আমার প্রিয় পোস্ট

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

ছাগুরামকাব্য 08ঃ শাকাহারী জমায়েৎ

০১ লা ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৪

শেয়ারঃ
0 12 0


ছাগুরাম কহে, "ভাই!
সবার উপরে কাঁটাল সত্য তাহার উপরে নাই!"

উটুরাম কহে, "ভ্রাতা!
কেন মিছে বকি তর্ক বাড়াও খেয়ে কাঁটালের পাতা?
মরুর দেশেতে আসা ইস্তক খাই খেজুরের মূল
পাতা নয়, আছে শেকড়ে শক্তি, নেই তাতে কোন ভুল!"

ছানারাম কহে, "কাগু!
ফিরিঙ্গিদের দেশে আসে নাই, তাই বাজে বকে ছাগু।
আঙ্গুরের লতা আঙ্গুরেরর ডালে কী যে মরমিয়া মধু,
খাইলে বুঝিবে কাঁটাল-খেজুর যে-ই লাউ সে-ই কদু।"

ছাগুরাম কহে, "ছানা!
ঘুরিয়াছি আমি কত জঙ্গল, কত ময়দান নানা
চিবায়া চিবায়া করিয়া দেখেছি পরখ হাজারো পাতা
কাঁটালের কাছে নস্যি সকলই, সব একেবারে যা তা।"

উটুরাম কহে, "বাল!
খেজুর শিকড় খাইলে বুঝিতে উহা কী দারুণ মাল!
মানুষেরা খায় খেজুর পাড়িয়া, আমি খুঁড়ি খাই মূল
মৌলবাদী কি সাধে হইয়াছি রাখিয়া থোতায় চুল?"

ছানারাম কহে, "দাদা!
আঙ্গুরের রস না খাও যদি তো জীবন বৃথাই আধা।
কাঁটালের পাতা খেজুরশিকড় শক্তি যোগাক যত
আবঝাব লেখা কেউ যোগাবে না আঙ্গুররসের মত।"


এইরূপে যত শাকাহারী প্রাণী ব্লগের আসর মাঝে,
নেপথ্যে করে কুপথ্য যত বিষম বিরূপ বাজে,
তাহারই প্রভাবে ব্লগে আসি তারা ত্যাজে ঘনঘন লাদি।
বাখানিয়া তাই আমিও নানান গল্পকবিতা ফাঁদি।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০১ লা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৯
অতিথি বলেছেন: ছাগল লইয়ে এতো ক্ষেপিলে কেনো ভায়া?
কবিতা বরাবরের মতই হিট।
হিটও বারাইছে।
৩. ০১ লা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪০
অতিথি বলেছেন: ওহাদের একটু আরামে শাক খাইতে দাও ভায়া।
৪. ০১ লা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫২
অতিথি বলেছেন: ঐটা কি মিতেরার দেশ?
৬. ০১ লা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫৫
আমার নাম মফিজ বলেছেন: ওরে ভিসা দিছিল ক্যাঠা?
৭. ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১৪
নাগরিক কবিয়াল বলেছেন: কবিয়াল কহে "উটু, ছানা, আর ছাগু,
খাওনি তোমরা ডাইল কভু হায়,
খাইলে থামিতো বাগু।"

বাগু= বাগাড়ম্বর এর কাব্যিক রুপ।
৮. ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৮
অতিথি বলেছেন: জগতে কিছু ছাগুছানা না থাকিলে রম্য করার বাইচানস মিলতো কি করে?
ছাগুরা থাকুক, তাদের কর্মকান্ডে।
মুখফোড় লেখুক নিজের মনানন্দে।
৯. ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৪৭
অতিথি বলেছেন: সহমত, শোমচৌ।
১০. ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৫০
অতিথি বলেছেন: ছাগুরাম , উটুরাম আর ছানারাম !
আমি জানি !!! :)

ভালো হয়েছে ! আপনার 'পরিবার', 'জিন', 'মা বাবা' , 'শিক্ষা দীক্ষা' ভালো ।
১১. ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:০০
অতিথি বলেছেন: যথারীতি। ছন্দের অপূর্ব সমাহার।
উটু নাকি এখন আবার হাদিস লিখে। উটের মূত্র পান করিলে কি কি ব্যামো সারিয়া যাইবো, এইগুলা নিয়া। তয় ছাগী অহনো ওই হাদিস স্বীকৃতি দেয় নাই। উটুর গায়ে বোটকা গন্ধ বইলা।

