আদমচরিত 008
২৪ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০১
স্বর্গে বড় গোল হইতেছে।
ঈশ্বর একখানি তোয়ালা ঠান্ডা পানিতে ভিজাইয়া মস্তকে মাঝে মাঝে ঘষিতেছেন। অদূরে আদম-ঈভের কুটির হইতে অশালীন গালাগালি ভাসিয়া আসিতেছে।
আদম বলিতেছিলো, "রমণ করিতে দিবি না কেন মাগী? মাগনা পাইয়াছি নাকি তোকে? নগদ একখানি পঞ্জরাস্থি খরচা করিতে হইয়াছে তোকে ঘরে তুলিতে। কড়ায় গন্ডায় উশুল করিয়া ছাড়িব!"
ঈভ চেঁচাইয়া কহিতেছিলো, "যা যা তোর মত ফুটা বোটের কাপ্তেন কত দেখিলাম! খালি মুখে ফটর ফটর! রমণ করিতে চাস তো যা আগে গিয়া নিষিদ্ধ ফল গোটা কতক চাবাইয়া আয়। তারপর যদি তোর সংবিধান সমুন্নত হয় তো আসিস!"
আদম আবার চিৎকার করিয়া কহিল, "সমুন্নত হইবে কীরূপে? ছলাকলা কিছু দেখাবি তবে না হইবে! যে-ই না চেহারার ছিরি! যা গিয়া স্নান করিয়া সুগন্ধি মাখিয়া ঘন্টা খানেক চৌষট্টি কলা চর্চাইয়া দ্যাখা! তাহার পরে দেখিস রমণ কাকে বলে! তোর চৌদ্দগুষ্টিকে রমণাইয়া ছাড়িব, মাগী ...।"
ঈশ্বর কানে অঙ্গুলি প্রবিষ্ট করিলেন। তাঁহার সৃজনের এই পরিণতি! এমন ইতর ভাষায় মনুষ্য কথা কহে? তদুপরি ইহারা নরনারী, একে অপরের পরিপূরক! ইহারা কোথায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষরূপে জীবন যাপন করিবে, তাহা নহে, দিনরাত রমণ লইয়া কাজিয়া করিতেছে।
ঈশ্বর ঠিক করিলেন, আদম ঈভের কুটিরে একজন মডারেটর নিয়োগ করিবেন। সে ইহাদের সামলাইয়া রাখিবে।
কাকে মডারেটর নিয়োগ দেয়া যায় তাহা লইয়া ঈশ্বর একটু পেরেশানিতে পড়িলেন। স্বর্গদূত কাউকে নিয়োগ দিলে ঝামেলা, উহারা জড়বুদ্ধিসম্পন্ন, আদম ঈভকে নিরস্ত করা তাহাদের পক্ষে নিতান্ত অসম্ভব। তাছাড়া তাহারা ঐ কুটিরে থাকিলে প্রচুর কুবাক্য শিখিয়া নিজেরাই বখিয়া যাইবে।
চিন্তার অবসরে অদূরে ম্যাৎকার শুনিয়া ঈশ্বর সম্বিৎ ফিরিয়া পাইলেন। দেখিলেন, অদূরে একটি পনসবৃক্ষের কান্ডে দু'টি পদ তুলিয়া দিয়া পরম আরামে পানসপত্র চিবাইতেছে আদমের পোষা ছাগুটি।
ঈশ্বরের মাথায় বুদ্ধি খেলিয়া উঠিল। তিনি ইশারায় ছাগুরামকে কাছে ডাকিয়া সমস্ত ব্যাপার জলবত্তরলম করিয়া বুঝাইয়া বলিলেন। ছাগু পিতামাতার তৃতীয় সন্তান, সে নাচিতে নাচিতে আদম-ঈভের কুটিরে গিয়া ঢুকিল।
ঈশ্বর তোয়ালা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া চৌকিতে লম্বা হইলেন। দূরে হট্টগোল কিছুটা স্তিমিত হইয়াছে।
ছাগুরাম গম্ভীর মুখে আদমকে বলিল, "কোন অশালীন কথা বলিও না আদম। ঈভ, তুমিও অশালীন কথা বলিও না।"
আদম দন্ত খিঁচাইয়া কহিল, "ক্যানো রে ছাগু? তুই কোথাকার কে?"
ছাগুরাম বলিল, "আমি মডুরাম। অদ্য হইতে তোমাদের মডারেট করিব। বাজে কথা বলিলে গুঁতাইয়া দিব। এই দেখ শিং।" সে নিজের শৃঙ্গ দেখায়।
আদম মুষড়িয়া পড়িয়া বলিল, "ঈশ্বর খালি পোঁদে কঞ্চি দ্যান। স্বীয় স্ত্রীর সহিত ঝগড়া করিতেছি, তাঁহার কেন ইয়ে জ্বলে?"
ছাগুরাম ক্রুর হাসিয়া বলিল, "বাজে কথা চো*াইও না আদম। বাজে কথা চো*ানো আমি পছন্দ করি না।"
ঈভ চেঁচাইয়া বলিল, "ওরে ছাগু, তুই নিজেই তো গালাগালি করিতেছিস ...!"
