যেখানে বিএনপি/আওয়ামীলীগ/জামাত-শিবির/গণজাগরণ মঞ্চ/হেফাজতে ইসলাম-সবাই এক
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহুদিন আগের কথা।
তখন আমি স্কুলে পড়ি। বিটিভি ছিল তখন একমাত্র বিনোদনের মাধ্যম। মুভি অব দ্য উইকে একবার এক ইরানী ছবি দেখেছিলাম। ছবির কাহিনী ছিল অনেকটা এরকমঃ-
বাবা মারা যাওয়ায় পাঁচ ভাই এক হয়েছে বাবার বাড়িতে। টাকা পয়সা ভাট বাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা বন্ধ হয়ে যায় তাদের মধ্যে। হঠাৎ ভূমিকম্প হয়। বিল্ডিং ভেঙে পরে। আটকা পরে সবাই। বিল্ডিঙের ছাদে একটা ফাটল দেখা যায়। ছাদটা অনেক উপরে। তখন এক ভাই আরেক ভাইয়ের কাঁধে চড়ে এই ছাদের কাছে পৌঁছে। তারপর বড় ভাইয়ের বড় ছেলেকে ঐ ছোট্ট ফাটল দিয়ে বাইরে বের করে দেয় লোকজন ডাকার জন্য। লোকজন এসে তাদের উদ্ধার করে। বাইরে বেরিয়ে বড় ভাই তার ডান হাত এগিয়ে দিয়ে বলে, এই হাতের সাথে কে কে থাকবে? তখন অন্যান্য ভাইরা এসে সেই হাত ধরে ফেলে।
আজকে সাভারের ভয়াবহ ট্র্যাজেডির পর আমি অনেকটা এরকম কিছু ব্যাপার লক্ষ্য করলাম। জামাত-শিবির/গণজাগরণ মঞ্চ/হেফাজতে ইসলাম/বিএনপি/আওয়ামীলীগ সব এক হয়ে গেছে। বিএনপি হরতাল প্রত্যাহার করেছে। প্রধানমন্ত্রী এজন্য বিএনপিকে এজন্য ধন্যবাদ দিয়েছেন। আমাদের নোংরা রাজনীতির এই পরিবেশে এ ব্যাপারগুলো অত্যন্ত বেমানান। আমরা কি একটা নতুন কিছুর আশা এ থেকে করতে পারি? নতুনদিনের সূচনা কি এখান থেকেই হবে?
মৃত্যু মানুষকে বদলে দেয়। ভীষণভাবেই বদলে দেয়।
কিন্তু এটাও সত্যি সিনেমা আর বাস্তব সম্পূর্ণ আলাদা। বাস্তব বড় নির্মম, বড় কঠিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০
বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুনবেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের...
...বাকিটুকু পড়ুন