ছাগুর মিজাজ খিঁচড়া কারণ, ছাগলামীর চরমে এইবারও সাথীপদ পায় নাই। ছানা আবার ক্ষেপছে হের 1 লাখ হিট কবে হইবো এই টেনশনে। শালার ছাগলাগো মায়রে গোলাম রসূলের বাপ!
১২. ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১৩
অতিথি বলেছেন: ছাগীরেও জানি! :)
১৩. ০১ লা ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৫৩
হিমু বলেছেন: ছাগুরামকাব্যের চেয়ে আদমচরিতগুলি মনে হয় একটু ভালো হতো।
১৪. ০১ লা ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:০২
অতিথি বলেছেন: তুই শালা পানঢালা নামান ক্যান?
কীসব হাগা-হোগা কাব্য নিয়া পড়ছস।
১৫. ০১ লা ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:০৪
অতিথি বলেছেন: স্পেলিং মিসটেক হইছে, বুইঝা ল। আবার টাইপ করতে আলসেমী লাগে।
১৬. ০১ লা ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:২৩
বজলর রহমান বলেছেন: পশুদের কোন ধর্ম পালন করতে হয় না,সুখে আছে ব্যাটারা, হিংসা হয়...
১৯. ০১ লা ডিসেম্বর, ২০০৬ রাত ৯:৪৭
অতিথি বলেছেন: মুখফোড়ের ভবিষ্যত উজ্জল ... আওয়ামীলীগে যোগ দেন (যদি এখনো না দিয়া থাকেন) মিনিষ্ট্রি না পান, অন্তত সংসদে যাইতে পারবেন...

বাইদ্যাওয়ে, মিনিষ্ট্রি পাইলে আপনার স্বগোত্রীয়দের কথা ভুলে যাবেন না। ওরা অনেক কষ্ট করে বহু নিক রেজি: করা পূর্বক আপনাকে অভিনন্দন জানাচ্ছে। অন্তত শো.ম.চৌ কে কিছু বাড়তি সুবিধা প্রদান করবেন। (ক্লোজআপহাসি)
২০. ০২ রা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪৯
অতিথি বলেছেন: আরে! এ যে গরীবের গৃহে ছাগুর পদপাত!

বহুৎ শুকরিয়া।
২২. ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৩৫
অতিথি বলেছেন: গুরু, ছাগুগণে আবার লাদিছাড়ন শুরু করেছে।
২৩. ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৩৭
আমার নাম মফিজ বলেছেন: মামুরে দেহা যায় না আজকাল। কই থাহেন?
২৪. ২০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৪৯
অতিথি বলেছেন: ফাটাইয়া প্রেম করি। ব্লগাইবার অবকাশ কই?
২৫. ২০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:২০
অতিথি বলেছেন: ছানারামটা ক্যাঠা?
২৬. ২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৫১
অতিথি বলেছেন: মুখার প্রেমকাহিনি শুন্তেচাই!
২৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:০৮
অতিথি বলেছেন: মুখা ফিরা আহেন !
২৯. ২৭ শে মে, ২০০৭ রাত ১:৪৯
দ্রোহী বলেছেন: এইটা একটা ক্লাসিক ছিল!!!
------
ফরম্যাট নষ্ট হয়ে গেল।
৩৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫০
তামিম ইরফান বলেছেন: এইটা একটা ক্লাসিক ছিল!!!
৩৯. ৩০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:১০
অধ্যাপক বলেছেন: এইটা একটা ক্লাসিক ছিল!!!
৪১. ৩০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:১৫
তামিম ইরফান বলেছেন: এইটা একটা ক্লাসিক ছিল!!!
৪২. ৩০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৮
তামিম ইরফান বলেছেন: এইটা একটা ক্লাসিক ছিল!!!
৪৫. ১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৩
প্রলয় হাসান বলেছেন: কোবতেটা সেরামৈছিলো!
৪৮. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৭
নাজমুল আহমেদ বলেছেন:

সেইরাম কোবতে ছিল..............

 

মোট সময় লেগেছে ০.৯৬৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমরা শুধায়েছিলে মোরে ডাকি
পরিচয় কোনো আছে নাকি,
যাবে কোনখানে।
আমি শুধু বলেছি, কে জানে।
...
সেই গান শুনি
কুসুমিত তরুতলে তরুণতরুণী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