আমার যত আক্ষেপ!
২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪১
ডাক্তার আইজুদ্দিনের একটি লেখা আমি মাঝে মাঝেই পড়ি। একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ
লেখাটি যতবারই পড়ি, চোখ জলে ভিজে যায়। তার এ অসাধারণ লেখাগুলো আর পাই না। কারন আইজুদ্দিন ব্যান।
আইজুদ্দিনের ব্যানের পক্ষে অনেকেই হাজারটা যুক্তি দেখাতে পারেন। কিন্তু এই ব্লগের প্রতি তার ভালোবাসাটাও সবাইকে দেখতে হবে। তাকে প্রতিদিন একবার করে ব্যান করা হয়। প্রতিদিনই সে ফিরে আসে। কিন্তু আইজুদ্দিন পরিচয় গোপন করে না। সে জানান দিয়েই আসে। এটা তার এক ধরনের সততা আমি বলবো। অন্য অনেকেই যেখানে নিজেকে আড়াল করে ছদ্মপরিচয়ে আসে, সেদিক থেকে এটা তার সততাই।
আমাকে যদি একবার ব্যান করা হয়। আমি হয়তো জীবনেও আর আসবো না। আমার এত ধৈর্য্য নেই। যে পরিমান ভালোবাসা থাকলে প্রতিদিন একবার করে ফিরে আসা যায়, সে পরিমান ভালোবাসাও নেই।
আইজুদ্দিনকে ব্যান করলেও সে প্রতিদিনই অন্য নিকে কমেন্ট করতে পারে। তাই যারা তার প্রতি বিরক্ত, তাদের সেদিক থেকে কোন লাভ নেই; কারন কমেন্ট সে ঠিকই করতে পারে। এতে করে মডারেটর আর তার মধ্যে শুধুশুধুই প্রতিদিন ইদুর বিড়াল খেলা হচ্ছে। কিন্তু ব্যান থাকাতে তার ভালো লেখাগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি।
আমার এই লেখার উদ্দেশ্য আইজুদ্দিনের প্রতি সবধরনের সমর্থন নয়। আমি তার সবধরনের চিন্তা চেতনার সাথে একমত নই। কিন্তু স্থায়ী একটি নিক থাকলে তার সাথে আলাপতো চালানো যায়!
আবার ও বলছি, এ লেখা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা। এর সাথে আইজুদ্দিনের কোন সম্পর্ক নেই। আমি মনের কথা গোপন করতে অভ্যস্ত নই বলে লিখলাম। হয়তো লেখাটা এলোমেলো। আমার গদ্য একেবারেই ভালো না। এটা আমার অক্ষমতা। কিন্তু আমি যা অনুভব করি, তা লিখলাম।
আমি অনুরোধ করবো, আইজুদ্দিনকে তার আদি ও আসল নিকটি আনব্যান করে দেয়া হোক। তার মৌলিক লেখা পড়তে চাই আমি। আমাকে সময় দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আরণ্যক যাযাবর বলেছেন:
কমরেড আইজুদ্দিনের জন্যে শ্রদ্ধা ও ভালোবাসা।
ডাক্তাড়' বলেছেন:
তীব্র প্রতিবাদ আইজুদ্দিনকে সমর্থন দেবার জন্য। মুকলকে ব্যান করবার দাবী জানাচ্ছি নীতিমালা ভন্গের জন্য
অমি রহমান পিয়াল বলেছেন:
আফসোস, আইজুদ্দিন কি মাল সামহোয়ার চিনল না
শাহেদুর রহমান বলেছেন:
আইজুদ্দিনের লেখা পড়লাম, মুকুল ঠিকই বলেছেন... তাকে আনব্যান করে দেয়া যেতে পারে।
মনিটর বলেছেন:
আফসোস, আইজুদ্দিনকে সামহোয়ার চিনল না
আরণ্যক যাযাবর বলেছেন:
আফসোস, আইজুদ্দিনকে সামহোয়ার চিনল না
তুষার ০০৭ বলেছেন:
ডাকটার সাহাব আইজুদ্দিনের, নতুন নতুন নিক নেয়া, ব্যান করার পরও মন্তব্য করতে পারা এবং আরও অনেক কারিশমা দেখে, না বলে গতি কি:হ্যালো ডক
হ্যাটস অফ।
বইপাগল বলেছেন:
আইজুদ্দিনকে আনব্যান করা হোক ... ৫
নাজিম উদদীন বলেছেন:
একমত @ মুকুল।আমিও গতকাল তাকে বলেছি , অন্তত একটা ডিসেন্ট নিকে লেখালেখি করার জন্য।
