আমরা যারা মুসলিম,অন্তত ইসলামী বিধানের প্রতই শ্রদ্ধাশীল,তাদের কে প্রায়ই কিছু গালি শুনতে হয়,যেগুলোর মানে ঠিক ভালো করে বুঝতে পারিনা।এমন কে্উ কি আছেন গালির তুফান না ছুটিয়ে,সুন্দরভাবে শব্দ গুলোর মানে ব্যখ্যা করবেন?
১।ধর্মান্ধ..ধর্ম মানলেই কি ধর্মান্ধ?ঠিক কতটুকু মানলে তাকে ধর্মান্ধ বলব আর কতটুকু হলে বলবনা?
২।মৌলবাদী..মৌলবাদি শব্দের অর্থ কি?এটা কি খুব খারাপ কিছু?কাকে মৌলবাদি বলা যায়?যীশু,মুহাম্মদ,বুদ্ধ,মহাবীর,মুসা..সকল নবী/ধর্মতাত্মিকরাই কি মৌলবাদি?তারা কি পৃথিবীর জন্য ক্ষতিকর ছিলেন?এক কথায় শব্দটার characteristic কি?
৩।সাম্প্রদায়িক..শব্দটার মানে কি?এটি কি খুব খারাপ?কারো কোন সম্প্রদায়ের প্রতি ভালবাসা থাকলে তাকে কি সাম্প্রদায়িক বলা যাবে?
৪।কাটমোল্লা..মোললা আর কাটমোল্লার মাঝে পার্থক্য কি?ইসলাম নিয়ে যারা পড়াশুনা করেন,তাতে বিশেষজ্ঞ হন তাদের বলে আলেম।কাটমোল্লা কি তাদেরকেই ইন্গিত করে বলা?এ বিষয়ে বিষেষজ্ঞ হওয়া কি খারাপ গুন?
আশা করি বিজ্ঞ পাঠক এ বিষয়ে তাদের অভিমত শেয়ার করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



