সা. ইন ব্লগে আমার ৪ বছর হয়ে গেল! কিভাবে এই সময়টা গেল কিছুই তো বুঝলাম না। ব্লগ শুরু হয়েছিল সমকালের গানের কথায়। ও তখন সা. ইনেই কাজ করত। তখন ওরে এ নিয়ে ক্ষেপাতাম। বলতাম ব্লগ লিখে কি দেশ উদ্ধার হবে। পরে আমার যখন ব্লগ লেখার বা পড়ার নেশা হয়ে গেল তখন দেখা গেল সমকালের গানের চেয়ে আমিই বেশী লিখছি।
প্রথম শুরু করেছিলাম ১ লাইনের পোস্ট দিয়ে। তারপর শুরু হল কিছু কিছু চিন্তাভাবনা নিয়ে কথা বার্তা। তার কিছুদিন পর আমার ভ্রমন শুরু হল। আর লিখতে থাকলাম ভ্রমনের গল্প। দেশ, রাজনীতি সাম্প্রতিক ঘটনা বিভিন্ন কিছু নিয়ে লিখতে শুরু করলাম। নিজেকে নিয়েই বেশী লিখি। আমার চারপাশে কি হয় তাই লিখি। এমন লিখতে গিয়ে একবার হ্যালভেশিয়ার এক গল্প লিখে খেলাম চরম ঝাড়ি। কত জন কত কথা বলে গেল না বুঝেই। আর যখন বুঝতে পারল তখন কেউ একবারও সরি বলার প্রয়োজন মনে করল না। আমার অচেনা মানুষদের সাথে মিশতে কিছু প্রবলেম হয় বলে যাওয়া হত না আড্ডায়। হঠাৎ করে যাওয়া হল আড্ডায়।
আমার পাঠক খুব কম। আমার মনে হয় না ১০ জনের বেশী কেউ আমার পোস্ট পড়ে। তবুও লিখতে থাকি। লেখার সময় আনন্দ লাগে। জানি দেশকালের কোন উদ্ধার হচ্ছে না। তবুও লিখি। আর ভাবি কেউ হয়ত পড়বেন আর তার ভাল লাগার কথা বলবেন।
এই ৪টি বছরে আপনাদের যে সাহচার্য পেয়েছি তার জন্য ধন্যবাদ। বন্ধু হিসেবে যাদের কাছে পেয়েছি তাদের কাছেও ঋনী। আমার ব্লগ বন্ধুরা সবসময় ভাল থাকুক।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