নগর বাউল বলেছেন:
আইজুদ্দিনকে আনব্যান করা হোক ... ৫
কারিগর বলেছেন:
প্রথম পাতায়,আলবদর মীর কাশেমের অতীত ইতহাস। ঘাতক-দালালদের পিরিচিত ও ৭১-এ কর্মকান্ড (৫)
এস্কিমো বলেছেন:
আমার ধারনা প্রতিদিন সকালে আইজুদ্দিনকে দিয়ে "ব্যান টেস্টিং" (মাইক টেস্টিং এর মতো) করা হয়। আইজুদ্দিনকে লেখার সুযোগ দেওয়া হোক।
সামহোয়ার হয়ে উঠুক মতপ্রকাশের নতুন দিগন্ত।
এস্কিমো বলেছেন:
মুকুলের জন্যে ৫।
ফজল বলেছেন:
ডাক্তার সাহেবকে আনব্যান করা হউক। উহাকে লিখিবার সুযোগ দান করিয়া আমাদিগকে তাহার রচনার রস উপভোগ করিবার সুযোগ প্রদান করিয়া দিন। ৫
বিহংগ বলেছেন:
মুকুল ভাইয়ের এই পোস্টটা আরো কিছুক্ষন প্রথম পাতায় থাকা দরকার ছিলো।
ডাক্তাড়' বলেছেন:
মুকুল কে ব্যান করা হউক নীতিমালা ভন্গের কারনে
মুকুল বলেছেন:
আইজুদ্দিনকে আনব্যান করা হোক ...
কেমিক্যাল আলী বলেছেন:
আইজউদ্দিনকে আনব্যআন করা হোক আর আমারে ১ম পাতায় একসেস দেওয়া হোক
মুকুল বলেছেন:
ঠিক আছে। উপলব্ধির জন্য ধন্যবাদ। @ ম স রানা
কেমিক্যাল আলী বলেছেন:
মুকুলের জন্য ৫
বাবু রাম বলেছেন:
ডাক্তার স্যালুট
মুকুল বলেছেন:
আইজউদ্দিনকে আনব্যান করা হোক আর কেমিক্যাল আলী ভাইকে ১ম পাতায় এক্সেস দেওয়া হোক
মুকুল বলেছেন:
ডাক্তার আইজুদ্দিনের আরেকটি অসাধারণ লেখা---!@@!2058810 !@@!2058811 !@@!2058812 !@@!2058813
রাশেদ বলেছেন:
আমি দুইটা লেখা পইড়াই ওনার ভক্ত হইছি। সালাম আপনাকে। আমাগো কথার কি কোন দাম নাই আপনার কাছে।
রাশেদ বলেছেন:
আইজু ভাই, কেমি ভাই, জল রং ভাইরে আনব্যান করা হউক। দাবী রইল কর্তৃপক্ষের কাছে।
মুকুল বলেছেন:
রাশেদ ভাই, আমি ভোরের বাসে ঢাকা যাচ্ছি। কালকে হয়তো নাও ফিরতে পারি। সেক্ষেত্রে পরশু রাতে হয়তো এভেইলেবল হব ব্লগে। আশা করছি আপনারা সবাই পোস্টটিকে জীবন্ত রাখবেন।---------------------------------------------------
আইজুদ্দিনকে লেখার সুযোগ দেওয়া হোক।
সামহোয়ার হয়ে উঠুক মতপ্রকাশের নতুন দিগন্ত।
মুকুল বলেছেন:
ধন্যবাদ বিহংগ! নিরাপদে ফিরে এসেছি। 
---------------------------------------------------
আইজুদ্দিনকে লেখার সুযোগ দেওয়া হোক।
সামহোয়ার হয়ে উঠুক মতপ্রকাশের নতুন দিগন্ত।
মানুষ বলেছেন:
আইজুদ্দিন যথেষ্ট পরিমান ইরিটেটিং বটে, তবে ওর কাজ কারবার আমার মজাই লাগে। আর ও লেখও খুব ভাল। আইজুর অরিজিনাল নিক আন ব্যান করা হোক।
ডাক্তাড়' বলেছেন:
এ পোষ্ট সামওয়ারইনের নীতিমালার পরিপন্হি। পোষ্টদাতা এবং সমর্থন কারীদের ব্যান করবার দাবী জানাই
রাশেদ বলেছেন:
আপনে আবার এই পোস্টে ঢুকছেন! বাইর হন তাড়াতাড়ি।
"সারসাইভুজ" বলেছেন:
আইজুদ্দিন ভাইকে লেখার সুযোগ দেওয়া হোক।সামহোয়ার হয়ে উঠুক মতপ্রকাশের নতুন দিগন্ত।
"সারসাইভুজ" বলেছেন:
ডাক্তার' কে বেশী প্যাচাল পাড়ার জন্যে এই পোস্টে ব্লক করা হউক।
মুকুল বলেছেন:
"সারসাইভুজ" এর কমেন্টে ৫। 
-------------------------------------------------
ডাক্তার, মনে থাকে যেন! হু ম ম!