ছাগু চোখ টিপিয়া বলিল, "মডুরাম হওয়ার মজাই তো ইহা! বুঝিলে মাগী?"
আদম ঈভ ঠান্ডা মারিয়া গেলো। ছাগুরাম আপনমনে খিস্তি করিতে লাগিলো। ঈশ্বর ততক্ষণে চৌকিতে শুইয়া নাসিকা গর্জন করিতেছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
জটিল জটিল জটিল জটিল জটিল জটিল।
অঃরঃপিঃ বলেছেন:
হাহাহাহাহা, হাসিতে হাসিতে গড়াইয়া যাইতেছি (অট্টহাসি)
অতিথি বলেছেন:
তোফা! তোফা!!
রাগ ইমন বলেছেন:
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আলী বলেছেন:
ইয়েসদ্দিন স্যার ছিলো না যে ছাগলে সুযোগ পাইলো? জটিল এবং উপাদেয়
অতিথি বলেছেন:
হা হা হা হা
অতিথি বলেছেন:
এই পোস্টরে আগামী এক মাস প্রথম পাতায় স্টিকি করার তীব্র দাবি জানাচ্ছি।
অনিক বলেছেন:
জোশ হইছে। আমার মুখ দিয়া গালি বাইর হইতেছে। থুক্কু মুখবন্ধ।
হিমু বলেছেন:
হমম..
অতিথি বলেছেন:
মুখফোড় তোমাকে গুরু মানিলাম। পেটের ব্যাথায় আর হাসতে পারিতেছিনা।
হযবরল বলেছেন:
মডুফোড ।
হযবরল বলেছেন:
মডুফোড়
হিমু বলেছেন:
হুমমমমমমমমম ...
অতিথি বলেছেন:
হে হে হে..
নজমুল আলবাব বলেছেন:
বহুত আচ্ছা...
উৎস বলেছেন:
তুখোড়!
অঃরঃপিঃ বলেছেন:
আবার পড়িয়া আবার হাসিতেছে। মডুরামকে জার্মান ভাষায় কী বলে?
হযবরল বলেছেন:
''অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ '' কথাটা খিয়াল কইরা । ঈশ্বরের মধ্যে একটা ইয়াজুদ্দি ভাব আছে।
অতিথি বলেছেন:
সম্পাদক
অতিথি বলেছেন:
বুখে আয় বাবুল !
অতিথি বলেছেন:
এই পোস্টটি পড়ার পর আপনার ব্লগের আরো অনেকগুলো পুরোনো পোস্ট এক নি:শ্বাসে পড়লাম।আমার যখন অনেক টাকা হবে ( হবেই ,নিশ্চয়তা দিচ্ছি) তখন আপনাকে একটা সোনার মেডেল দেব।
অতিথি বলেছেন:
কাহিনি কি বস ?
অতিথি বলেছেন:
নাড়া দিলাম। যারা পড়েন নাই পইড়া নেন।
মাশীদ বলেছেন:
বেড়ে লিকেচিস রে মুখা!তুই আজকাল থাকিস কই? ব্লগের রাজ্যে এত কম উঁকি দিলে ক্যামনে চলে বল দিকিনি?
অতিথি বলেছেন:
'পসন্দ' হবে.....
অতিথি বলেছেন:
অসাধারন অসাধারন...
অতিথি বলেছেন:
কি মাথা-পুরোটাই বীর্যময়!!!
সুর বাংলা বলেছেন:
[রং=মৎববহ][গাঢ়]ঈদ মুবারক[/গাঢ়] [/রং] [গাঢ়] ও [/গাঢ়][রং=ৎবফ][গাঢ়] Happy New Year 2007[/গাঢ়] [/রং]
অতিথি বলেছেন:
মুখা,একটা ছোট্ট প্রশ্ন, "কেহ যদি 'চ 'বর্গীয় শব্দ না বুঝে তাহা হইলে কি তাহার সংবিধান সমুন্নত হয়?"
অতিথি বলেছেন:
মুখা হালায় গেল কই । খুব খাচ্চইরা গাইল দিমু কিন্তুক !
অতিথি বলেছেন:
উপস্থিৎ!
অতিথি বলেছেন:
আই ডু গুড, ডুড!
লাল মিয়া বলেছেন:
মুখা কো?
লাল মিয়া বলেছেন:
মুখারে মুখা তোরে ছাড়া চলে নারে...
দ্রোহী বলেছেন:
ইশ, কতদিন মুখার লেখা পড়ি না!!!!!!!
আড্ডাবাজ বলেছেন:
আমিও ভোট দিলাম। বোধ হয় এখন প্রিন্সের সাথে জেলে আছে।
চক্র বলেছেন:
মুখার আইডি কয়টা??!
