'আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে'
আমার অনেক প্রিয় আছে।অনেক মানুষকেই আমার আত্মীয়ের চেয়েও বেশি মনে হয়।অনেক কবিতা,গল্প,উপন্যাস,প্রবন্ধ আমার বারবার মনে পড়ে।সবার চেয়ে ভালোবাসি গান।আমার মন খারাপ অবস্হা ভেঙে পড়ার মতো হলেও গান শুনি।চরম আনন্দে ও গান।আমি গানের জন্য মরতে পারব না হয়তো ,বা মরে যাওয়ার কিছু নাই। তবে ,হয়ত, সম্ভব হলে, মৃত্যুর সময় খুবই প্রিয় গানটা শুনতে চাইব।
আমার ভালো লাগার গানগুলো থেকে কিছু গানের লিংক দিলাম।
রবীন্দ্র:
রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে প্রায়ই মন্ত্রমুগ্ধের মতো অবস্থা হয় কারণ কথাগুলো ভুলতে পারি না।
অসংখ্য পছন্দের মধ্যে:
১.তুমি কি কেবলই ছবি (Click This Link)
২.ঘরেও নহে পারেও নহে (Click This Link)
৩.আজ শ্রাবণের আমন্ত্রনে (Click This Link)
৪.চোখের আলোয় দেখেছিলেম (Click This Link)
৫.হৃদয়ের একূল ওকূল (Click This Link)
নজরুল:
নজরুলের সুরগুলো গাওয়ার জন্য চাই অসাধারণ আর চর্চিত গায়কি।ফিরোজা বেগম,ধীরেন বসু,নীলুফার ইয়াসমীন,মান্না দে,আশা ভোঁসলে,রুনা লায়লার গায়কি নজরুলকে ছুঁয়ে যেতে পেরেছে অনেকখানি....
১.তোমার বিনা তারের গীতি -রুনা লায়লা (Click This Link)
২.আমি পূরব দেশের পুরনারী -ফিরোজা বেগম (Click This Link)
৩.যাক না নিশি গানে -নীলুফার ইয়াসমীন (Click This Link)
৪.মোর ঘুমঘোরে -ফিরোজা বেগম (Click This Link)
৫.আমার আপনার চেয়ে আপন -ধীরেন বসু (Click This Link)
মূল ধারার শিল্পীদের গান:
ভারতীয় উপমহাদেশের মূলধারার শিল্পীদের মধ্যে আমি গানের সুরের কারুকাজ খুঁজে পাই।ভার্সেটিলিটি এক্ষেত্রে আমার মূল বিচার্য।নূর জাহান,লতা মঙ্গেশকর,মেহেদি হাসান,আশা ভোঁসলে,মোহাম্মদ রফি,কিশোর কুমার,সাবিনা ইয়াসমীন এদের গায়কির অসম্ভব ভক্ত আমি ।তবে সত্যিকারের ভার্সেটিলিটির সন্ধান পাই আমি রুনা লায়লার কাছে।প্রায় আঠারোটি ভাষায় ,বিভিন্ন রকমের গলায় ফিল্ম,ফোক,গজল,কাওয়ালি,নজরুল গীতি ইত্যাদি অসম্ভব দখল প্রমাণ করে আমার কাছে রুনা লায়ল এক কথায় অনন্য,একজনই।এই পোস্টে অন্যদের আগে তাই রুনা লায়লা চলে এল,সবার চেয়ে কম বয়সী হয়েও।
রুনা লায়লা-বাংলায়:
বাংলাদেশে রুনাকে সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসেবে বিবেচনা করাটা মনে হয় বাহুল্য হবে না।বাংলা ভাষায় হাজার হাজার গান গেয়েছেন।অনেক গানই নিম্ন মানের,তবু সেগুলোরও শ্রোতা পাওয়া যেত একসময়।
একসময়ের অসম্ভব জনপ্রিয় এই শিল্পী র বিভিন্ন ধরনের বাংলা গান:
ক. দেশাত্মবোধক: আমার অনেক ঋণ আছে
কথা: শামসুর রাহমান
সুর:খোন্দকার নুরুল আলম
লিংক:http://www.esnips.com/doc/8dd9ca79-63c1-49f7-b370-5af74c8e2e37/Smrity-jolomol-sunil-mather_Runa-Laila
খ. ফোক: প্রাণ কান্দে মন কান্দে
লিংকhttp://www.esnips.com/doc/c1be67e3-9f95-4f6b-ad8e-a044d7b98302/Pran-kande-mon-kande-re_Runa-Laila
গ.আধুনিক গান-রেডিও: সুখ তুমি কী
সুর :অজিত রায়
লিংক:http://www.esnips.com/doc/b8a01dc1-c6b3-4a6d-b0de-2b641eed879e/Sukh-tumi-Kee_Runa-Laila
ঘ.সিনেমা:আকাশ বিনা চাঁদ
ছায়াছবি:যাদুর বাঁশি
কথা:আহমেদ জামান চৌধুরী
সুর:আজাদ রহমান
(২য় বারের মতো, রুনা লায়লা জাতীয় চলচিত্র পুরষ্কার পান এই গানের জন্য,১৯৭৭)
লিংক:http://www.esnips.com/doc/368eb455-3314-4e66-bff2-cace2d562fba/Aakash-bina-chand_Runa-Laila
ঙ.রাগাশ্রয়ী:কার তরে নিশি জাগো রাই
ছায়াছবি:রূপকথার গল্প
সঙ্গীত:বারী সিদ্দিকি
লিংক:http://www.esnips.com/doc/f2073d57-881a-4937-b2c3-bea0554ec6c0/Kaar-tore-nishi-jago-raai_Runa-Laila
