তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

সবকিছু নষ্টদের অধিকারে যাবে।। হুমায়ুন আজাদ

০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬

শেয়ারঃ
0 0 2

আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ-পরিষদ; চ'লে যাবে, অত্যন্ত উল্লাসে
চ'লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল-
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে-রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চ'লে গেছে নষ্টদের
অধিকারে। চ'লে যাবে শহর বন্দর ধানখেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চ'লে গেছে, জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।


আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ
নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ
শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে।
রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশংকরের
সমস্ত আলাপ হৃদয়স্পন্দন গাথা ঠোঁটের আঙুর
ঘাইহরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল
কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে।
চলে যাবে সেই সব উপকথাঃ সৌন্দর্য-প্রতিভা-
মেধা; -এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা
নির্বাধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে
অত্যন্ত উল্লাসভরে নষ্টদের অধিকারে যাবে।


আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত
চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল উরুতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চ'লে যাবে,
কিশোরীরা চ'লে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক'রে চ'লে যাবে, নষ্টদের
উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের স্বর
গদ্য পদ্য আমার সমস্ত ছাত্রী মার্ক্স-লেনিন,
আর বাঙলার বনের মত আমার শ্যামল কন্যা-
রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক-
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হুমায়ুন আজাদের কবিতা ;
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
মুকুল বলেছেন: হুমায়ুন আজাদের এই কবিতাটি আমার অসম্ভব প্রিয়। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি! কোথাও থেইকা কপি পেস্ট করি নাই। নিজেই টাইপ করছি। আশা করি কেউ গাইল দিবেন না।
৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
শেখ জলিল বলেছেন: সুন্দর পোস্ট। আজকেই হুমায়ূন আজাদের বেশ কিছু কবিতা পড়লামwww.freebooks.50webs.com-এ ।
৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
গুড ফর নাথিং বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
মুকুল বলেছেন: আমি পোস্ট দিছি ২০০৭-১১-০৯ ১৮:৫৬:৩৩ সময়ে। রাশেদ ভাই কমেন্ট করছে ২০০৭-১১-০৯ ১৮:৫৭:১১ সময়ে। মোটামুটি আধা মিনিটের মধ্যেই পোস্ট ওপেন কইরা পড়া শ্যাষ?


ও রাশু তুমি কি সুপারম্যান???



না পইড়াই কমেন্ট দিয়া রাশু ধরা খাইছে!!! হি হি হি! ধরছি আইজ!!!
৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
প্প্বপ্প্বেষপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম্লপ্প্ম্ম....... বলেছেন: স্যারের পাকসার জমিন সাদ বাদ- আমার সবচেয়ে প্রিয়
ধন্যবাদ@মুকুল
৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১
রাশেদ বলেছেন: আমি চতুলের মতন পাস্ট ড়িডাড়!!
১০. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
শাইরি বলেছেন: চমত্কার কবিতাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
মুকুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ @ প্প্বপ্প্বেষপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম্লপ্প্ম্ম
ভাইজান কোন সমস্যা বাটনে ক্লিক করে আপনার নিকটা ঠিক করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে লিখুন। আশা করি ঠিক হয়ে যাবে।
-------------------------------------------------

ফান্দে পড়িয়া বড়া কান্দে! আইজ পাইছি রাশুরে!!! যাবি কই? পালাবি কোথায়? @ রাশু
১২. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
ফকির ইলিয়াস বলেছেন: এসব কবিতা আমাদের নতুন করে ভাবায়।
থ্যাংকস মুকুল ভাই।
১৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
রাশেদ বলেছেন: মুকলা...আসলেই পড়ছি বাপ। বিশ্বাস করে না পুলাডা। খিকজ!!
১৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩১
আরিফুল হোসেন তুহিন বলেছেন: আমারও ফেভারিট কবিতা,এছাড়াও আমাদের মা,স্নান,নাসীরুল ইসলাম বাচ্চু,আমি বেচে ছিলাম অন্যদের সময়ে,কোনো ক্ষতি হয় নাই ও প্রিয়!!!!
আমার প্রিয় কবির কবিতা শেয়ার করার জন্যে দুটো চরণ,"কোনো ক্ষতি হয় নাই " কবিতা থেকে

