আদমচরিত 009
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:১১
ঈশ্বর আসনে বসিয়া ঢুলিতেছিলেন, ইদানীং হাতে কাজের চাপ কম, খালি তন্দ্রা আসে। সৃষ্টির শুরুতে এক হপ্তা গাধার খাটুনি খাটিতে হইয়াছিলো, বর্তমানে বেশ বিশ্রামযুগ কাটাইতেছেন। বোর অনুভব করিলে তিনি মাঝে মাঝে আসনপাশ্বর্ে রক্ষিত চিলুমচি হইতে বরফখন্ড লইয়া ইতস্তত ছুঁড়িয়া মারেন। সেগুলি মহাকাশে লাট খাইতে থাকে, বোকা লোকে তাহাকে ধূমকেতু মনে করিয়া জোর গবেষণা শুরু করিয়া দেয়।
হঠাৎ বিকট ম্যাৎকারে ঈশ্বরের তন্দ্রা টুটিয়া খানখান হইলো। তিনি চক্ষু ডলিতে ডলিতে তাকাইয়া দেখিলেন. আদমের পালতু ছাগুরামটি তাহার সম্মুখে দন্ডায়মান। তাহার মুখচ্ছবি জ্ঞানের ভারে বিকট। চোয়াল নড়িতেছে। নিশ্চয়ই কাঁটালপাতা চিবাইতেছে। ছাগুরাম কাঁটালপাতার যম।
ঈশ্বর ছাগুরামের কর্মকান্ডে ব্যাপক আমোদ লভিয়া থাকেন। তিনি সহাস্যে শুধাইলেন, "কী গো ছাগু, কী সংবাদ? দন্তমার্জনা কর না কেন? দাঁতের ফাঁকে কাঁটালপাতা দেখিতেছি যে!"
ছাগু মাটিতে পা ঠুকিয়া বলিলো, "কাঁটাল পাতা ফুরাইয়া গিয়াছে।"
ঈশ্বর সস্নেহে বলিলেন, "কাঁটাল পাতা সব খাইয়া শেষ করিয়াছো?"
ছাগু গোঁ গোঁ করিয়া বলিলো, "আমার নাগালে যত পাতা ছিলো চিবাইয়া বিনাশ করিয়াছি। অবশিষ্ট কাঁটাল পাতা আমার নাগালের উপরে। পিছনের দুই পায়ে ভর দিয়াও তাহাদের আয়ত্বে আনিতে পারি না।"
ঈশ্বর বলিলেন, "এখন আমাকে কী করিতে হইবে বল।"
ছাগু বলিলো, "মাঠের যত ঘাস আছে, উহাদের কাঁটাল পাতা ঘোষণা করুন।"
ঈশ্বর চমকিয়া উঠিলেন। এ কেমন বিখাউজ আব্দার?
তিনি বলিলেন, "ঘাসেদের পিছে কেন লাগিয়াছো? উহারা তোমার কী ক্ষতি করিয়াছে? আমি বরং তোমার উচ্চতা কয়েক ইঞ্চি বর্ধন করিবার ব্যবস্থা দেখি। কিংবা কাঁটাল গাছকে বলি তাহার যেন কান্ডদেশে আরো বেশি পত্র ধারণ করে। তাহলে চলিবে না?"
ছাগু ডানে বামে মাথা নাড়ে। "মাঠের ঘাসগুলি আমি চিবাইয়া দেখিয়াছি। মন্দ নহে। ভাবিয়া দেখিলাম, উহারা প্রকৃতপক্ষে কাঁটাল পাতা। কিন্তু নিজেদের ঘাস বলিয়া দাবি করিয়া আমার মধ্যে বিভ্রান্তি ছড়াইতেছে। উহাদের কাঁটালপাতা ঘোষণা করুন, ল্যাঠা ছুকিয়া যায়।"
ঈশ্বর ছাগুরামকে বুঝাইতে প্রবৃত্ত হইলেন। ঘাস আর কাঁটালের ফাইলোজেনি খুলিয়া ছাগুরামকে দেখাইলেন, তাহাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করিলেন, ঘাসের ঘাসত্ব লইয়া ঘাসের বক্তব্যও পাঠ করিয়া শুনাইলেন। কিন্তু ছাগুরাম মানিতে নারাজ। তাহার এক দফা এক দাবি।
অবশেষে ঈশ্বর চটিয়ামটিয়া ছাগুকে খেদাইয়া দিলেন। ছাগু রোষকষায়িত লোচনে খানিকক্ষণ তাকাইয়া থাকিয়া প্রস্থান করিলো। যাইবার আগে মাটিতে ছরছর করিয়া একগাদা লাদিও ছাড়িয়া গেলো।
ঈশ্বর তাঁহার ইন্টেলিজেনস বিভাগের ভারপ্রাপ্ত স্বর্গদূত জেমসবন্ডাইলকে তলব করিলেন। জেমসবন্ডাইল সন্তর্পণে আসিয়া কুর্ণিশ করিলো।
"ছাগুরামের হঠাৎ এইরূপ উগ্রতার কারণ কি?" ঈশ্বর সোজাসাপ্টা জানতে চাইলেন।
জেমসবন্ডাইল একখানি বিড়ি ধরাইলো। "বন্ডাইল। জেমস বন্ডাইল।"
ঈশ্বর মহা ক্ষেপিয়া গেলেন। "ভড়ং ছাড়ো মূর্খ! ঐসব অপ্সরা পটানো বুলি আমার সামনে আরেকবার আওড়াইলে মারিয়া পস্তা উড়াইবো!"