মুকুল বলেছেন:
হোসেইন আনব্যান হয়েছে! 
আইজুদ্দিন ভাইকেও লেখার সুযোগ দেওয়া হোক।
সামহোয়ার হয়ে উঠুক মতপ্রকাশের নতুন দিগন্ত।
হোসেইন বলেছেন:
ডাক্তার আঈজুদ্দিনকে আনব্যন করে ভালো লেখালেখির সুযোগ দেয়া হোক ।
নাভদ বলেছেন:
আইজুদ্দিনকে আনব্যান করা হোক ... ৫
নূরে আলম বলেছেন:
ড. আ. এর না আসাই ভালো।অবশ্য আপনার তার লেখা ভালো লাগলে আর কি করা!
কিন্তু তার সাথে এই ইঁদুর-বিড়াল খেলাও বন্ধ হওয়া দরকার।
তার আইপিকে সামহোয়্যারের জন্য ব্যান করা দরকার।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমাগো ব্লগের একমাত্র গর্ব যিনি হাফটাইম মোসাদ আর ফুলটাইম সিআইএতে কাজ কইরা দেশ দশের উপকার কইরা জামাতীগো অশেষ বাশ দিছে। আমি হেরে সিভিও দিছি যাতে আমার যেনো সিআইএতে গতিক হয়। আমি তাতেই খুশী!আসলেই আইজু মহান। আমি প্রতিদিন ওর এই পোস্ট খান পইড়া মনে হয় ওর হাত দুইটা সোনা দিয়া বান্ধাইয়া রাখি!
আসলেই এরকম ভালোবাসা আমি জীবনে দিখি নাই-অকৃত্রিম এক ভালো বাসা তার ভাইটির জন্য। চোখ ভিজালেও মনে হয় এ লেখার রেশ কাটে না!
আইজুর জন্য ৫!
অন্যরকম বলেছেন:
আইচুরে আনব্যান কইরা আবার লেকতে দেয়া হোক.... সে না লেকলে তার খাটের তলে সব *** বই গুলা সা,ইনে... প্রকাশ করা হোক। 
যদিও তার লগে আমার কয়েকবার লাগালাগি হয়চিল.... তার পরও তারে লিখতে দেয়া হোক!
ইয়।সিন কবির বলেছেন:
সামহোয়ার মোডারেটরের চিন্তা শক্তি যেখানে শেষ ডাক্তার আঈজুদ্দিনের চিন্তা শক্তি সেখান থেকে শুরু।
রিজভী বলেছেন:
৫
হাসিব বলেছেন:
রিজভী (হোম ডিস্টিক কুষ্টিয়া) কি মনে কৈরা ৫ দিলা ?
নৈয়ায়িক বলেছেন:
আইজুতো মনে হয় আজকাল লিখছে তবে অন্য নিকে



















ওনার কাজে কোন কপটতা নাই। যা বলার সরাসরি বলেন। এইটা আমার খুব ভাল লাগে।