তবুও আপনাকে অনুরোধ করছি হর্ণ না বাজাতে। হর্ণ বাজানোর ক্ষয়-ক্ষতি আপনাকে বলছি না। কারন এ বিষয়ে আপনি ভাল জানেন। আর না জানলেও আপনার চেয়ে বেশী আমি জানি না। শুধু বলছি হর্ণ শুনে আমাদের কতটা খারাপ লাগে। আপনার গাড়ী হয়ত সিগন্যালে দাড়িয়ে আছে। যখনই সিগন্যালের বাতি সবুজ হল চারদিকে হর্ণ বেজে উঠল। এ হর্ণ কার জন্য? আপনি যেমন যাবেন, আপনার সামনের গাড়ীর ড্রাইভারও তো যাবে। হয়ত তার গিয়ার দিত একটু সময় লাগছে। আবার ট্রাফিক জ্যামে যখন ধীরে ধীরে গাড়ী যায় তখন হর্ণ দিলেও কিন্তু সামনের গাড়ী উড়ে গিয়ে আপনাকে যাওয়ার যায়গা দিতে পারবে না।
আমি বলছি না যে সব সময় আমরাই হর্ণ দেই। আমাদের যদি একটা গাড়ী থাকে তবে আমাদের সচেতনতা নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না। হয়ত এ কাজ আমাদের ড্রাইভার করছে। যদি সেও করে থাকে আর গাড়ীতে আপনি থাকেন তখন হর্ণ শুনে হবে এ ভদ্রলোক কি দেখছেন না? এমন কি আপনি যখন পাবলিক ট্রান্সপোর্টে থাকবেন তখনও এতটুকু হয়ত ঐ ড্রাইভারকে বলা যায় সে যেন অযথা হর্ণ না বাজায়।
একটু সচেতন হই। আর কেউ না হোক, আমি হই। যেন অসচেতনতার জন্য আমাকে কেউ আঙ্গুল তুলে না বলে, 'মুর্খ মানুষ'।
এতক্ষন অযথা পেচাল পড়ার জন্য (আদৌ কেউ যদি পড়েন) ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৯ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


