(যানের কবির জন্য যে অংশটুকু রাখা হয়েছে তা শুধু কবির আশার প্রতিফলন.......)
যানের কবি:
অশান্ত পথ সেতো আমারই চলার ঘোর !
জানতে চাই আমার চলার গতি রোমন্থন করে ;
আমার পথ দেখেই চলে
সংখ্যায় সংখ্যায় ঘরের চাকা।
আন্দোলনের ঘোরে সূর্যের মুখ
আসন্ধ্যা মাথায় হাত বুলিয়ে
গরম ধরিয়ে দেয়;
তাই ,তবুও
আমি ছুটে যাই ফিরে আসি..........
সিটি সার্কুলার সার্ভিসে.........
নগরীর পথে............
গানের কবি:
আমি তোমায় ভাবতে দেব ভাই:
তোমার মাঝেই যেন অসম্ভব
ছন্দেরা হোরি খেলে !
তোমায় তাই গেয়ে দেখতে চাই
আমাদের মতোকরে
অনেক 'মনমতো' দৃষ্টি মেলে।
যানের কবি:
পায়ের জুতো থেকে চোখ (সচেতন),
শাড়ির আঁচল (অসহায়),
আরও অন্যান্যরা
আমার পায়ের সাথে
যানটিকে ছুঁয়ে যায়
প্রতিদিনে, বিভিন্ন সময় করে।
এমনিতেই হয়তো.........
কোন গানই শেষ করিনি ,কোনদিন;
(চোখ তুলে রেখে সুর করেছিলাম
বেহেশতি ফুলের রঙে-বেরঙে,'বিরান'
সুখের দোতারায়)
আমার এই বাহন
কোন জন্মে ও
পৌঁছুবে না
কোন গানের শেষে !
গানের কবি:
গানের সঞ্চারিটুকু করব আমি
তোমার অমন সরলতায়,
সফল চঞ্চলতায়!
তোমার সাথেই মিলবে সুর
আমার লেখার মুখরতায়,
গানের খাতায়।
যানের কবি:
কতো পয়সার ঝন-কন,সুর,
কতো আসন-গোনা
হিসাব চলে মাথায়;
মুখে আওড়ে চলাফেরা তবু শব্দ
করার ভয়!
ভুলে যাওয়ার ভয় সাথে
ভয়ানক খিস্তি তোলে।তারপরেও
হিসাব করি বলেই হয়তো(পথের হিসাবে সময় ফেলে
চলতে থাকার হিসাব,ঘুরে ঘুরে
প্রতিবারের ঘোরার হিসাব)
বেহিসেবি চিন্তার (স্বপ্নের ) দেখা
মেলেনা আমার।
গানের কবি:
হিসাবহীন সুখ আমি দেখাতে চাই
আমার অন্তর্দৃষ্টির কোলে,
অসঞায়ের চোখের মতো।
সাধারণ রাগী চোখ নয়তো হাসিমুখকে
(আমার)ভাবনা মেখে
ধন্য করব অবিরত।
আজ, আগামীকাল......
আমি হবো তোমারইমাঝে
অসাধারণ .......
এই 'কবির গান' গাইবে
এক যানের কবির গান!
সভ্যতার কোল ঘিরে আসুক
অন্য কারণ:
এই সরল জীবনী-শব্দে ঘেরা পথ-অভিধান
যানের কবি:
সবারই জানা ন্যায্য হোক,
আমারও ভাবনা থাকে
কবির গানের মতো;
মানা যায় না!
তাই বলি যদি:
সবার জানা উচিত:
আমাকে নিয়ে লিখতে শুরুর সাধ যদি জাগে কারও;
আমার প্রতি লোমের অজস্র কথা জাগিয়ে
দিয়ে যাক সেই কবি।
নগর ঘুরে অযাচিত হয়ে
ফেরার চেয়ে
আমি কোন এক অভিনব কবিতায়
বেঁচে থাকতে চাইলাম ।
অসাধারণ করে ভাবতে গেলে,
কবিদের সাধারণ ঞতে হবে?
হয়ও যদি..........
পাল্টাতে চাইলে
ভয় আসতেই পারে;
কাঁপা হাতেও
লেখা চাই শক্ত-পোক্ত বেশ
(গানের কবির অংশটুকু মনোগত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

