতে এর সমাধান হয়। আর এ যে আপনারই পরিকল্পনা তা আমরা মনে রাখব। অন্য কোন সরকারকে এর ক্রেডিট নিতে দিব না।।
শুধু কিছু নাগরিক সুবিধা দিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী সফল হতে পারেন।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




