আমার প্রিয় পোস্ট

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

কাজলা দিদি।

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩

শেয়ারঃ
0 0 0

অনেক দিন খুঁজে এই কবিতা সংগ্রহ করা। মন খারাপ হলেই এই কবিতা আমি পড়ি। কিছুদিন আগে গানের লিংক খুঁজে পাই। সকলের জন্যই।


কাজলা দিদি
যতীন্দ্রমোহন বাগচী

বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
মাগো আমার শোলক-বলা কাজলাদিদি কই?
পুকুর পাড়ে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।
মাগো, আমার কোলের কাছে কাজলাদিদি কই?

সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন-
ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?

বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুলবিয়ে হবে?
দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে র'বে?
আমিও নাই, দিদিও নাই- কেমন মজা হবে!

ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল
মাড়াসনে মা, পুকুর থেকে আনবি যখন জল
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
দিস না তারে উড়িয়ে মাগো, ছিঁড়তে গিয়ে ফল-
দিদি এসে শুনবে যখন, বলবে কি মা বল?

বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো, আমার কাজলাদিদি কই?
বেড়ার ধারে, পুকুরপাড়ে ঝিঁ-ঝিঁ ডাকে ঝোপে- ঝাড়ে
নেবুর গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই-
রাত যে হল, মাগো, আমার কাজলা দিদি কই?



শুনতে/ সংগ্রহে রাখতে..

 

প্রকাশ করা হয়েছে: নাম বিহীন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২
ভেংচুক বলেছেন: ছুডুকালে পড়ছিলাম
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: জ্বী। আমিও ছোটবেলায়ই পড়েছি। ইদানিং কেন জানি এই কবিতাটা পড়তে ইচ্ছে করে।

২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৫
ইউসুফ আলমগীর বলেছেন:
এখন আর বাঁশ বাগান নেই।
সেখানে সারি সারি দালান আর ইমারত।
সেই সাথে মোবাইল টাওয়ার।
এখন টাওয়ারের মাথায় চাদ উঠেছে...
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: এখন আর চাঁদ দেখতে যাই না।
বড় বোন এখন ছোট ভাইকে নিয়ে মোবাইলের টাওয়ার দেখতে যায়!!!

৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০
সত্যান্বেষী বলেছেন: আমার পড়া শ্রেষ্ঠতম কবিতাগুলোর মধ্যে একটি।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার-ও প্রিয়।

৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
কালপুরুষ বলেছেন: অনেক প্রিয় একটা কবিতা।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: দাদা ধন্যবাদ।

৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫২
হাল্ক বলেছেন: প্রিয়তে নিলাম। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: এই প্রথম কেউ আমার ব্লগের লেখা প্রিয়তে নিল।
থ্যাংকু। :)

৭. ০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ১:১৭
পোলাপান বলেছেন: আমার খুব প্রিয় একটি কবিতা

 

মোট সময় লেগেছে ০.৯৩৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাধারণই থাকি বরং, অসাধারণত্ব আমার গলার কাঁটা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