somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন আলোর উন্মেষের প্রতীক্ষায়

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছরে নতুন নতুন সম্ভাবনা। নতুন আশা, নতুন দিন। নতুন প্রত্যাশা, নতুন ভালোবাসা।
সবাইকে নতুন দিনের মিছিলে স্বাগতম। এসো নতুনের জয়ধ্বনিতে মাতি। নিজ থেকে, নিজের মন থেকে, নিজের প্রয়োজনে।
পুরোনো কিছু কথা বলি.. নিজের মত করে, কারো ব্যক্তিগত মতামতে হানা না দিয়ে, কাউকে আঘাত না করে।
আমাদের এই দেশ অনেক স্বপ্নের দেশ, ভালোবাসার দেশ, "হৃদয়ে বাংলাদেশ"।
এই দেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অাশা, আকাঙ্খা। পূরণ হয়েছে কতটুকু তার? আমাদের কী খুব বেশি চাওয়া ছিল? আমাদের কী খুব বেশি প্রত্যাশা ছিল?

সুস্থভাবে বাঁচা, দ্রব্যমূল্যের সহনীয় অবস্থা, নিরাপত্তা- এটুকুই কী দেশের অধিকাংশ মানুষের প্রত্যাশিত ছিল না? আমাদের দেশের উঁচু শ্রেণীর মানুষরা সকালের পাজেরোতে করে তার সন্তানকে স্কুলে পৌঁছে ফেরে, আর বিকেলে স্ত্রীকে নিয়ে ভক্সি নিয়ে শপিংয়ে যায়। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে হীরার অলংকার উপহার দিয়ে পাঁচতারা হোটেলে পার্টি দেয়। এই কী আমাদের দেশের সব মানুষ? এই কী সাড়ে ১৪ কোটি মানুষের জীবনযাত্রা?
নাকি সকালে উঠে পত্রিকা পড়ে রিকসা নিয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, চলে যাওয়ার মত সংসার খরচ পেয়ে স্ত্রী খুশি আর মাঝে মাঝে একঝলক উড়ো বাতাসের মত সস্তির বার্তা নিয়ে আসা ছুটিতে কোথাও ঘুড়তে যাওয়া?

স্বাধীনতার এই ৩৭ বছরে আমাদের পাওয়া কতটুকু?
কী পেয়েছি? ৩টি নির্বাচিত, ১টি সেনা সমর্থিত, ২টি তত্ত্বাবধায়ক সরকার। অনির্বাচিতদের কথা আলাদা। নির্বাচিতরাই আমাদের কি দিয়েছেন? অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য, প্রচুর অলস অর্থ, অপরিসীম দুর্নীতি, সন্ত্রাস..
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অহংকার, নোবেল পুরস্কার বিজয়, আবু সাঈদ স্যার-এর আলোকিত মানুষ, টেস্ট ক্রিকেটে প্রথম বিজয়, মুঠোফোনের বিপুল জয়-জয়কার.. এই বছরগুলোয় পাওয়া..

পরিবর্তনের প্রয়োজনের তাগিদ জানিয়ে সুদূর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। ঠিক একই রকম দিন বদলের সনদ নিয়ে প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশে শেখ হাসিনা।

কিন্তু পবিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি? আমার দেশ যুক্তরাষ্ট্র নয়, এখানে ম্যাককেইন নেই, এখানে আমরা শুনি না, "বারাক এখন আমার প্রেসিডেন্ট।" তবু আমরা শুনতে চাই, দুই নেত্রী একসাথে কথা বলেছেন। আমরা কি শুনতে পারিনা, বিজয়ী হাসিনা বিজিত খালেদাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন? হয়ত, অপরপ্রান্তে বসে খালেদাও অপেক্ষায় হাসিনার ফোনের। এখন কে আগে ফোন করবে এটা নিয়ে সময় ক্ষেপণের কতটুকু প্রয়োজনীয়তা?

আমার দেশ একজন মাহাথির মুহম্মদ পায়নি, একজন ম্যাককেইন-ও আমার দেশে নেই, এখন আমার দেশ কি একজন সোনিয়া গান্ধী পাবে? হাসিনা এই বিশাল সুযোগটি কি গ্রহণ করবেন?

আর খালেদা জিয়া-ও কি সংসদে তার বিরোধী দলের আসন অলংকৃত করে তার দলের প্রতি দেশের ৩২ শতাংশ মানুষের যে আস্থা, তা পূরণ করতে পারবেন?

অপেক্ষায় নতুন দিনের, নতুন আলোয় দিন বদলের স্বপ্নে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে।

নতুন বছরে আবার-ও সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×