জেমসবন্ডাইল থতমত খাইয়া বিড়িটা ফেলিয়া দিলো। "গোস্তাকি মাফ করবেন হুজুর, বদভ্যাস ছাড়িতে পারিতেছি না। ... হইয়াছে কি, কিয়ৎকালপূর্বে ছাগুরাম গোঁধরিয়াছিলো, সে আর স্বর্গে বাস করিবে না। আদম নাকি ঈভকে পটকাইতে না পারিয়া মাঝেমধ্যে তাহাতে উপগত হইবার কুচেষ্টা করিয়াছে। ছাগুরাম কয়েকদিন ঠিকমতো হাঁটিতে পারে নাই। বুঝতেই পারিতেছেন ...।"
ঈশ্বর বিরক্ত হইয়া বলিলেন, "প্রাসঙ্গিক কথা বলো অর্বাচীন।"
জেমসবন্ডাইল বলিলো, "তো ... ছাগুরাম ঠিক করিয়াছিলো সে স্বর্গ ত্যাগ করিবে। এইখানে তাহার বড় কষ্ট। সকলে তিরিভুজ বলিয়া গালাগালি করে, হো*া মারিতে চায় ... তো সে তাহার গামছায় রসদপত্র লইয়া স্বর্গ ত্যাগ করিবার সময় শয়তান আসিয়া তাহাকে ভুলাইয়াভালাইয়া একটি ঝোপের আড়ালে লইয়া গিয়াছিলো। সেইখানে তাহারা কী করিয়াছে তাহা আমি আপনাকে বলিতে পারিবো না, বড়ই শরমের বিষয় ... তবে শুনিয়াছি প্রচুর মৌদুধিকাঁটা ছাগুরামকে খাওয়ানো হইয়াছে। আমার ধারণা উহার পাশর্্বপ্রতিক্রিয়াতেই তাহার মস্তিষ্কে এইরূপ বিকৃতি দেখা দিয়াছে।"
ঈশ্বর বিরক্ত হইয়া জেমসবন্ডাইলকে হাতের ইশারায় বিদায় করিলেন। শয়তান বড় শয়তানি শুরু করিয়াছে। কমিক ছাগুটিকেও গুন্ডামো শিখাইয়া দিয়াছে।
দূরে ভ্যা ভ্যা শব্দ শুনিয়া ঈশ্বর কান পাতিলেন। শুনিলেন, ছাগু আরো কিছু তৃণভোজী ডাকিয়া আনিয়া মেহফিল জমাইয়া বসিয়াছে। সেখানে ঘাসকে কাঁটালপাতা ঘোষণার দাবি, আর মুক্তবুদ্ধির মুন্ডপাত চলিতেছে মুহুমর্ূহু।
ঈশ্বর দীর্ঘশ্বাস ছাড়িয়া অস্ফূটে বলিলেন, "ব্যাটা তিরিভুজ কোথাকার ...!"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
অনেকদিন পর!!!!!!! পড়িয়া লই আগে।
হারাধন বলেছেন:
তীব্র প্রতিবাদ জ্ঞাপন করিতেছি।
অতিথি বলেছেন:
খাইছেরে.............................আমি একমত.......ঘাঁসকে..........কাঁটাল পাতা ঘোষনা করা হউক।মুখফোড়, জটিল হইছে। কিন্তু নাম্বার রিপিট হইতেছেনা? 08, 09 দুইবার করে।
পথিক!!!!!!! বলেছেন:
চমৎকার ব্যঙ্গ হইয়া
অতিথি বলেছেন:
হা হা হা
অতিথি বলেছেন:
খিক খিক..........টাইম মত .......মুখা খবর পাইলো ক্যামনে?
