আমার প্রিয় পোস্ট

লিখে রাখি

১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩

শেয়ারঃ
0 0 0

তোমাদের কাছে আমার কত ঋণ কত হলো?লিখে রাখো;

আমি আমার আত্নাবিহীন দেহ দেখে দেখে কেন লিখে গেছি
ফলের ভেতরের শাস নয়,বীজ আমাকে টানে,এই কথা।
কোন এক শয়তানকে না দেখেই বলেছি
আয়,আমার শত্রু হোস না তুই,ভালোবাসা নে-
এই কথা লিখে গেছি।

তোমার অবর্তমানে আমার ঘরে আমিই আছি,
অন্যকোথাও নয়,তবুও আমার ঘরে আমিই ফিরে ফিরে
দেয়ালের ইটের পোড়া কি ঠিক পরিমাণ হয়েছে কিনা যাচাই করি,
বজ্রবিহীন আকাশ কারো কারো জন্য নিরাপদ,তবু আমার জন্য নয়।
বেসিনের মাঝে জল আটকে রাখি,
বেসিনের মাঝের জল ছেড়ে দেই,
নিস্কাশনের শেষধাপে গোল্ডফিশটিও জেনে ফেলেছে যে
সে আসলে জলের কোন অংশ নয়।
অধিক বিশুদ্ব বায়ু কারো কারো মৃত্যু নিয়ে আসে।
তবুও প্রবাহের দিকে নয়,ঢাল ভালোবেসে পতন টেনে নিয়ে
যায় জলের স্বচ্ছতা,রেখে যায় মীনদেহ,আড়চোখে,অসাড়তা
-এই কথা লিখে রাখি।

তন্ময় সরণী বেকে গিয়ে
বন্ধুর দরজায় নিয়ে যায় আমাকে।আনাগ্রহী এ বিষয়ে আমি-
তবু এই কথা লিখে রাখি।

 

প্রকাশ করা হয়েছে: অামার কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০২
প্রিয়তি বলেছেন: অদ্ভুদ সুন্দর।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

কি খবর সাইফ?কেমন আছ?

৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৪
মৃদুল মাহবুব বলেছেন: অসম্ভব ভালো লাগলো।

কবে লিখলেন? আমারও লিখতে ইচ্ছা হচ্ছে। ভালো কবিতা পড়লে আমার লিখতে ইচ্ছা হয়। তবে হবেনা। পরীক্ষা চলছে।

ভালো থাকুন।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

কিছুদিন আগে লিখলাম,
লিখুন না নতুন কিছু।থাকুক পরীক্ষা দিয়েই নেন,তারপরে লিখেন।

আপনিও ভালো থাকবেন।

৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৬
নিহন বলেছেন: আসলে জাক্কাচ লিখেছেন ,.,.,.।
১৯ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০০
মাঠশালা বলেছেন: নিস্কাশনের শেষধাপে গোল্ডফিশটিও জেনে ফেলেছে যে
সে আসলে জলের কোন অংশ নয়।

৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৮
প্রবর রিপন বলেছেন: বজ্রবিহীন আকাশ কারও জন্য নিরাপদ, তবু আমার জন্য নয় । জীবনের যে তন্ময়তা শুধু মরনের নগ্ন দেহই দাখে সেই তন্ময়তার ঘোরে তুমি কার জন্য লিখে রাখ এই সব প্রলাপ। বলবে নিজের জন্য কিন্তু অনাগ্রহে চলা পথে তাকে ত কবেই ছুরে ফেলে এশেছ
কোন লবনাক্ত আলিঙ্গনে । যে চাই শুধু কারযকর থাকুক সে আর তার অমরতা আর ধসে যাক তার বাহুডরে যে সমরপিত তার সোনালি পাজর। অনাগ্রহি চোখে সব দ্রিসস হারাই কি তার ডুবে থাকার মগ্নতা।না পোড়ে নি তোমার দেয়ালের ইট পুড়ছে শুধু তোমার পাজরের নিচে বসে যে কামার
২০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: হুমমমমমম,
প্রবর রিপন আমার ব্যক্তিগত নির্বাণ কেবল আমাকে অথবা তোমাকে ছাড়া ভাবায় না কাউকেই।কিন্তু তোমার ব্যক্তিগত যেসব নির্যাসিত তিক্ত স্বাদ,যাকে আমি নির্বাণ বলি পাঠ্যপুস্তক না মেনে,না মেনে।সেইসব নিরাপদ মোক্ষ শুধু তমাকেই কেন ভাবায়?

ধন্যবাদ। ;)

৮. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২০
রুবেল শাহ বলেছেন: কোন কিছু না বলেই সোজা ....... প্রিয়তে নিয়ে নিলাম

শুভেচ্ছা রইল
২৪ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাড রুবেল।

৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৪
নৃপ অনুপ বলেছেন: তবু এই কথা লিখে রাখি।
তোমাদের কাছে আমার কত ঋণ কত হলো?
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০২

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ১.০৩৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মুয়ীয মাহফুজ নামক একজন মানুষের ক্রমবিবর্তন লিখে যাই।কবিতা আমার খাদ্য।কবিতা আমাকে খায়,আমাকে দেখে পালায়।মিউজিক করি,একটা ব্যান্ড আছে।নাম মনোসরণি।গিটার বাজাই♪ ♫...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