দিন দিন ঢাকার রাস্তায় জ্যাম বেড়ে যাচ্ছে। যতই নিয়ম করছে আর রাস্তা বের করছে ততই জ্যাম বেড়ে যাচ্ছে। আমার অফিস তেজগাও আর মেক্সিমাম কাজ মতিঝিল। তাই তেজগাও-মতিঝিল নিয়মিত যেতে হয়। এই জ্যামের কথা মনে হলে আর যেতে ইচ্ছে হয় না।
কিছুদিন আগে বেইলি রোড/ঢাকা ক্লাবের এখান থেকে তেজগাও আসছিলাম সিএনজি তে। জ্যামের জন্য সিএনজি দাড়িয়ে আছে। এমন সময় এক ভদ্রলোক বললেন, 'ভাই আমি কোন গাড়ী পাচ্ছি না, আমাকে একটু মগবাজার নামিয়ে দিবেন?' ভদ্রলোকের ঘেমে উঠা মায়া মায়া চেহারা দেখে আমি তাকে সিএনজিতে তুলে নিলাম।মগবাজার এসে ভদ্রলোক আমাকে কোন কিছু না বলে নেমে গেলেন। সামান্য ধন্যবাদটুকু দেয়ারও প্রয়োজন মনে করলেন না। আমি যে তার অসহায় সময় কিছুটা এগিয়ে দিলাম তাও সে অল্প সময় পরে ভুলে গেল।
না, আমি যে মহানুভবতা দেখিয়েছি তা বলা আমার উদ্দেশ্য নয়। এমনকি লোকটি যে কোনরকম ভদ্রতা দেখায় নি তা নিয়েও আক্ষেপ করা আমার উদ্দেশ্য না। এর কোনটাই আমার প্রয়োজন নেই। আমি কথাগুলো এজন্যই বললাম যেন আপনারা সচেতন হোন।
অচেনা লোককে এভাবে সিএনজিতে উঠানো আমার ঠিক হয় নি। আবার কোন ভদ্রলোকেরও এভাবে সাহায্য চাওয়া হয়ত ঠিক না। কারন এতে সন্দেহ বাড়ে। এমন কত রকম অনুনয় করে তারপর দেখা যায় ব্যাটা চোর বা হাইজ্যাকার। অনেক সময় দেখা যায় আমরা ছোট কোন অচেনা বাচ্চাকে আদর করছি বা চকলেট কিনে দিতে চাচ্ছি। আমার মনে যাই থাকুক বাচ্চার বাবা-মা হয়ত এটা পছন্দ করে না। তাই এমন কাজ না করাই ভাল। আমার ঐ লোককে মহানুভবতা(!) দেখানোর কোন ইচ্ছা ছিল না। শুধু 'না' বলতে না পারার কারনে তাকে তুলতে হয়েছে।
সন্দেহের এই সমাজে আপনি সাবধান থাকুন।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



