প্রথম যখন ব্লগে আত্নপ্রকাশ করি তখন একজন ব্লগীয়র (নাম বলা যাবে না)পরামর্শ ক্রমে সবার ব্লগেই ঢু মারি যাতে করে আমার ব্লগেও সবার পদধুলি পড়ে এবং তাড়াতাড়ি মডু ভাইদের নজরে পড়ি এবং তাড়াতাড়ি ছাড়পত্রটা পাই। কিন্তু হায় আল্লাহ ৪/৫ দিন হয়ে গেছে কেউ আর আমারে দেখতে (ব্লগে) আসেনা! হাতে গোনা কয়েকজনের মাত্র দেখা পেলাম। তাদেরকে জানাই আমার অন্তরের অন্তর স্হল থেকে আন্তরিক মুবারকবাদ।
যা হোক মোটামুটি সবার ব্লগেই ঢুকার সুবাদে একটা জিনিস খেয়াল করলাম, আমারই সমসাময়িক এক মহিলা ছবি ওয়ালীর ব্লগে আমার ত্রিশ গুন বেশী ব্লগীয়ের পদচারনা ঘটেছে। এখন বুঝেন ব্যাপারটা কি। এই ব্যাপার অবলোকন করে আমার মাথায় শয়তানের চেলা ভর করল। আমিও তখন নেট থেকে আকর্ষনীয় ফিগারের একটা ছবি (?) আমার নিকে লেপ্টে দিলাম। ফল একবারে হাতে হাতে। বিশ্বাস করেন আর নাই করেন। আমার ব্লগে তখন আর লুলীয়দের পদচারনার কোন অভাব হয়নি। তাদের উতসাহ উদ্দিপনায় এগিয়ে চলল আমার পথ চলা। সবার সুন্দর সুন্দর অভিনন্দনে আমি সিক্ত হয়ে তার.....প..র, তারপর একসময় ছবি ওয়ালীর সম সংখ্যক লুলীয় কমেন্ট, উতসাহ, অভিনন্দন ইত্যাদি ইত্যাদি নিয়ে নিরাপদে সরে এলাম।
আমার এই বাস্তব কাহিনী থেকে মোটামুটি একটা লুলীয় অভিজ্ঞতা অর্জন করলাম আর নিজেকে বুদ্বিমান ঠাওরাতে লাগলাম (যদিও বুদ্বির কোন সুফল পাই না)। আর এই বাস্তব লুলীয় অভিজ্ঞতা থেকে সমস্ত লুলীয়দের জ্ঞাতার্থে সবিনয়ে একটা লুলীয় কথা বলতে চাই, আপনারা আর কোন রকম দেরী না করে এখনই যথাযত নজরানা নিয়ে কালপুরুষদার শিষ্যত্য গ্রহন করুন (কালপুরুষদা বেয়াদবী হলে মাফ করবেন। আমি আপনার শিষ্যত্য চাই। গ্রহন করিলে ধন্য হব)।
ন..তু...বা যে কোন সময় সমূহ বিপদে পড়িতে পারেন। সত্য বই মিথ্যা বলিতেছিনা নিতান্তই অভিজ্ঞতার আলোকে এই উপদেশ বাণী সবার (লুলীয়দের) উদ্দ্যেশে বিনা খরচায় বিলি করিতেছি। কেউ আবার মাইন্ড খাইয়েন না। মাইন্ড খাইলে তার জন্য সম্পূর্ন রুপে ক্যামেরাম্যান দায়ী। বিচচারের জন্য যে কেউ মামলা টুকলেই ক্যামেরাম্যানের তিনদিনের ফাসি হবে নির্গাত। আমি রাজসাক্ষি হব যদি আমাকে নি:শর্ত খালাস দেওয়া হয়। দেখা হবে কাঠগড়ায়। বিদায়। খোদা হাফেজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



