A Beautiful Mind(2001)
'They're my past,Martin.
Everybody is haunted by their past.'
জন ফোর্বস ন্যাশ একজন স্কিটসোফ্রেনিয়া আক্রান্ত স্কলার।প্রিন্সটন ইউনিভার্সিটিতে তার অলীক আর কাল্পনিক বাস্তবতা তাঁকে ঘিরে ফেলতে শুরু করে।তাঁর সবচেয়ে ভালো বন্ধুটি তার কল্পনা।তাঁকে মুখোমুখি হতে হয় এমন সব কল্পনার মানুষের সাথে যাদের জন্য সে কাজ করে যাচ্ছে নিরবধি।
একসময় তাঁর কষ্ট পাওয়ার মুহুর্তের শুরু হয়।একে একে ,একসময় তাঁর অনুসরণকারী জগতকে সে তাঁর অতীত ভাবতে শুরু করে।
এইধরণের কাহিনী নিয়ে ছবিটি প্রমাণ করতে পেরেছে,একজন মানুষের সফলতার পেছনের কথা ,সাফল্যের মতো না।সেখানকার ব্যর্থতা ভিন্ন।সে ভিন্ন অনেকগুলো মিছামিছিতে জড়ানো থাকলেও সে সত্যের মতোই শাসন করে,অনুসরণ করে।
১৯৯৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী জন ফোর্বস ন্যাশ কে নিয়ে একটি বায়োগ্রাফি লেখেন সিলভিয়া ন্যাসার।সেই কাহিনী অবলম্বনেই 'অ্যা বিউটিফুল মাইন্ড'।রাসেল ক্রো অসাধারণ অভিনয় করেছেন।সাথে জেনিফার কোনলি,এড হ্যারিস,পল বেটানি,ক্রিস্টোফার প্লামার।
পরিচালনায় রন হাওয়ার্ড।
আই এম ডি বি লিংক:http://www.imdb.com/title/tt0268978/
টরেন্ট লিংক:http://www.daruchinibd.com/torrent/index.php?page=torrent-details&id=f2d53f11d945348ce6061a959f118e1d56390ed6
২.টু উইমেন / লা সিওসিয়ারা(১৯৬০)
Two Women / La Ciociara
ইতালীয় পরিচালক ভিত্তোরিও ডি সিকা যে মুভিগুলোর জন্য জগদ্বিখ্যাত তার মধ্যে 'দ্য বাই সাইকেল থিফ' (১৯৪৮), 'টু উইমেন' (১৯৬০) সবচেয়ে বেশি উল্লেখ করার মতো।
সোফিয়া লোরেনের অন্রতম সেরা এই ছবির পটভূমি ২য় মহাযুদ্ধের সময়কার।রোমের বোম্বিং থেকে বাঁচতে চেয়ে মা(সোফিয়া লোরেন) মেয়ে রোসেটা কে নিয়ে গ্রামে চলে যান। সেখানে এক সমাজবাদী যুবকের দৃষ্টি আকর্ষণ করেন এবং একপর্যায়ে তাঁকেও হারান।
ইতালি মুক্ত হলে মা,মেয়ে রোমে ফিরে যাচ্ছেন।একটি পরিত্যক্ত চার্চে তারা ঘুমিয়ে পড়লে মরোক্কান অ্যালাইড ফোর্স কর্তৃক গণধর্ষণের মুখে পড়েন।তারপরের বদলে যাওয়া কাহিণী আমি মনে করি এই ছবির মূল আকর্ষণ।
'Do you know what your soldiers have done in the holy Church,
under the eyes of Madonna.,do you know?'
লিঙক:
আই এম ডিবি- টু উইমেন:http://www.imdb.com/title/tt0054749/
টরেন্ট- টু উইমেন:http://www.daruchinibd.com/torrent/index.php?page=torrent-details&id=ab2c419c3f555a28bab5fc4855c677bd6f1b9732

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