অন্ডকোষে তীব্র লাথি খেয়ে
চিত হয়ে রাস্তায় পড়ে আছে সত্য,
কোনো ক্ষতি হয় নাই!
১৫. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
প্রশ্নোত্তর বলেছেন: রশুর এইডা আগেই পড়া আছিল, তাই না!
১৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
`হাসান বলেছেন: এ কবিতাতো অনেকেরই আগে থেকেই পড়া, রাশেদও হইত আগেই পড়ছে
১৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
মুকুল বলেছেন: ধন্যবাদ @ শাইরি ভাই, ফকির ইলিয়াস ভাই, আরিফুল হোসেন তুহিন
-------------------------------------------------
রাশু ধরা পড়ার পর ভালো কইরা পড়ছে!
১৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
প্রশ্নোত্তর বলেছেন: সবকিছু নষ্টগো অধিকারে যাইতে পারব না! লোল-গো লাইগ্যা কিছু চাই - লোল সংগ্রাম পরিষদ
১৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
মুকুল বলেছেন: আর সবাই রাশুর ব্যাপারটা সিরিয়াসলি নিলো ক্যান।


আমিতো মজা করতেছিলাম। রাশুর যে এইটা আগেই পড়া আছে, তাতো আমি বুঝি!
২০. ০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
এস্কিমো বলেছেন: কোন কিছুই নষ্টদের অধিকারে যাবে না।
নষ্টরাই শুধু নষ্টদের সাথে যাবে।
২১. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০১
মুকুল বলেছেন: তাই যেন হয়! @ এস্কিমো
২২. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০১
প্রশ্নোত্তর বলেছেন: লোল্-রা নষ্টদের অধিকারে যাবে না! [ব্লগীয় ঘোষনা]
২৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০২
অণৃণ্য বলেছেন: আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।
সবচে সুন্দর মেয়ে দুইহাতে টেনে সারারাত
চুষবে নষ্টের লিঙ্গ; লম্পটের অশ্লীল উরুতে
গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চ'লে যাবে,
কিশোরীরা চ'লে যাবে, আমাদের তীব্র প্রেমিকারা
ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা ক'রে চ'লে যাবে, নষ্টদের
উপপত্নী হবে। এই সব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র
শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের স্বর
গদ্য পদ্য আমার সমস্ত ছাত্রী মার্ক্স-লেনিন,
আর বাঙলার বনের মত আমার শ্যামল কন্যা-
রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক-
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে।

.....কবিতাটি আমার অসম্ভব প্রিয়।


২৪. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৭
মাহবুব সুমন বলেছেন: কবিতাটা পড়লে রক্ত গরম হয়ে যায়, ইচ্ছে হয় আবারো........
২৫. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:১৬
সংস্থাপক বলেছেন: ৫। অনলাইনে শোনা যাবে?
২৬. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:২২
মুকুল বলেছেন: দূঃখিত, জানা নেই @ সংস্থাপক
২৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৩১
বিহংগ বলেছেন: "আর বাঙলার বনের মত আমার শ্যামল কন্যা-
রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক-
আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে। "
শেয়ার করার জন্য ধন্যবাদ,
আমার মেইলের খবর কি?

২৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৭
মুকুল বলেছেন: বিহংগ ভাই, আমি রিপ্লাই করেছিতো। সাথে সাথেই। আপনি পান নি?
২৯. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৪
নাজিম উদদীন বলেছেন: সবকিছু নষ্টদের দেয়া যাবে না।
৩০. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
ম স রানা বলেছেন: মুকুল কেউ কপি করলে আমার খুব রাগ লাগে।তবে আপনি যা করেছেন তাতে খুশি হয়েছি।মাত্রই আমি কবর কবিতার জন্য কমেন্ট দিলাম।৫।
শুধু মিসকল মফিজের মতো, পাবলিকরে মতো বিরক্ত না করলেই হলো।
৩২. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
বিপ্র বলেছেন: মুকুল ভাই,
ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য...আগে পড়েছিলাম...আবার পড়ে ভালো লাগলো...
ধন্যবাদ
৩৩. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৬
মুকুল বলেছেন: ধন্যবাদ বিপ্রতীপ ভাই
৩৪. ১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
আসাদুজ্জামান চৌধুরী কাজল বলেছেন: গঁশঁষ ও ধিহঃ ঃড় ংড়সব ঢ়ড়বস ধনড়ঁঃ বহারড়ৎসবহঃ ভৎড়স যবষঢ় ড়ভ ঃরযং ংরঃব
৩৫. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
মুকুল বলেছেন: আজব তো!!! এই পোস্টটা কোন সময় এত রেটিং পেয়ে টপরেটেড হলো???
৩৭. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
মুকুল বলেছেন: @ আসাদুজ্জামান চৌধুরী কাজল @

