somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাডাম আপনি কিন্তু ক্ষমতায় যেতে পারেননি - এটা থেকে সকলেরই শিক্ষা নেয়া উচিৎ।

২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাডাম খালেদা জিয়া,
২০০১ থেকে ২০০৬ আপনার সরকার কেমন চলেছিল তা জনগন জানে, বোধকরি আপনিও জানেন। দেশটাকে জঙ্গিবাদিরা তাদের স্বর্গরাজ্যে পরিনত করেছিল। আপনার দলের লোকজনও ছিল তাদের সহযোগী। আপনার ভয়ছিল যে কোন প্রকারে পরেরবার ক্ষমতায় যেতে না পারলে আপনার এবং আপনার দলের লোকজনদের নিস্তার নাই। সে জন্যই বোধহয় বশংবদ নির্বাচন কমিশন এবং পছন্দের তত্বাবধায়ক সরকার দিয়ে যেনতেন একটা নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন। আপনার এই ইচ্ছা পূরণ করতে গিয়ে জনগনকে অনেক মূল্য দিতে হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা হয়েছে হুমকির সম্মুখীন।মূল্য আপনাকেও কম দিতে হয়নি। আপনার ছেলেরা আজ আপনার কাছে নেই। আপনার পরবর্তীতে যারা বি,এন,পির হাল ধরার কথা তাদের নৈতীক অবস্থান আজ জনগনের কাছে এতই পতিত যে তাদের কথা উঠলে শিউরে উঠতে হয়।

দেশের বড় একটি অংশের মানুষের আদর্শ বিএনপি লালন করে বলে মনে করা হতো। সংক্ষেপে বলতে গেলে এই আদর্শ হচ্ছে এমন একটি রাজনৈতীক আদর্শ যা ব্যক্তির বিকাশের সহায়ক পাশাপাশি বৃহত্তর জনগনের ধর্মীয় মূল্যবোধকে অবহেলা বা অস্বিকার করে না। কিন্তু আপনারা বিএনপিকে স্বাধীনতা বিরোধীদের রক্ষাকারী একটি সংগঠনে পরিনত করার পাশাপাশি জঙ্গিবাদকে উৎসাহ দেওয়া এবং দূর্নিতীতে নিমজ্জিত হওয়ার বদনামে এমনভাবে কলংকিত করেছেন যে দেশের এই বৃহত্তম আদর্শে বিশ্বাসি মানুষদের স্বার্থ রক্ষায় আর কোন শক্ত ও বিশ্বাসযোগ্য সংগঠন রইল না। দেশের মানুষ আপনাদের কর্তৃক প্রতারিত হয়েছে। এ জন্যই আজ ভারত সিমান্তে নির্বিচারে বাংলাদেশীদের হত্যা করতে পারে, বিনা বাধায় অসম ট্রানজিট সুবিধা নিতে পারে, একপক্ষিয়ভাবে নদীতে বাঁধদিতে পারে।

২০০৬ সালের সাধারন নির্বাচনটি আপনি যদি স্বাভাবিক ভাবে ঘটতে দিতেন তাহলে আজ আপনি বা আপনার দল ক্ষমতায় থাকতো বা নাই থাকতো অন্তত আপনার ছেলেদের আজ এমন অবস্থা হতো না।তত্বাবধায়ক ব্যবস্থা এভাবে বিলোপ করা হতো না। জনমনে আপনার অবস্থান আজকের অবস্থানের চাইতে উচ্চে আসিন থাকতো এ কথা বলা যায়। জনগনের যে অংশটি বিএনপির আদর্শে বিশ্বাস করে তাদের অন্তত একটি শক্তিশালি কন্ঠ থাকতো। কিন্তু এ আপনি কি করলেন? আপনি কি জাননে না, আপনার বা আপনার দলের এক একটি ভুল এর আদর্শের সমর্থকদের শক্তিকে দুর্বল করে দেয়?

গত দু'দিন যাবৎদেশে কি হচ্ছে? ক্ষমাতায় যাবার মোহে, সরকারকে নিজের শক্তি দেখাতে গিয়ে আপনার দলের লোকরা বিভিন্ন স্থানে বাসে, গাড়িতে আগুন দিচ্ছে, জ্যান্ত আদম সন্তানকে নির্দ্বিধায় পুড়িয়ে মারছে। এতে করে কি বিএনপির মান বাড়ছে? কি লাভ হচ্ছে আপনার বা আপনার দলের? এই করে কি ক্ষমাতায় যাওয়া সম্ভব? আপনি কি এই করে ২০০৬ বা তার পরে ক্ষমতায় যেতে পেরেছিলেন? কি শিক্ষা আপনি তাহলে নিলেন ২০০৬-৭ এর করা ভুল থেকে? এর সমর্থকরা কোনমুখে এখন এর আদর্শকে তুলে ধরতে পারবে?

আমি জানি আপনি এর উত্তর দেবেন না। কিন্তু একজন নাগরিক হিসেবে এই প্রশ্ন আমি করে রাখলাম।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×