হারাধন বলেছেন:
আমি মূর্খ ধর্মের প্রবক্তা হিসাবে জানাচিচ কোন চার পেয়ে এ ধরনের দাবী করৈনা। ইহা দু পেয়েদের ষড়যন্ত্র্র
হযবরল বলেছেন:
ওরে কে কোথায় আছিস, মুখা কে দুটো বাতাসা দে । বহোৎ খুব ।
মাশীদ বলেছেন:
Welcome back, মু খা! খাসা লিখেচিস!
আজকাল বলেছেন:
মুচমুচা! জব্বর্হৈচেরে...।
অতিথি বলেছেন:
একটা ডবকা চ এর মজা পেলাম।
অমিত বলেছেন:
হইব নাকি চামে একটা ছাগুরাম দিবস..
অমিত বলেছেন:
আজ সুকুমার রায় যদি থাকতেন, তাইলে কি আর পাগলা ছাগুর কাছে পাগলা দাশু ভাত পায় !!!
যীশূ বলেছেন:
মজা হইছে, মজা পাইছি।
অতিথি বলেছেন:
গুরু, ওয়েলকাম ব্যাক।
অতিথি বলেছেন:
3য় বার কমেন্ট করছি,নিচ্ছে না কেন ?আমি ব্যান খাইসি নাকি ?
অতিথি বলেছেন:
এইবার নিসে। ওরে,যা বলতে চাইছিলাম :
আপনার লেখার ক্ষমতা ঈর্ষনীয়।
তবে ত্রিভুজরে নিয়ে লেখার আদৌ দরকার আছে কি না,তা আপনার ব্যাক্তিগত বিষয়।
অতিথি বলেছেন:
অত্যন্ত সুস্বাদু !
অতিথি বলেছেন:
জটিল................তয়...............
অতিথি বলেছেন:
দ্্বিমত @ ত্রিভুজ। এইডা অনেক ভালো হইছে। আগের গুলার চাইতেও।
অতিথি বলেছেন:
ওরে.. ত্রিভুজ স্মার্ট হয়ে গেছে!
অতিথি বলেছেন:
এই জন্যই "তয়" ডা লাগাইছি @ চোর
অতিথি বলেছেন:
চোর ভাই, শুভ ভাইয়ের বইটার প্রকাশকের নাম জানেন?
অতিথি বলেছেন:
মুখফোর,সেই যে এিভুজের পেছনে লাগলেন, আর ছাড়লেন না। আপনারা বোরড হননা?আপনার দারুন লিখার হাত থেকে আমরা অনেক চমৎকার লিখা পেতে পারি।
বরাবরের মতো লেখুনি দারুন, শুধু বিষয়টা বোরিং।
ত্রিভুজ রামছাগল বলেছেন:
ছাগুরাম সকাশে তব নিবেদন ধন্যবাদের সহিত গৃহিত হইলো।
অতিথি বলেছেন:
নীতিগত সমর্থন প্রদানের জন্য ছাগুরাম পরিষদের পক্ষ থেকে চক্রকে ধন্যবাদ
নতুন বলেছেন:
বস দারুন লিখিয়াছেন বটে... কিন্তু কোন ব্লগারকে ব্যাক্তিগত আক্রমন না করাই ভাল....
লাল মিয়া বলেছেন:
নতুন মামা এইখানে কারে কোথায় আক্রমণ করা হইছে?
হেজাব বলেছেন:
হাহ হাহ হোহ হোহ ৫
আরিফ জেবতিক বলেছেন:
আহারে ...এরা আজ কোথায় ।
বিষাক্ত মানুষ বলেছেন:
আরিফ জেবতিক বলেছেন: আহারে ...এরা আজ কোথায় ।
অমি রহমান পিয়াল বলেছেন:
ঠ্যঅলা
এরশাদ বাদশা বলেছেন:
এ তো রীতিমতো ওস্তাদ লোক!!! পেন্নাম গুরু পেন্নাম!!!
রাজসোহান বলেছেন:
ঠেলা দশক পেলাচ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















