ইংরেজি থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম তৈরি প্রসঙ্গ
১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৫৪
কেমন হয় যদি ইংরেজি থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম তৈরি করা যায়? কিছুদিন ধরেই মনে হচ্ছে এরকম একটি প্রোগ্রামের খুব প্রয়োজন। আমরা যারা ইংরেজিতে দূর্বল অথবা আমাদের চেয়ে প্রান্তিক অবস্থানে আছে যে সব সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ, তাদের জন্য ডিজিটাল বৈষম্য দূরীকরণে এ ধরনের অনুবাদ প্রোগ্রাম ইতিবাচক ভূমিকা রাখবে।
পৃথিবী জুড়ে এখন ডিজিটাল বৈষম্য নিয়ে উন্নয়ন বিশেষজ্ঞদের মধ্যে কথা হচ্ছে। বলা হচ্ছে সুবিধাপ্রাপ্তরা তথ্যপ্রযুক্তির সুবিধা নিয়ে আরো এগিয়ে যাবে। দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষ আরো পিছিয়ে পড়বে। এবং পিছিয়ে পড়ছেও।
ইনফরমেশন সেন্টারের সুবিধা এখন গ্রাম পর্যায়েও ধিরে ধিরে পৌছে যাচ্ছে। কিন্তু ভাষাগত সমস্যার কারনে সাধারণ সাক্ষরতাজ্ঞান সম্পন্ন মানুষ তার সুফল নিতে পারছেনা। দরিদ্র মানুষের পক্ষে সম্ভব ও নয় ইংরেজি শিক্ষার পেছনে বিনিয়োগ করা।
যদি ইংরেজি-বাংলা কিম্বা বাংলা-ইংরেজি অনুবাদক প্রোগ্রাম তৈরি করা সম্ভব হয়, তাহলে গ্রামাঞ্চলের সাধারণ সাক্ষরজ্ঞান সম্পন্ন মানুষও তাদের জীবনে তথ্যপ্রযুক্তির আরো কার্যকর ব্যবহার করতে পারবে।
খুব বেশি কঠিন হবে কি অনুবাদক প্রোগ্রাম তৈরি করা? বাঁধ ভাঙার আওয়াজ এ অনেক আইটি প্রফেশনাল লেখালেখি করেন। আমি বিশ্বাস করি তাদের দ্বারা এটা সম্ভব। এ ব্যাপারে কেউ এগিয়ে আসবেন কি?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অনুবাদক প্রোগ্রাম ;
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগিব বলেছেন:
!@@!1371554 !@@!1371555 মোটামুটি কাজ করে। যত বেশি লোক এটা ব্যবহার করবে, তত ভালো কাজ করবে।
ঘোর বলেছেন:
খাইছে!! অনুবাদ সেন্টারগুলা দেহি না খাইয়া মরবো
ত্রিভুজ বলেছেন:
অসম্ভব নয়। তবে তার জন্য যথাযথ উদ্যোগ দরকার। কারন এটা শুধু মাত্র প্রোগ্রামিং স্কিল দিয়েই সম্ভব নয়। ভাষা বিশেষজ্ঞও লাগবে।বাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখন পর্যন্ত নিজেদের জন্য স্ট্যান্ডার্ড একটি ফরম্যাট তৈরি করতে পারিনি। ইউনিকোডে যে বাংলা ক্যারেক্টার সেট করা হয়েছে, এটি এখনো সয়ংসম্পূর্ন নয়। একটি ফরম্যাট থেকে আরেকটি ফরম্যাটে বাংলা রুপান্তর সক্রান্ত একটি প্রোগ্রাম লিখতে গিয়ে প্রথমবারের মত টের পেয়েছিলাম কম্পিউটারে এখনো বাংলা কতটা পুওর অবস্থানে রয়েছে।
তবে একেবারে আশাহত হবারও কোন কারন নেই। বাংলা নিয়ে কাজ করতে চান এরকম অসংখ্য মানুষের সাথেই এই বিষয়টি নিয়ে ডিসকাস হয়েছে। এই কাজটা করতে পারলে সবাই এপ্রিশিয়েট করবে সন্দেহ নাই। দরকার যথাযথ উদ্যোগ। ইংরেজী থেকে বাংলা করা যায় কিনা তা নিয়ে সময় করে বসবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে বিষয়টি আবার তুলে ধরার জন্য।
ত্রিভুজ বলেছেন:
ফর এক্সাম্পল, ওখানে hello, how are you? লিখে ট্রান্সলেট করলে অর্থ হয়:"হ্যালো, যেমন আছি আপনাকে?"
