দুই হাজার সাত সালের নভেম্বর মাস তখন।
আমাদের দেখে মনে হচ্ছে,
একজন আরকেজনকে ভালো না বাসলে
এমন করে দাঁড়াতাম না?
ছবিটি দেখে সবারই এমন মনে হয়!
সেবার বিকালের আলোর ধবেধবে ভাব
দেখে মনে করতেও ইচ্ছা করেনি দালানটিকে
কোনভাবে পুরানো লাগুক।
তবে কোথাও না কোথাও শ্যাওলা পড়া ছিল।
সেখানেই দাঁড়ালাম যেন
আমরাই সব ।আর আমাদের পিছনের দৃশ্যমান
দুনিয়াংশটুকু ছাড়া সব তুচ্ছ।
ছবিটি দেখলেই আমার চোখে প্রেমিকের মতো
শরম লাগে:ধরা পড়ে গেছি!
অথচ এই কায়দা সবার জানা ।
ভালো সম্পর্কের অতিঅভিনয়ের আর্টটা জানতাম।
আমরা তাই পুরানো দালানের পুরানো অংশটুকু ঢেকে
দাঁড়ালাম,দাঁড়িয়ে খানিক হাসলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


