তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

ফিরে আসা বলে কিছু নেই

২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৬

শেয়ারঃ
0 0 0

মার খেয়ে খেয়ে
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া
অস্থি চর্মসার দূর্বল জনগোষ্ঠিও
এক সময় ফুঁসে উঠে।

বারংবার দমিত হয়
আবার রুখে দাঁড়ায়
চূড়ান্ত বিচারে পরাজিত হয় না কখনো।

সমষ্টির ইতিহাসে পরাজয় শব্দটি
না থাকলেও
কখনো কখনো
ব্যক্তি মানুষ পরাজিত হয়।

যোগ্যতমের বিজয়ের পথে
অযোগ্য‍রা সরে যায়,
সরে যেতে হয়।

বস্তুতঃ ব্যক্তি মানুষের ইতিহাস
দৃষ্টিগ্রাহ্য কিছু জয়ের সাথে
অসংখ্য না জানা ছোট ছোট পরাজয়ের ইতিহাস।

যাপিত অন্ধকারে
জ্বলে উঠা অশুভ স্ফুলিঙ্গ
পুড়িয়ে ভস্ম করার আগেই

আমরা আমাদের কাছে
পরাজিত হওয়ার চেয়ে
এই ভালো ঢের
সরে যাওয়া নিভৃতে!

পরাজয়ের গ্লানি নিয়ে
ফিরে আসা হয় না
ফিরে আসতে নেই

আমিতো জানি
ফিরে আসা বলে কিছু নেই।

যে মানুষটি চলে যায়
সে মানুষটি ফিরে আসে না কখনো
পুরোনো সে মানুষটিকে ফিরে পাওয়া যায় না কখনো
যেরুপ একই নদীর জলে দু’বার স্নান হয়না...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৯
মুকুল বলেছেন: এইমাত্র লিখে শেষ করলাম। এখনো গরম ভাঁপ উঠছে!!!
২. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪২
রাশেদ বলেছেন: জটিল হইছে মুকলা।



গরমাগরম পইড়া ফেলাইলাম।
৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০১
নাদান বলেছেন: আবার ফিরছে সেই মুকুল, যাকে আমরা
ফেলেছিলাম হারিয়ে
আবার জ্বলছে সেই আগুন
সকল পরাজয় ছাড়িয়ে।

অসাধারন.. ৫৫৫৫৫৫
৮. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১১
মুকুল বলেছেন: ধন্যবাদ @ কোবরা

শরম পাইলাম নাদান ভাই। ধন্যবাদ।

ধন্যবাদ @ ললিতা

পিয়াল ভাই, আপনার ভালো লেগেছে! আমার ভীষণ ভালো লাগছে
৯. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:১৪
মুকুল বলেছেন: নাদান ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
১১. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৩২
কালপুরুষ বলেছেন: বিপ্লবী কবিতা। ভাল লাগলো।
*****
১৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
মুকুল বলেছেন: ধন্যবাদ @ জেবীন

কালপুরুষদা, অনেক ধন্যবাদ

হু ম ম... @ ফারহান দাউদ
১৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০৭
নীলাঞ্জনা বলেছেন: চমৎকার হয়েছে ...



৫+
১৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৪
মুকুল বলেছেন: ধন্যবাদ বন্ধু @ নীলাঞ্জনা


হু ম ম... @ নগর বাউল
১৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৬
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: "আমিতো জানি
ফিরে আসা বলে কিছু নেই।"

খুব সুন্দর লাগলো। সত্যিই বিপ্লবী।
*****
১৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৮
নুরুল আলম মাসুদ বলেছেন: ওয়াও, দাদা লিখেছেন মাইরি
২০. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪০
রাশেদ বলেছেন: ঐ মিয়া! এই ছবিগুলান পাও কই!!
২১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:০৬
মুকুল বলেছেন: ধন্যবাদ @ সালাহউদ্দীন মুহম্মদ সুমন ভাই

