আমার খুব প্রিয় পোষ্টের অন্যতম [নাস্তিকের ধর্মকথা](link|http://www.somewhereinblog.net/blog/nastikerdharmakathablog/29046678#c5602836|) ।আজকের এই লেখা তার ইসলামে একাধিক বিয়ে ও জাকির নায়েকে শীর্ষক পোষ্টের জবাব।আগ্রহী পাঠক আগে তার লেখা পড়ে নিতে পারেন
"আজ সুস্থ বুদ্ধি ও বিবেক সম্পন্ন ব্যক্তিমাত্রই ইসলামের যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্বে থাকে, প্রশ্ন উত্থাপন করে- আপত্তি করে, সেগুলো নিয়ে জাকির নায়েকরা এক ধরণের যুক্তি করার চেস্টা করছে, আর জাকির নায়েকদের এই ব্যাখ্যায় বুঝে হোক আর না বুঝেই হোক- কাঠ মোল্লারা দারুন উচ্ছসিত, পায়ের নীচে মাটি পাওয়ার মতই তাদের অবস্থা"
"অবাক হয়ে ভাবি- এরা কি আপত্তির জায়গাটাই ধরতে পারছে না? বহুবিবাহ কেন নিষিদ্ধ নয়? কেন এটা একজন পুরুষের মর্জির উপর ছেড়ে দেয়া হলো? যে বহুবিবাহ করতে চায় না তাকে বাধ্য করা হচ্ছে না ঠিকই, কিন্তু মূল প্রশ্নতো- যে কামুক ব্যক্তি একের পর এক বিয়ে করে যেতে চায়- তার জন্য কি কোন বাধ্যবাধকতা রাখতে পেরেছে কোরআন?"
২।বিয়ে করার অনেক শর্ত আছে।মোহরানা দিতে হয়,নারীর ভরনপোষন দিতে হয়,কম পক্ষে দুই জন লোকের উপস্থিতিতে বিয়ে করতে হয়,সন্তানদের খরচ চালাতে হয়।একজন কামুক লোক কি এত দায় দায়িত্ব মাথায় নিয়ে বিয়ে করতে চাইবে?তার জন্য তো সহজ টানবাজার বা সোনাগাছির মত জায়গায় কিছু পয়সা দিয়ে ফুর্তি করে আসা।
৩।বিয়ের জন্য আরেকটি শর্ত দুজনের স্বাধীন মত।মেয়েটি যদি সতীনের ঘর করতে না চায়,না চায় একজন কামুকের সাথে ঘর না বাধতে,তবে বিয়েটা হচ্ছে কি করে?আর যদি জেনেশুনে বিয়ে করেই,তবে মুক্ত চিন্তার মানুষদের কোন চিন্তিত হবার কথা নয়।
" যুদ্ধ বিগ্রহ-মহামারী- দুর্ঘটনা ইত্যাদির কারণে কোন দেশে পুরুষের সংখ্যা সাংঘাতিক ভাবে হ্রাস পেলে মহিলাদের সার্থেই বহু বিবাহ প্রয়োজন হতে পারে।"
"জাকির নায়েকের তথ্যমতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, রাশিয়ায় পুরুষের চেয়ে নারীর মোট সংখ্যা বেশি হলেও গোটা দুনিয়ায় নারী-পুরুষ অনুপাত- ১:১.০৫, মানে পুরুষের সংখ্যাই বেশী।"
" এই সমস্ত যুক্তিকে মানতে হলে- আরো কিছু প্রশ্ন চলে আসে- জাকির নায়েকরা সেসবের জবাব কেমন করে দিবেন?
# এই সমস্ত ঘটনা কোন নারীর সাথে হলে , মানে ১) কেউ তার বংশের ধারা অব্যাহত রাখতে ইচ্ছুক; কিন্তু তার বর্তমান স্বামী সন্তান উৎপাদনে অক্ষম হলে, (২) বর্তমান স্বামী স্ত্রীর যৌন চাহিদা মিটাতে অক্ষম হলে (৩) কোন কোন স্ত্রীর যৌন শক্তি খুব প্রবল ও প্রচন্ড হলে (৪) কোন কারণে কোন দেশে নারীর সংখ্যা সাংঘাতিক ভাবে হ্রাস পেলে ------ তখন কি নারীর বহু স্বামী জায়েজ হবে?"