রুনা লায়লা উর্দু ,হিন্দী এবং অন্যান্য ভাষায়:
রুনা লায়লা মাত্র ছয় বছর বয়সে স্টেজে গান করেন,করাচিতে।পাকিস্তানে তিনি একজন বালিকা হয়েও শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা এবং সুনাম অর্জন করেন।উর্দু,পাঞ্জাবি,সিন্ধি,কাশ্মিরি,পশতু বিভিন্ন ভাষায় রুনার গানগুলো গ্রহনযোগ্য হয়ে ওঠে প্রায় সব মহলে।
ক.উর্দু ফিল্ম:
উন কি নাজরো সে
মুভি:হাম দোনো(১৯৬৬)
সুর:নওশাদ
লিংক:http://www.esnips.com/doc/1ac53850-ed5c-4f06-bed1-e2d81e3c1924/Un-ki-nazron-se_Runa-Laila
সাইয়াজিকে ন্যানো সে
মুভি:মান কি জিত(১৯৭২)
সুর:এম আশরাফ
লিংক:
Click This Link
দার্দে দিল কিসকো সুনায়ে
কো সিঙ্গার:মেহেদি হাসান
লিংক:http://www.esnips.com/doc/9538ddb0-1c09-4545-9054-9ef74d6773ee/Dard-e-dil_Runa-Laila--Mehdi-Hassan
খ.বলিউড
বলিউডে ১৯৭৪ সালে প্রথম গান করেন।কল্যানজি-আনন্দজি,জয়দেব,লক্ষীকান্ত-পেয়ারালাল প্রমুখ বিশিষ্ট সুরকার রুনাকে দিয়ে গান করান।বাপ্পি লাহিড়ির সুরে 'জানে বাহার' ছবিতে রুনার সাথে বেশ কমিক একটা গান করেন মোহাম্মদ রাফি।কিন্তু কোন এক অজানা কারনে রুনা লায়লা মাঝপথেই তার বলিউড ক্যারিয়ারের একরকম ইতি ঘটান।
দো দিওয়ানে শেহের মে
কো সিঙ্গার:ভুপিন্দর সিং
মুভি:ঘরান্দা
কথা:গুলজার
সুর:জয়দেব
লিংক:http://www.esnips.com/doc/27d9a442-5fbd-4674-b1e7-19352d017974/Do-deewaane-shaheer-mein_Runa-Laila--Bhupinder-Singh
মার গায়োরে
কো সিঙ্গার : মোহাম্মদ রাফি,আনান্দ কুমার
মুভি:জানে বাহার
কথা :গওহার কানপুরি
সুর:বাপ্পি লাহিড়ি
লিংক:http://www.esnips.com/doc/e61c06b4-4aa9-450f-9846-3f901c0baf7f/Maar-gayo-re-rasgolla_Runa-Laila,-Md.Rafi--Anandkumar
ও মেরা বাবু
মুভি :ঘার দোয়ার
(মূল মুভি মান কি জিত,লাহোর।রুনা গানটি হিন্দী ফিল্মের জন্য পুনরায় রেকর্ড করেন,ভিন্ন গায়কিতে)
সুর:এম আশরাফ
লিংক:http://www.esnips.com/doc/2db16e5c-0992-4982-8ebd-a9155930b29e/O-mera-babu-chhail-chhabila_Runa-Laila
গজল:
রুনা লায়লাকে উপমহাদেশের অন্যতম প্রধান গজল শিল্পী হিসেবেধরা হয় এবং তাঁর গাওয়া গজলের সংখ্যাও অনেক।
আকে এক পাল মুঝে (পাকিস্তান)
অ্যালবাম: বাজমে লায়লা
কথা:মাসরুর আনোয়ার
সুর:নিসার বাজমি
লিংক:http://www.esnips.com/doc/10744c91-3161-4754-acfe-91b9d3a71c11/Aa-ke-ek-pal-mujhe_Runa-Laila
কেহদো ইস রাত সে(ভারত)
অ্যালবাম:দি লাভ্স অব রুনা লায়লা
কথা:নূর দিওয়াসি
সুর:ও পি নায়ার
লিংক:http://www.esnips.com/doc/5c0d3631-2fa9-49f2-8121-cc5ebea950d2/Kah-do-is-raat-se_Runa-Laila
পাঞ্জাবি,সিন্ধি গীত:
রুনা লায়লা পাঞ্জাবি আর সিন্ধি গানের অন্যতম প্রধান শিল্পী ছিলেন বলা চলে।অনেকদিন পর ২০০৯ সালের অক্টোবরে ভারত থেকে বের হয় তাঁর গাওয়া আটটি পাঞ্জাবি ফোক গান ।পাঞ্জাবি ও সিন্ধি ভাষার সম্মিলনে একটি ট্র্যাডিশনাল কাওয়ালি অন্যান্য বিখ্যাত শিল্পীদের পাশাপাশি রুনার কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পায়।গানটিতে রুণির পারফমেন্স এখনও রুনার লাইভ কনসার্টের প্রধান আকর্ষণ।গানটি হল 'দামাদাম মাস্ত কালান্দার,আলিদাঁ পেহলা নাম্বার'।
আয়া লাড়িয়ে
সঙ্গীত:গৌরব দয়াল
লিংক:http://www.esnips.com/doc/2f64c9f6-bd00-46ba-b47a-dc927d4f4e8f/Aaya-ladiye_Runa-Laila
দামাদাম মাস্ত কালান্দার
অ্যালবাম:দি লাভ্স অব রুনা লায়লা
সঙ্গীতায়োজন:নিসার বাজমি
লিংক: Click This Link
........................চলবে
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