মামু বলেছেন:
এই ধরনের কাজে এগিয়ে আসা দরকার। আমরা অনেক পিছিয়ে আছি।
রাশেদ বলেছেন:
Hello! How are you? লিখলে আসে "হ্যালো! আপনি কেমন?"
রাগিব বলেছেন:
এই প্রজেক্টটা করেছিলেন গোলাম মর্তুজা হোসেন। এটার অফলাইন সংস্করণ আছে। মেশিন ট্রান্সলেশন অত্যন্ত কঠিন একটা কাজ, আর ইংরেজি বাংলার ব্যকরণগত পার্থক্য এখানে খুব সমস্যা করে থাকে। আমি এই লাইনের রিসার্চ সম্পর্কে বেশি জানিনা (আমার এলাকা হল সিকিউরিটি)। তবে মর্তুজা ভাই এটা বলেছেন, অনুবাদকের ডিকশনারীতে শব্দের অভাব, আর সব শব্দ যোগ করার সময় উনার হাতে নেই।
অনুবাদক অনলাইন ব্যবহারের উদ্দেশ্য এইটাই, এই সফটওয়ারটাকে ট্রেনিং দেয়া। ইংরেজিতে একটা বাক্য লিখলে দেখবেন, অচেনা শব্দ গুলোর অর্থ জানতে চাইবে। পরের বার কেউ ব্যবহার করলে ঐ শব্দার্থ ব্যবহার করবে।
কিন্তু যাই হোক, মেশিন ট্রান্সলেশন এর পরেও অত্যন্ত কঠিন একটা কাজ।
মনিটর বলেছেন:
ইংলিশ মিডিয়ামের চাত্রি ত্রিভুজ ভুল ইংরেজি লিখছে তাই ভুল দেখাইছে। ছাগল কোতাকার।মুকুল ভাইকে ধন্যবাদ এ পোস্টের জন্য। রাগিব ভাইকে লিংকের জন্য।
রাশেদ বলেছেন:
Hello! How are you? লিখলে আসে "হ্যালো! আপনি কেমন?"
হে এখন কইব এইটাও পুরা ঠিক না। খালি সমালোচনা।
রাগিব ভাইয়ের দেওয়া লিংক দ্বারা অনুবাদ-
**********
আমাদের সরাসরি ডাউনলোড সমাধান ব্যবহার করার মধ্যে, আপনি আপনার বন্ধু এবং খদ্দেরে অনেক বৈশিষ্ট্য জোগান দিতে পারেন। আপনার হোমপেজের দিকে সন্নিবেশন ভিডিও এবং চিত্র সরাসরিভাবে, সরাসরি ডাউনলোডের জন্য উৎসাহজনক ফাইল পাওয়া যাচ্ছে তৈরী করুন। কোনও বিষয়বস্তু না যেখানে আপনার খদ্দের আছে,ের মধ্যে দশ আয়না থেকে বেছে নিতে সক্ষম, আপনি দেখান যে আপনি গ্রহণ করুন ফাইল গুরুতর হোস্টছে। বিগ কোম্পানির রয়েছে আমাদের ফাইল হোস্টিং গুচ্ছ সমাধান ব্যবহার করতে সম্ভাবনা যদি প্রচন্ড ব্যান্ডউইড্থ একই সময়ে খদ্দেরের হাজার সরবরাহ করার মধ্যে প্রয়োজন বোধ করা হল। একটি পুরস্কার অ্যাকাউন্ট ক্রয় করার মধ্যে এখন শুরু করুন।
***************
অসাধারন!!!