ভাষাটা বুঝতে না পারলেও, ভাবটা বুঝতে পারছি! ধন্যবাদ।
৩৯. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
অরুনাভ বলেছেন: কবিতাটা আগে পড়া ছিল না.....Thanx ..... এইজন্য আপনাকে ৫
৪০. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
মুকুল বলেছেন: ধন্যবাদ (ইমোটিকনের জন্য) @ রকি ভাই


ধন্যবাদ @ অরুণাভ
৪১. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
নরাধম বলেছেন: আমি কোবতে বুঝিনা। এইটা বুঝলাম। পাঁচাইলাম।
৪২. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৪
দ্বিধা বলেছেন: "অন্ডকোষে তীব্র লাথি খেয়ে
চিত হয়ে রাস্তায় পড়ে আছে সত্য,
কোনো ক্ষতি হয় নাই!"
৪৩. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৭
জুবেরী বলেছেন: এমন কবিতা পড়লে নিজের ভেতরে
অপরাধ বোধ জাগে তবে
৫x৫x৫x৫x৫x৫x৫x৫x
৪৪. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৭
অচেনা বাঙালি বলেছেন: ৫ী৫ী৫ী৫ী৫ী৫ী৫ী৫ী৫
৪৫. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৫
মনিটর বলেছেন: সব গেছে।
৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
৪৬. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৫
বিপ্র বলেছেন: অভিনন্দন...রেটিংয়ের বন্যায় নষ্টরা ভেসে যাক...যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/রসধমবং/শর-সড়লধং.মরভ
৪৭. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১৩
সামী মিয়াদাদ বলেছেন: মুকুলদা, আমারো এটা খুব প্রিয় একটা কবিতা। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য। কেউ গালি দিলে তা তারই ব্যর্থতা। আমি ৫ রে ৬১ থাইকা ৬২ তে নিসি...
৪৮. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩৬
স্বাধীন বাংলা বলেছেন: সবই গেছে।
আশা ছাড়িনাই।
৫০. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৬
আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই, আরো চাই। আমি হুমায়ুন আজাদের কবিতা আগে পড়িনি তো!
৫১. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৮
মুকুল বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই, চেষ্টা করবো।
৫৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
নীলাঞ্জনা বলেছেন: রাশেদকে ধরার জন্য ধন্যবাদ মুকুল...


উনি ব্লগে "হুমম" সাহিত্য চালু করেছেন। সব ধরনের পোস্টেই উনার এই একই কথা...
৫৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
রাশেদ বলেছেন: @ নিলাঞ্জনা... বেটা কবিতা কুপি পেস্ট মারছে, হুমম ছাড়া আর কি কমু! আমি মায়ের পেটে থাক্তেই এই কোবতে শুইনা আসছি!
৫৫. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
মুকুল বলেছেন: "হুমম" সাহিত্য!!!!!!!!!!
৫৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৯
নীলাঞ্জনা বলেছেন: রাশেদ কি মাইন্ড খাইলেন নাকি...!!


একটু কথা বললেই হয়,(সরি টাইপ করলেই হয়)
সবটাতেই হুমম বলেন , আমাদের বুঝি মন খারাপ হয় না ? @রাশেদ
৫৯. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫১
রাশেদ বলেছেন: জ্বে...মাইন্ড খাইয়া ফুলে ফেপে গেছি। হি হি! দাড়ান আপনার বাকি পোস্টগুলাতেও হুমম টাইপ করে আস্তেছি। হি হি!
৬০. ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৫১
শবনম বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৬১. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১২
মৃদুল মাহবুব বলেছেন: জলিল ভাই লিংকটা কি ঠিক আছে?
৫৫৫
৬২. ২৬ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৩
নিউটন বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে এখানে দেখুন Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৬৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