somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাইল্যান্ড যদি যেতে চান

২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ থেকে যে কয়টি দেশে সহজেই যাওয়া যায় তার মধ্যে থাইল্যান্ড একটি। সবকিছু মিলিয়ে থাইল্যান্ড যাওয়া অনেক আনন্দের। আমি গিয়েছিলাম ৩ দিনের এক ছুটিতে। আর যারা যেতে চায় তাদের জন্য এখানে কিছু তথ্য দেয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে জুলভার্নের এই পোস্টে (Click This Link) অনেক ইনফো আছে।

থাইল্যান্ডের ভিসা দেয়া হয় গুলশান স্টার সেন্টারে ভিএফএসের মাধ্যমে। প্রথমে পাসপোর্ট ছাড়া শুধুমাত্র যে কাগজপত্র জমা দিতে হয় তা হচ্ছে -
১. ভিসা অফিসারকে এড্রেস করে একটি ফরওয়ার্ডিং।
২. পাসপোর্টের ফটোকপি (৫ পাতা)
৩. ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
৪. অফিস/ন্যাশনাল আইডি
৫. অফিস থেকে নেয়া NOC
৬. টিকেটের কপি
এই কাগজ জমা দেয়ার ৩/৪ দিন পর আবার খবর নিতে হবে এগুলো ভেরিফিকেশন হয়ে এসেছে কিনা। তারপর মূল পাসপোর্ট ফিসহ জমা দিতে হবে। আপাতত ভিসা ফি নিচ্ছে না (এম্বাসী ভাল)। এখন বিমান, জিএমজি ও থাই এয়ার শুধুমাত্র ব্যাংকক যাচ্ছে। বিমানের ভাড়া কমবেশী ২৬০০০/- এবং থাইয়ের ভাড়া ৩২০০০/-। জিএমজির ভাড়া আরও কম তবে ফ্লাইট সিডিউল নিয়ে কিছু কমপ্লেইন আছে।

যারা পাতায়া যেতে চান তারা যদি দুপুরের মধ্যে ব্যাংকক পৌছান তবে সরাসরি চলে যেতে পারেন। সুবর্নভূমি এয়ারপোর্টের বেজমেন্ট থেকে পাতায়াগামী বাস ছাড়ে যার ভাড়া ১১৩ বাথ। পাতায়া বাস থেকে নেমে পিকআপ টেম্পুতে করে বীচরোডে গেলে প্রচুর হোটেল পাওয়া যাবে। সবগুলোর মান প্রায় একই। এসটিনি গ্রুপেরই বেশকটি হোটেল আছে। আমি ছিলাম সুই (রোড) ৭ এর এসটিনি ৭ (৬৬৩৮৪১৬২৭২-৯)। ভাড়া প্রায় ১০০০-১২০০ বাথ।

ব্যাংককে এসে সুকুমভিট এলাকায় থাকা যেতে পারে। এই এলাকাতেই প্রায় সবকিছু আছে। বামরুনগ্রাদ হসপিটালও এই এলাকায়। এম্বাসেডর, গ্রেস, প্লাজা নানা আরও অনেক রকম হোটেল আছে। যাতায়াতের জন্য ট্যাক্সির উপরই নির্ভর করতে হয়। এক্ষেত্রে হাইওয়ে রুট ব্যবহার করলে কিছু খরচ বেশী হলেও ভাল। এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র ৩০ মিনিট লাগে। ভাড়া লাগে ৩০০ বাথ (টোল সহ)। ট্যাক্সি ড্রাইভারদের নিয়ে আমার কোন কমপ্লেইন নেই।

রিটার্ন কনফার্ম করার জন্য একবার বিমানের থাইল্যান্ড অফিসে ফোন করতে পারেন যদি বিমানে ভ্রমন করেন। অফিসের নম্বর ০২-২৩৫-৭৬৪৩/৪ এবং ০২-২৩৩-৩৮৯৬/৭/৮।

আমি একলা একটা বোরিং ছুটি কাটিয়েছি বলে এর বেশী আর কোন ইনফো দিতে পারছি না। আপনাদেরও বলছি একলা থাইল্যান্ড না যেতে। আর থাইল্যান্ড কামাক্ষ্যা নয় - এই কথাটা মনে রাখতে হবে।

পরে কখনও কিছু জানতে চাইলে নক করবেন। আপনার যাত্রা আনন্দময় হোক।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৩৬
২০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×