এবার আপনার অসাধারণ কবিতাগুলোও কিছু ছাড়েন @ মাসুদ ভাই

ধন্যবাদ @ মাথামোটা ভাই

ধন্যবাদ @ আহমেদ শারফুদ্দীন
২৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:০৮
মুকুল বলেছেন: রাশু, গুগুল আছে না!!!
২৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:১০
মুকুল বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ @ মানুষ (ক্লোজআপহাসি)
২৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:০২
জলসাধক বলেছেন: হৃদয়ের ব্যন্জনা বেজে ওঠে আনমনে।
২৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৪
মুকুল বলেছেন: ধন্যবাদ জলসাধক
২৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৪
ফকির ইলিয়াস বলেছেন: আমরা আমাদের কাছে
পরাজিত হওয়ার চেয়ে
এই ভালো ঢের
সরে যাওয়া নিভৃতে''
........বড় নিগুঢ় কথা ।
----------------------------------------------
মুকুল ভাই ,
আপনার জোরালো 'রাউন্ড টেবিল' পড়লাম
যায়যায়দিনে
২৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৩
মুকুল বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই


যাযাদি'র প্রিন্টেড কপিতে আলোচনাটা ছবিসহ আছে
২৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫২
রাশেদ বলেছেন: হুমম...গুগলিং করতে হবে।
৩০. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৮
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: দারুণ!!
যাযাদি'তে দেখি আন্নের ফটুক হেব্বি আইছে!!
৩১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
মুকুল বলেছেন: তাই না কি? ধন্যবাদ ধন্যবাদ


আপনি ও কি নোয়াখালীর না কি? @ নিশা
৩২. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২০
প্রচেত্য বলেছেন: নদীর জলে যে দুবার স্নান হয়না তা কি কবির একান্ত ইচ্ছেতেই না অনিচ্ছাই মূল কারণ
৩৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩০
মুকুল বলেছেন: প্রচেত্য ভাই, ওটা একটা প্রবাদ। আমি চাইলেই তো হবে না!!! হয় না ...
৩৪. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
বন্ধনহীন বলেছেন: ৫।
পড়ে ভালো লেগেছে।
৩৫. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
অরুনাভ বলেছেন: দেরীতে খাইলেও মনে হয় গরম ভাব যায় নাই....৫
৩৬. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
মুকুল বলেছেন: ধন্যবাদ @ বন্ধনহীন


অসুবিধা নাইক্কা। প্রয়োজনে ওভেনে ঢুকাইয়া গরম কইরা দিমুনে @ অরুনাভ
৩৭. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
জোনাকি বলেছেন: যেতে চাইলে তাকে আর ফেরান যায় না!!
৩৮. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৩
মুকুল বলেছেন: হু ম ম... @ জোনাকি
৩৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৯
সুমি বলেছেন: পুরোনো কোন সে মানুষ কে নয় ফিরে পেতে চাই পুরোন সেই বন্ধুদের যাদের কে হারিয়েছি সময়ের বাঁকে------
৪০. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
মুকুল বলেছেন: হু ম ম,,, তাই হোক,,, ধন্যবাদ @ সুমি
৪১. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:৪৭
রুবেল শাহ বলেছেন: নিভৃতে যে মন কাঁদে সেই মনইতো সাজাবে মুক্তো দানার এমন মালা +
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল শাহ। অনেক পুরনো লেখাটি পড়ার জন্য।

৪২. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:১৫
লাল দরজা বলেছেন: আগে পড়ি নাই, খুবই ভালো লাগসে। ধন্যবাদ রুবেল ভাইজান ঠেলা দেবার জন্য আর কবি আপনাকে সাধু সাধু :) আপনাকে কি কইয়া ডাকবো কবি না দার্শনিক! নাকি দার্শনিক কবি? শুভেচ্ছা থাকল আপনার জন্য।

তিন উল্লাস!!!
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: কয় কি!!! :-* কবি'র সাথে দার্শনিক ও বানায়া দিলেন!!! :`>

লালুদাআআআআআআআ, আমি গরীব মানুষ। এই আমার পরিচয়। :)

৪৩. ১১ ই জুন, ২০০৮ রাত ১১:২৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: লেখাটা অনেক পরে পড়লাম। যখন লিখেছিলেন, তখন আমি ব্লগে আসিইনি। কতো অসাধারণ লেখা যে পড়া হয়নি!

