somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবসের আদৌ প্রয়োজন আছে কি আমাদের দেশে??

০৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৮ই মার্চ। আজ বিশ্ব নারী দিবস। যে মায়ের শরীরে আমাদের জন্ম, যে মায়ের মাধ্যমে আমাদের বেড়ে ওঠা, যে দাদী, নানী'র কোলে বসে রূপকথার গল্প শোনা, যে পোশাকশিল্পী মেয়েটির শ্রমে আমাদের গার্মেন্টস ব্যবসা'র এমন রমরমা অবস্থা, যে স্ত্রীর হাতে হাত রেখে আমাদের সারা জীবন পার করা.. আজ একটি দিন তাদের জন্য। আজ কোন কাজ নয়, আজ শুধুই তাদের জন্য শ্রদ্ধাবনত চিত্তে তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শন।
ব্যাপারটা কেমন যেন একটু খেলো হয়ে যায়, কেন এই ১টি দিনেই শুধু নারীদের প্রতি সম্মান দেখানো?? নিত্য অসম্মানের যে যন্ত্রণা তারা আমাদের অগোচরেই বয়ে বেড়ান, সেটা থেকে কি উত্তোরণ ঘটানো যায় না??
দৈনিক ১২ ঘন্টা পরিশ্রম, নিম্ন মজুরি, অমানুষিক নির্যাতন ও খাদ্যের অভাবের প্রতিবাদে ১৮৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নারী শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করে। ১৮৬০ সালে গঠিত হয় নারী ইউনিয়ন। স্বীকৃতি পায় নারী সংগ্রাম। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনে ৮ই মার্চকে আর্ন্তজাতিক নারী দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব করেন জার্মান নারী নেত্রী ক্লারা জেৎকিন। ১৯৭৪ সালে জাতিসংঘ দিনটিকে আর্ন্তজাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নারীরা সংগ্রাম করেছিলেন, আমাদের দেশে নারী শ্রমিকের অবস্থা কি তার থেকে এতটুকু পাল্টেছে?? এখনও কি তারা ন্যায্য মজুরি পান? এখনও কি তারা পুরুষদের চেয়ে বেশি শ্রম অল্পমূল্যে বিক্রি করছে না? এখনও কি তারা তাদের কর্মস্থলে নিরাপদ? এখনও কি তারা প্রতারণার শিকার হচ্ছেনা??
তাহলে এই নারী দিবসের স্বার্থকতা কি?? একটি দিন.. যে দিন পত্রিকার পাতায় কিছু বড় বড় মানুষের বাণী থাকবে, একটি বিশেষ ক্রোড়পত্র বের করে পত্রিকাগুলো পৃষ্ঠাসংখ্যা বাড়াবে? টিভি'র পর্দায় কিছু পরিচিত নারীমুখ কয়েকজন নারী'র সাথে কথা বলবেন, বহু ব্যবহারে জর্জরিত কিছু পুরনো কথাই আবার কপচাবেন।
কিন্তু, যে মহিলাটি তার স্বামীর চিকিৎসার টাকা জোগাতে দু'মাসের শিশুটিকে নিয়ে ইটের ভাটায় কাজ করতে গিয়ে গরমে দগ্ধ হবেন? যে মহিলাটি রাস্তার পাশে মাটি কাটতে কাটতে খুব ক্লান্ত হয়ে একদন্ড জিরোবার অবসর পাবেন না?? যে তরুণীটি আজ রাতে তার ঊর্ধতনের বিকৃত লোলুপতার শিকার হবেন?? কিংবা যে কিশোরী প্রতারিত হয়ে রোজকার মত আজও ৫/৭ কিংবা ১০ জন খদ্দেরের ক্ষুদা মেটায়?? তাদের জন্য কী নিয়ে এল আজকের নারী দিবস??
আসুন, তার চেয়ে বরং আমরা গান শুনি..

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোন শোন পিতা
কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা


আর তাদের জন্য একটু সমবেদনা জানাই.. আর মনে মনে ভাবি, কোথাও মাতা নেই, মাতাকে দিয়ে হবে না, মাতা কেবল স্নিগ্ধতার প্রতীক, তাকে কোমলতা আর পেলবতায়ই মানায়!! শেষ সম্বল পিতা!! তাই পিতাকেই মঙ্গল বারতা শোনাতে আহ্বান!!!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×