কায়েস মাহমুদ বলেছেন:
ধন্যবাদ মুকুল।দারুন লেখা।সত্যিই আমাদের এটা প্রয়োজন।
মনিটর বলেছেন:
ব্রাইট আপনাকে ধন্যবাদ। কি চমৎকার একটি অনুবাদ। এখন কেউ যদি ভুল ইংরেজি লিখে সঠিক বাংলা আশা করে তাহলে কিভাবে হবে? ছাগলের ভাষা সব সফটওয়ার বুঝে না। @ রাশেদ ভাই
ত্রিভুজ বলেছেন:
ধন্যবাদ রাগিব ভাই। অফ লাইন সংস্করণটার সোর্স ওপেন করে দিলে ভাল হতো। সবাই মিলে ডেভেলপ করা যেতো। হাসিন ভাইয়ের সাথে একটু আগে কথা হলো। হাসিন ভাই বললেন উনার করা একটা ছোট প্রযেক্ট রয়েছে। সেটার কোড আগামীকাল হাতে পাবো। সমস্যা হলো ঐ কোড ভিবিতে করা। দেখা যাক, কিছু একটা করা যায় কিনা।
পাশা বলেছেন:
এরকম ছোট ছোট কিছু প্রজেক্ট এর খাত শুনে ছিলাম।ত্রিভুজ ভাই পারলে আমারে আপনার সাথে প্রজেক্টে রাইখেন।
পাশা বলেছেন:
*খাত = কথা
রাগিব বলেছেন:
@ত্রিভুজ, অফলাইনের পুরা সোর্স তো আছেই, এটা তো ওপেন সোর্স প্রজেক্ট। পাবেন !@@!1372002।আর এইটা পুরাপুরি এক্সপেরিমেন্টাল একটা সংস্করণ। কাজ করবে কোনো কথা নাই, তাই ঝরঝরে, বিশুদ্ধ বাংলা পাওয়ার আশা করে লাভ নাই। কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও এতোটা এগোয়নি যে ভাষা হুবুহু চমৎকার ভাবে অনুবাদ করে দিতে পারবে। এটার উপরে গত ৪০/৫০ বছর ধরে কাজ চলছে, কিন্তু এই ব্যাপারটার সন্তোষজনক সমাধান করাটা প্রচন্ড কঠিন একটা কাজ।
আর, ভিবিতে লেখা সফটওয়ার দিয়ে এই কাজের কোনো সমাধান হবে বলে মনে হয় না। এই ব্যাপারে অনেক রিসার্চ পেপার আছে, যারা আগ্রহী সফটওয়ার ডেভেলপমেন্টে, তারা ঐ সব পেপার আগে পড়ে নেন। কাজটা কিন্তু ধরলাম আর হয়ে গেলো, এরকম কোনো ব্যাপার না।
আমার দুটি প্রস্তাব আছে, আমার মত প্রোগ্রামিং-এ অশিক্ষিত ভাইদের প্রতি, যাদের এই প্রজেক্টটি ভালো লেগেছে-
১. আজ এবং আজ থেকে প্রতিদিন সর্বনিম্ন একটি করে শব্দার্থ যোগ করুন।
২. যারই (বাঙ্গালী) সাথে আপনি পরিচিত হবেন বা পরিচয় আছে, তাদেরকেও অনুরোধ করেন একটি করে শব্দ এবং শব্দার্থ যোগ করতে।
এস্কিমো বলেছেন:
অসাধারন!ধন্যবাদ মুকুল/রাগিব।
এখন সবাই কিছু কিছু শব্দ ইনপুট দিলেই সেটা রিচ হয়ে যাবে।
---
ত্রিভুজের জন্যে নোট:
ভাইজান, সব কাজ সবারে দিয়া হয় না। এই জন্যে অনেক টাকা বেতন দিয়া কোম্পানীরা কর্মচারী পুষে! এম্যাচারিজম আর প্রোফেশন্যালিজম ভিন্ন বিষয়..
শিউলী মালা বলেছেন:
রাগীব ভাই ধন্যবাদ- অনুবাদকের খোঁজ দেয়ার জন্য। দারুন একটা কাজ হয়েছে। এটাকে আরও সমৃদ্ধ করতে সবার এগিয়ে আসা প্রোয়োজন।মুকুলকে এই বিষয়টিকে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ত্রিভুজ ভাই এর কথাও ঠিক, ওখানে hello, how are you? লিখে ট্রান্সলেট করলে অর্থ হয়:
"হ্যালো, যেমন আছি আপনাকে?"
মুনতাসির হাসান বলেছেন:
শিউলীমালা, এই অনুবাদকটিতে punctuation এর উপর অনেক কিছু নির্ভর করছে। Hello! How are you? এই বাক্যটিতে যথাযথ বিরতিচিহ্ন ব্যবহার করলে অর্থ ঠিকই আসে।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
What a surprise ! This goat can use a computer![/Bswjkএই কথাটির অনুবাদ এসেছে নিম্নরূপ:
"কি একটি চমক! এই ছাগলটি একটি গণক যন্ত্র ব্যবহার করতে পারে।"
অনুবাদ মন্দ নয় ।কাজ চালানো যাবে।কী বলেন @ত্রিভুজ?
মৈথুনানন্দ বলেছেন:
অভ্র-তিনের অট-করেক্ট ফিচার্টি ব্যবহার করে ইংরিজি থেকে বাংলায় অনুবাদ করা যায় সীমিত সাফল্যের সাথে।for instance, write MY NAME IS MUKUL, and using auto-correct - it will produce AMAR NAM MUKUL in bengali.
runningX বলেছেন:
হায় হায়, রাগিবের দেওয়া লিংকটি তো কাজ করছে না এখন!
