সেই যে বন্ধু 'সমকালের গান' ব্লগ ধরিয়ে দিল সেই থেকে সা. ইন ব্লগের সাথে আছি। আমি আবার আদর করেও সামু বলতে পারি না। কতজনেই তো কত কি লিখে। আমি শুধু নিজের কোন মজার ঘটনা বা একান্ত কিছু ভাবনা লিখি। একবার একজন ব্লগ আড্ডায় বলেছিল যে সে ভাবত এত ভাল যারা লিখে তাদের হয়ত বড় বড় মাথা থাকবে। আমারও মনে হয় যারা এত ভাল লিখে কেবল লেখার আনন্দে, কোন সম্মানী বা সম্মানের জন্য না তাদের মাথা আরেকটা না থাকলেও মন আরেকটা আছে।
সা. ইন ব্লগ একটি কোম্পানীর ব্লগ সাইট। সাইটটি সবার জন্য উন্মুক্ত। তবে অবশ্যই এর মালিকানা অন্য একজনের। আমি এখানে লিখি বলে তো আর এ আমার নয়। আমি সা. ইনের ব্লগে লিখি। তাই তার নিয়ম মানতেই হবে বা চলে যেতে হবে। আমি খুব সাধারন কিছু লিখি বলে আমি এখনও ব্লগের শর্ত জানি না এমনকি কখনও পড়েও দেখি নি।
সম্প্রতি ব্লগের কিছু ব্লগার ব্যান হয়েছেন। তাদের আমার অন্তর থেকে জানাই 'ব্যান মুবারক'। ঈদের আগে মোবারকবাদ জানানোর আরেকটি সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। ব্লগে হাজার হাজার ব্লগার। এমন ৪/৫ জন বা ১০ জন ব্লগার না থাকলে কিই বা যায় আসে? কিন্তু কথা হচ্ছে এই মুক্ত ব্লগে ব্যান করার প্রয়োজন কেন? যারা এখানে আসেন তারা তো কেউ ছোট বাচ্চা না। আপ ১৮ তো অবশ্যই।
প্রিয় যে ব্লগারদের ব্যান করা হয়েছে তাদের একজনকে বলেছিলাম সা. ইন কি আপনার বাবার ব্লগ? তাদের ব্লগ তারা যা ইচ্ছা তা করবে। আপনার ভাল না লাগলে চলে যান। আমার শুধু ছোট্ট একটা কথা। যাকে ব্যান করা হল তার কি আগে এমন কোন রেকর্ড নাই যার জন্য ব্যান না করে এটেনশন মেইল করা যায়? হয়ত তাকে একটি মেইল দিয়ে কোন ব্যাপার চেক দিতে বললেই সে তা মেনে চলত। ব্যানের মত অনর্থক কাজের দরকার হত না। তার আগের সব পোস্ট বা কর্মকান্ড কি বিতর্কিত? সামান্য কোন ভুল বা অন্যমতের কারনে তাকে ব্যান করা হবে?
প্রিয় মুখগুলো ব্লগে থাকুক। ব্লগ আরও গতিশীল হোক। আনন্দময় হোক ব্লগে আমাদের দিনগুলি।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


