নকল করা কোন ভাল কাজ না। স্কুল কলেজে ছাত্র-ছাত্রীরা করে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও দেখা যায়। মিনিমাম এ পড়ালেখাটুকু না হলে চলে না তাই যে কোন উপায়ে পাস করতে নকলের দারস্থ হয়। আশ্চর্য লাগে ভাবতে প্রফেশনাল অনেক কোর্স যেমন ডিপ্লোমা কোর্সগুলোতেও পারটিসিপেন্টদের নকল করতে দেখা যায়। যে কোর্স তার না করলেও চলত তা পাস করার জন্য বা ভাল একটা গ্রেড পাওয়ার জন্য কতই না অপচেষ্টা। আজ আমি নকল করার একটি স্টাইল বলছি।
নকলের উপর নির্ভর করে কেউ পাস করতে পারবে না। তাকে পড়তেই হবে। ধরা যাক একটি পরীক্ষায় ৫টি প্রশ্ন। সবগুলোতেই আবার ৩টি করে অংশ। দেখা যাবে এর মধ্যে অন্তত ৩টি প্রশ্ন পারা যায়। বাকিগুলোর অংশবিশেষ বা ধারনার উপর লিখা যায়। পরীক্ষায় দেখা যায় অনেকেই শুরু থেকেই নকল করা শুরু করে। এতে পুরো পরীক্ষাই বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমেই যা পারে তা লিখে দেয়া ভাল। দেখা যাবে কিছু না কিছু তো পারা যায়ই। আর তা না হরে পরীক্ষা দিতে আসাই ভুল। হয়ত একটি প্রশ্নের ৩টি ভাগ দেয়া যায় না। সেক্সেত্রে যে কয়টি ভাগ পারা যায় তা লিখে অণ্যটার জন্য জায়গা খালি রাখা যায়। এভাবে লিখতে থাকলে এক সময় দেখা যায় নিজে থেকেই অনেকটুকু লেখা হয়ে গেছে। বাকি কিছু আশপাশ থেকে লেখা যায়। পাশের জনকে জিজ্ঞেস করার সময় শুধু পয়েন্ট বা জিস্টটুকু জেনে নিন। বাকিটুকু নিজের মত করে লিখতে হয়। পুরোটাই বলে দেয়া সম্ভব হয় না। তারপরও যদি আরও লেখার খায়েশ থাকে তবে নকল করা যেতে পারে। তবে নকলে লিটারেচার থাকলে হবে না। শুধু পয়েন্ট বা অংকের সুত্র। তবে তা ক্লাসরুমে না খুলে টয়লেট বা বাহিরে গিয়ে দেখে আসা যেতে পারে। কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে তার নিজে থেকে এবং আশপাশ থেকে দেখে লেখার আর কিছুই নেই এবং এ+ পাওয়ার কোন ইচ্ছা তার নেই।
নকল মুক্ত থাকতে পারলে ভাল। আর কেউ যদি নকল করতেই চান তবে তা এমনভাবে করেন যেন ধরা নাপরেন এবং তা হাস্যকর হয়ে না যায়।
(অস্বস্তিকর এই বিষয়ে লেখায় কেউ যদি আহত হন জন্য দু:খিত।)
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।