মা'কে কষ্ট দেয়ার আগে পুনরায় ভেবে দেখবেন কি ?? মা নিয়ে একটি পোস্ট, অনুরোধ করলাম পড়ার জন্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
→→ একটি সত্য ঘটনা অবলম্বনে →→
আমার মার একটি চোখ ছিল । আমি তাকে দেখতেই পারতাম না । সব জায়গাতেই তার জন্য আমার লজ্জা পেতে হত । তার বিদঘুটে চেহারা দেখে সবাই আমাকে উপহাস করত ।
আমি সবসময়ই বলতাম যে তুমি মরতে পারনা ?? তোমার জন্য আর কত হাস্যকর পাত্রে পরিণত হব আমি ??
যাই হোক, এক সময় আমি উচ্চশিক্ষার জন্য বাহিরে পড়তে গেলাম । সেখানে সফল ভাবে প্রতিষ্ঠিত হয়ে আমি বিয়ে করলাম । আমি আমার স্ত্রী আর ২ টি মেয়ে নিয়ে বেশ ভালই সুখে ছিলাম ।
একদিন মা আমার সাথে দেখা করার জন্য আসলেন । এত বছরের মধ্যে আমার বা আমার পরিবারের কারো সাথে মার দেখা হয় নাই । মা যখন দরজার সামনে দাঁড়ালেন, তখন আমার সন্তানেরা মা'কে দেখে হেসে ফেলল । আমি লজ্জায় তখন তাকে ধমক দিয়ে বললাম ,"কে আপনি ? এখানে কেন এসেছেন ? আপনার সাহস কত যে আপনি আমার সন্তানদের ভয় দেখাচ্ছেন ? "
মা বুঝতে পেরে বলল, ওহ ! দুঃখিত । আমি ভুল জায়গায় এসেছি ।
কিছুদিন পর আমি এক নিকট প্রতিবেশীর কাছে খবর পেলাম যে আমার মা মারা গেছে । আমার মাঝে তেমন কোন প্রতিক্রিয়া হলনা । আমি গেলাম আমাদের সেই পুরনো বাড়িতে ।
একজন প্রতিবেশী আমাকে একটি চিঠি দিয়ে বলল যে আমার মা আমার কাছে দিতে বলেছেন ।
আমি চিঠিটি পড়া শুরু করলাম । >>>>>
" আমার প্রানপ্রিয় পুত্র ,
আমি সবসময় তোমাকে নিয়েই ভাবি । আমি অতিশয় লজ্জিত যে আমি তোমার সন্তানদের ভয় দেখিয়েছিলাম ।
আমি খুবই দুঃখিত যে আমি সবসময়ই তোমাকে হাসির পাত্রে পরিণত করেছি ।
দেখ, আসলে তুমি ছোটবেলায় খুবই ভয়ংকর এক্সিডেন্ট করেছিলে, যার জন্য তোমার একটি চোখ নষ্ট হয়ে যায়। মা হিসেবে আমি তা মানতে পারিনি । তাই আমি তোমাকে আমার একটি চোখ দিয়ে দিই।
আমি মা হিসেবে খুবই আনন্দিত যে আমার ছেলে এই দুনিয়াকে প্রানভরে দেখছে ।
তোমাকে আমি অনেক ভালবাসি ।
তোমার মা ।"
আমার কিছুই বলার নেই। একটা কথাই বলবো, মা-বাবার প্রতি বিরূপ না হয়ে তাঁদের প্রতি ভালোবাসা দেখান। তাঁদের মনে কষ্ট দিয়েন না।
(একটি ইংরেজি আর্টিকেল থেকে অনুবাদকৃত)
১১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
মেঝ দা

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন
বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।
এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন
কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি
শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।