somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই তবে ছাত্রনেতা, এরই নাম প্রাধ্যক্ষ! -একটি স্মতিচারনমূলক মন্তব্য

২০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই তবে ছাত্রনেতা, এরই নাম প্রাধ্যক্ষ! এই তবে ছাত্রনেতা, এরই নাম প্রাধ্যক্ষ!

শিরোনামের প্রথম আলো নামক দৈনিকে প্রকাশিত নিচের লিন্কের লেখাটি পড়ে আমার এই স্মতিচারনমূলক মন্তব্য লিখতে ইচ্ছে হ'লো:
http://www.prothom-alo.com/detail/date/2011-01-20/news/124847

ছাত্র রাজনীতির নামে দূর্বৃত্তদের অত্যাচার এবং সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের ক্ষমাহীন নীরবতার সেই পুরনো গল্প। আজ থেকে অনেক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হ'লের বৈধ ছাত্র হিসবে হ'লে থাকতে গিয়ে দেখি, ঠাঁই নেই। অছাত্র, অস্ত্রধারী মাস্তানরা রয়েছে হলে হলে, কোন রুমে তাদের অস্ত্রাগার, কোন রুম তাদের কিচেন ইত্যাদি (অবিশ্বাস্য শোনালেও, এটাই ছিলো বাস্তবতা)। বড় আশা ক'রে গেলাম প্রাধ্যক্ষের ঘরে। পরবর্তী কথোপকথন ছিলো অবিকল নিম্নরূপ:

- আস্সালামুআলাইকুম স্যার
: ওআলাইকুম সালাম, কে তুমি, কি চাই?

-স্যার, আমি সূর্যসেন হলের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে পড়তে আজই এসেছি মফস্বল থেকে। কিন্তু স্যার, থাকার কোনো সিট পাচ্ছি না। মেধা ভিত্তিক সিট বন্টনের ব্যবস্থায় আমার অবশ্যই একটা সিট পাওয়া উচিত।
স্যার মাস্তানদের দখলে হল। প্লিজ আপনি একটু বিষয়টা দেখুন স্যার, আমরা যারা নবাগত ছাত্র, তারা যেন মেধাভিত্তিতে সিট বরাদ্দ পায়।

: বাবা তুমি বিয়া করেছো? (কৌতুকমাখা কন্ঠে)

- না স্যার। এখন কিভাবে বিয়ে করবো। সবে ইন্টারমিডিয়েট পাশ ক'রে ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে সূর্যসেন হলের আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হ'য়েছি।

: বাবা, বিয়া-শাদী কর, বাল-বাচ্চা হো'ক। তখন রক্ত অনেক ঠান্ডা হয়ে যাবে, তখন প্রাধ্যক্ষ হিসেবে আমাদের অসহায়ত্ব বুঝতে পারবে, তখন আর মেধাভিত্তিক সিট বন্টন হ'লোনা ব'লে চেচামেচি করবে না।

এরপরে অনেক বছর পেরিয়ে গেছে, আমি বিবাহিত এবং অনাগত সন্তানের পিতা । আজও বুঝতে পারিনা, বিয়ে এবং পিতৃত্ব কেন একজন প্রাধ্যক্ষের কর্তব্য পালনের প্রেরণা না হয়ে অন্তরায় হবে? হয়তো এই ধাঁধাঁটির উত্তর না জেনেই আমায় কবরে যেতে হবে। কি ক'রে ভুলি:
" অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃনা যেন তারে তৃণসম দহে!"
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×