লেখক বলেছেন: প্রকল্পটা এত দিনেও আগালোনা খুব একটা!!! অনুবাদকটা আরো উন্নত হলে আমার মত গরীবদের কাজে লাগতো! ![]()
runningX বলেছেন:
হুমমম
লেখক বলেছেন: এতদিন পর হুমমম কইলেন!!! ![]()
বিকর্ণ ভারতবর্ষ বলেছেন:
অনুবাদকটার খবর কি???
লেখক বলেছেন: আগের মতই আছে। খুব একটা অগ্রগতি হয় নাই। রাগিব ভাইয়ের দেয়া লিঙ্কে পাবেন। ধন্যবাদ।

ধন্যবাদ রাগিব/মুকুল
লেখক বলেছেন: ![]()
বিকর্ণ ভারতবর্ষ বলেছেন:
কি করে অফ্লাইন ব্যাবহার করা যায় কেউ বলতে পারবেন ????
লেখক বলেছেন: যদ্দুর জানি, এই টুলটি এখনো অনলাইনেই ব্যবহার করতে হয়। অফ লাইন ভার্সন এখনো আসেনি। বিস্তারিত রাগিব ভাই জানতে পারে। উনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: এতদিন পর আপ্নে এই পোস্টের খবর পাইলেন ক্যাম্নে? 
অনুবাদ ভালৈছে! ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু ![]()
লাইভোটু ভোটুকচান বলেছেন:
ভালো লাগলো। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। বিশেষত এত পুরোনো পোস্ট কিভাবে খুঁজে পেলেন, তাই ভেবে আশ্চর্য হচ্ছি। ![]()
তপন চৌধুরি বলেছেন:
What an extraordinary effort! I recommend that this post is named sticky post.অনুবাদ:
কি একটি অসাধারণ কঠোর প্রচেষ্টা! আমি সুপারিশ করি যে এই পোষ্টটি স্টিকি পোষ্ট নাম করা হয়।
লেখক বলেছেন: হা হা হা। এখনো বেটা পর্যায়ে আছে প্রোগ্রামটা। দিনে দিনে আরো সমৃদ্ধ হবে আশা করি। ![]()
লেখক বলেছেন: আমিও। ![]()
আব্দুলকুদ্দুসমদন বলেছেন:
হুমম
লেখক বলেছেন: এই পোস্টরে কবর থেইকা তুললেন ক্যাম্নে? 
ড্রাকুলা বলেছেন:
রাগিব ভাই @ অসাধারন সাইটটা দেওয়ার জন্য ধন্যবাদ। এটার কোন ডাউনলোড লিংক আছে?
লেখক বলেছেন: এটার অফলাইন ভার্সন নাই। অনলাইনে থেকেই করতে হয়।
নির্বাসন বলেছেন:
মেশিন ট্রান্সলেশন নিয়া কিছু কাজ করেছিলাম ক্যাম্পাসে...বেশি দূর যেতে পারিনি।"আমি খাই"
"আমি যাই"--এর মধ্যেই ছিলাম...হে হে হে...
লেখক বলেছেন: এইটা দরকার আছে। সম্ভব হলে গবেষণাটা অব্যাহত রাখুন।
বাইত যামু বলেছেন:
প্লাস।
ল্যাটিচুড বলেছেন:
বাংলা মেশিন ট্রানস্লেসন নিয়ে আরো বেশিবেশি লিখা প্রয়োজন।
pranjal বলেছেন:
আরো জোড়ালো ও নিখুত কাজ করে এমন কিছুর আশা করতেই পারি আমরা।
Click This Link এই খানে যান। আমাদের কাজটি গুগল করে দিল। তবে ব্যাকারন গত জটিলতা বিদ্যমান। যে কোন ওয়েব পেজ পুরোটা বাংলায় ট্রান্সলেট করতে সক্ষম। এবং পৃথিবীর গুরুত্ব পূর্ণ সব ভাষাই বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন।
ফেরীওয়ালা বন্ড বলেছেন:
fahad Bappy invites you to FacelukHi ! Nice to meet you !!! Find out why you were invited by clicking here
অনুবাদ:
fahad Bappy Faceluk রোগলে আপনাকে আমন্ত্রণ করি! আপনি দেখা করতে ভাল !!ন! বাইরে খুঁজে পান জন্য আপনাকে এখানে ক্লিক করার মধ্যে আমন্ত্রণ করা হয়েছিল
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