সুমন চৌধুরী বলেছেন:
হ
সাধক শঙ্কু বলেছেন:
এইবার মোটামুটি একটা হাইপোথিসিস বানানো যায়। ১. একটা মাল্টি-ন্যাশনাল কোম্পানী সুপরিকল্পিতভাবে ধর্ম-ভিত্তিক ফ্যাসীবাদরে সমর্থন দিয়া যাইতাছে। পাকিস্থানের যেই মাদ্রাসার তালিবদের দিয়া তালেবান বানানো হইছে সেগুলা ফিনান্স করছে ইউনিকল।
২. আইয়ূব-জিয়া-এরশাদের মতো মদ-সূদী কারবারের লগে খিচুড়ি কইরা নারায়ে তকবীর মিশিনোর কাজে বরাবরই মুক্তচিন্তার লেখকরা অসুবিধাজনক। সুতরাং ছাগু ছাড়া কাউরে বাক-স্বাধীনতা দেওন যাইবো না। এইটা অস্বাভাবিক কিছু না। যেই যুক্তিতে হিটলার ইন্টেলেকচুয়াল মারছে একই যুক্তিতে জামায়াতে ইসলামীর মিলিশিয়া বাহিনি আল-বদর বুদ্ধিজীবি মারছে। প্রতি ক্ষেত্রেই আলটিমেট নিয়ন্ত্রণ ছিল জলপাই মামাগো হাতে। এইবারো তাই।
৩. বাংলা প্রাচীনকাল থিকাই বিদ্রোহ উপদ্রুত এলাকা। এই সমস্ত প্রতিরোধের কেন্দ্রে কোনদিনই আল্লাহ-ভগু-গডু-শিঙাবোঙা-উগাবুগাদের কোন ইনফ্লুয়েন্স ছিল না। রাজনীতিতে ধর্ম ঢুকাইছে রাষ্ট্র। এই বিষয়ে সবচেয়ে সফল ইংরেজ। ইংরেজের বিরুদ্ধে যতগুলা আপরাইজিং হইছে তার সবই সরাসরি উপনিবেশবিরোধী ইস্যুতে। ধর্ম এইখানে ঢুকছে এই আন্দোলনগুলারে ভান্ডা করার জন্য। পাকিস্থান হইয়াও টিকতে পারে নাই কারণ বাঙ্গালীর কালচার মারফতি-মুর্শীদী দেহতত্ত্ববাদী ঘরানার। হক্কুলু কুলু কুলু ঘরানার না। কিন্তু ঐ যে স্বাধীন মতপ্রকাশের চান্স দিলেই প্রতিবাদ করে । তাতে তো মামার অসুবিধা। ধান চাইল পাতালে পাঠানো যায় না। সুতরাং একের পর এক জলপাই নামাও, লাড়ায়ণ তকবীর গো পাট্টি বানাইয়া দাও নিজ খরচে।
এই ধারাবাহিকতাই হইছে সামহোয়ারইনব্লগে। আন্তর্জাতিকভাবে মামারা এইটারে একটা বিজ্ঞাপন হিসাবে দেখাইবো। দেখাইবো যে বাংলাদেশের লেখকরা মূলত ত্রিভুজ। পাঠকরা ভোদাইচোদা। একটু বেশী বুদ্ধি হইলে এরা সুফী হয়। কিন্তু কোন অবস্থাতেই এর উপরে না। এই বিজ্ঞাপন প্রচারের আর্থিক ক্ষমতা তাগো আছে। তারা এইটা পারে। ২০০৬ এর ফেব্রুয়ারীতে মাসুদার পোস্ট ডিলিট দিয়া শুরু অমি রহমান পিয়ালরে ব্যান করা দিয়া খতম তারাবী।
ছাগুচন্দ্র! সামুব্লগ এখন তোমাগু। খুশীতে এখন জিবলা দিয়া নিজের গোয়া চাটো আর বাললুডুস বানাও।
.....................................................
এই পোস্টখান ২য়বারের মতো মুইছা দিলেন সামহোয়ারের মডুরাম। আবার দিতাছি। পুরা ব্যান না করা পর্যন্ত চলবো।
ইনকিলাব জিন্দাবাদ!!
কৌশিকের মন্তব্যের জবাবে কইছিলাম :
আমি কোনজায়গায় অনপেক্ষ অবস্থানের কথা কইছি বইলা মনে পড়তাছে না। সব অবস্থানেরই নিজস্ব বক্তব্য আছে। কথা হইলো সেই বক্তব্য কি এবং সেইটা কোন পক্ষে যায়।
বাংলাদেশের মাটি থিকা পরিচালিত একটা ফোরাম/ব্লগ বা সোজা কথায় মিডিয়া প্রমাণিত বাংলাদেশবিরোধীদের পেট্রোনাইজ করলে তার বিরুদ্ধমত প্রচন্ডভাবে আঘাত করবোই। ইন্টারনেট তো লেখনের জাগা। এইখানে অক্ষর সমাবেশ দিয়াই আক্রমণ হইবো। এই বিষয়ে সদ্য ব্যান খাওয়া পিয়াল ভাই এর একটা মহাবাক্য মনে পড়তাছে
" থাকলে এমনেই থাকতে হইবো নাইলে ফুট "
রাজসোহান বলেছেন:
জট্টীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈল
রোদন রহমান বলেছেন:
ওরে ভাইরে মজায় তো উল্টাই পারিলাম..
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














মারহাবা!
এইডা মডুরামের জার্মান?