(৪)আজ পর্যন্ত এমন কোন পরিস্থিতির উদ্ভব হয়েছে কি?(আমার জানা নেই।জানা থাকলে জানাবেন।)যদি সত্ট্য কোন দিন এমন কোন পরিস্থিতির উদ্ভব হয় হলে সমসাময়িক আলেমরা সে ব্যাপারে সিদ্ধান্ত দিবেন।
এখন প্রশ্ন হল কেন নারীর প্রতি এই বৈষম্য?আসুন একটু বিশ্লেষন করা যাক।
আমরা যদি আমাদের হাতের দিকে তাকাই তাহলে দেখতে পাই,হাতের আংগুলগুলো অসমান।কোনটা ছোট কোনটা বড়।আমাদের কারো মনে কি প্রশ্ন যাগে কেন বিধাতা এমন করে বানালেন?(যারা স্রষ্টায় বিশ্বাস করেন।আর যারা বিবর্তনবাদী তারা ভাবতে পারেন কেন এমন হলো)কেন সব সমান নয়?একটু খেয়াল করলেই বুঝবেন,হাতের পাচ আংগুল সমান হলে হাত দিয়ে কিছু করাই কঠিন হত।
প্রকৃতিতে আছে দিন-রাত,আলো-অন্ধকার,সাদা-কালো,ভালো- মন্দ..কেন এই বৈষম্য?কারন গোটা বিশ্বব্যবস্থাপনার জন্য তা প্রয়োজন।
একটা স্কুলের প্রিন্সিপাল আর অন্য সবার ক্ষমতা কি এক?কেন ?আমাদের দেশে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতির কিছু exclusive power আছে,যেটি আন্য কারো নেই।কেন এই বৈষম্য?সেনাবাহিনী,বিডিআর..এদের কেন সাধারন আদালতে বিচার হয়না?কারন আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য এই পাথর্ক্যটুকু দরকার ।
ইসলামি বিধান মতে পরিবার হলো মানুষের প্রথম প্রতিষ্ঠান।এখানে নারী পুরুষ দুজনের কর্মক্ষেত্র আলাদা।নারী সন্তান জন্ম দেয়,লালন পালন করে।পুরুষের দায়িত্ব তাকে নিরাপত্তা দেয়া,উপার্জন করা,নারীর ভরনপোষনের নিরাপত্তা বিধান করা।আর তাই পুরুষকে করা হলো,পরিবারের কর্তা। আর একটি প্রতিষ্ঠান তখনই ভাল হয় যখন তার কর্তা,অন্যান্য সদস্যদের মতামত নিয়ে তার কাজ চালায়।তাই পুরুষকে এখানে কিছু দায়িত্ব,বিধিনিষেধ দেয়া হয়েছে।
এখন নারী যদি একাধিক বিয়ে করে,তাহলে
১।একাধিক কর্তা সংঘাত বাধাবে
২।পুরুষ সব সময় যৌন সম্পর্ক স্থাপন করতে পারে,নারী মাসের কিছু সময় , গর্ভাবস্থায় ও এর পরে শারিরীক সম্পর্কে জড়াতে পারেনা।এ দীর্ঘকালীন সময়ে একাধিক পুরুষের পক্ষে যৌনতা থেকে দুরে থাকা কষ্টকর।কিন্তু একজন পুরুষ একাধিক বিয়ে করলে এই সমস্যায় পড়তে হয়না।
৩।যে নারীর একাধিক পুরুষের সাথে যৌন সম্পর্ক আছে তার সাথে মিলনে অন্য পুরুষের যৌন রোগ ছড়াবার সম্ভাবনা বেশি।কিন্তু এক পুরুষের একাধিক স্ত্রীর ক্ষেত্রে সে সম্ভাবনা কম।
এসব কারনে ইসলাম নারীকে একই সাথে একাধিক বিয়ের আনুমতি দেয়নি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

