বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে দেশের মূর্খ জনগন, সাংবাদিক ও বুদ্ধিজীবিগন বেহুদাই বেশুমার হৈ হট্টেগোল শুরু করেছে। সমস্যার মূলে কেউই আলোকপাত করতে পারে নাই। সেই আলোকপাতের কাজটিই করেছেন আওয়ামিলীগের তরুন এক এমপি (দূৎখিত তার নামটি এমুহূর্তে মনে পড়ছে না) বৃহস্পতিবার রাতে একুশে টিভির একুশের রাতে অনুষ্ঠানে। এই এমপি ভদ্রলোকটি জনপ্রিয় (কারন টক শোতে প্রায়ই তাকে ডাকা হয়) এবং জনগনের অনুভুতির প্রতি সহানুভুতিশীল বলেই ধারনাছিল। যোগাযোগ মন্ত্রির পক্ষে বলতেগিয়ে তিনি বললেন, এই মন্ত্রি সাহেব নাকি বহুকাল আগে থেকেই 'লেক্সাস' নামক একগাড়িতে চড়ে অভ্যস্ত যা নাকি ৬০০০ সি.সি. সম্বলিত এবং যাতে এমন এক ব্যালেস্স ব্যবস্থা ব্যবহার করা হয় যার ফলে রাস্তা যতই এবড়ো থেবড়ো এবং বন্ধুর হোক না কেন মন্ত্রি সাহেব নাকি তা টেরই পাননা। অতএব, এমপি সাহেব খুব সস্ভবত বোঝাতে চেয়েছেন হতচ্ছাড়া জনগন এত হৈচৈ না করে 'লেক্সাস' গাড়ি চড়লেই পারে। তবে তিনি এও বলেছেন মন্ত্রি সাহেবের এহেন বিলাস বহুল জীবন যাপনে ঈর্ষান্বিত হয়ে গুটিকয় সার্থান্বেশি যোগাযোগ ব্যবস্থার এই কাল্পনিক বেহাল দশার গল্প ছড়াচ্ছে। তিনি (এমপি সাহেব) অবশ্য যোগাযোগ মস্ত্রির সমালোচনা করতেও ছাড়েননি (দেখেছেন নিজ দলের হওয়া সত্বেও একজন এমপি হয়ে কিনা মন্ত্রির সমালোচনা করছেন। বুঝলেন একেই বলে গনতন্ত্র) । তিনি বললেন, মন্ত্রি সাহেব 'আব্দুল আওয়াল মিন্টু' লেভেলের একজন মানুষ তবে তিনি একটু বোকা। তিনি আব্দুল আওয়াল মিন্টুর মেতো সাংবাদিক ও বুদ্ধিজীবি মহলে যোগাযোগ রাখেন না। এখানেই মাননীয় যোগাযোগ মন্ত্রির যোগাযোগের মূল সমস্যা। এর ফলেই যতো বিপত্তি। অন্যথায় দেশের সার্বিক য়োগাযোগ ব্যবস্থা নিয়ে এত হাউকাউ-এর কোনই কারন নাই।
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।