'বস্তুতঃ ব্যক্তি মানুষের ইতিহাস
দৃষ্টিগ্রাহ্য কিছু জয়ের সাথে
অসংখ্য না জানা ছোট ছোট পরাজয়ের ইতিহাস।'

অসামান্য এক উপলব্ধি। ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যায়!

অভিনন্দন নিন আমার।
১১ ই জুন, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: আহমাদ মোস্তফা কামাল ভাই, আপনি ব্লগে আসার আগেই কিন্তু আমি আপনার ব্যক্তিগত সাইটের খোঁজ পেয়েছিলাম গুগল সার্চে। আমি তখন থেকেই আপনার লেখার ভক্ত।

আমার লেখাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। ভালো থাকুন। শুভেচ্ছা।

৪৪. ১১ ই জুন, ২০০৮ রাত ১১:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভীষন নাড়া দিলো মুকুল.......।
খুব ভালো লিখেছো।

"যে মানুষটি চলে যায়
সে মানুষটি ফিরে আসে না কখনো
পুরোনো সে মানুষটিকে ফিরে পাওয়া যায় না কখনো
যেরুপ একই নদীর জলে দু’বার স্নান হয়না... "....ভালো লিখেছো।

কিন্তু আমার কাছে আবার অন্যরকম ব্যাখ্যা ও আছে....।
জীবনে চলে যাওয়া কেউ যদি ফিরে আসে।সত্যিই ফিরে আসে....সেটা ভীষণ অন্যরকম একটা আনন্দের ব্যাপার হতে পারে।

If you love something, set it free.
If it comes back to you, it's yours.
If it doesn't, it never was.
(a tip from Alison Willcocks)

আমি এভাবে ভাবি।
একটাই তো জীবন মুকুল।একটু মেনে নিলে কষ্ট থাকেনা।
শুভেচ্ছা নিও।
১১ ই জুন, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: কি বলবো সাজি'পু? সব কিছুই তো আসলে আপেক্ষিক! মনে না নিলেও, মেনেতো নিয়েছি...

৪৫. ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
নাজনীন খলিল বলেছেন: মার খেয়ে খেয়ে
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া
অস্থি চর্মসার দূর্বল জনগোষ্ঠিও
এক সময় ফুঁসে উঠে।

বারংবার দমিত হয়
আবার রুখে দাঁড়ায়
চূড়ান্ত বিচারে পরাজিত হয় না কখনো।



এই লাইনটাই সব থেকে গুরুত্বপূর্ণ।
২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: হু ম ম...

ধন্যবাদ আপু।

৪৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮
নুশেরা বলেছেন: এরকম কিছু আবার লেখা যায়না মুকুল?
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: না আপু। এরকম কিছু এর কখনোই আসার সম্ভাবনা নেই। আমি আসলে লেখাই ছেড়ে দিয়েছি। ভালো লাগে না...

৪৭. ১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:০৮
বৃষ্টিধারা বলেছেন:
আমিতো জানি
ফিরে আসা বলে কিছু নেই।


আমিতো জানি
ফিরে আসা বলে কিছু নেই।



আমিতো জানি
ফিরে আসা বলে কিছু নেই।
১২ ই মে, ২০১১ রাত ৯:৪৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। :)

৪৮. ১৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১২
স্বদেশ হাসনাইন বলেছেন:
বাকরুদ্ধ
প্রিয়তে সরাসরি
১২ ই মে, ২০১১ রাত ৯:৪৮

লেখক বলেছেন: পড়ার জন্য এবং প্রিয়তে নেবার জন্য অনেক ধন্যবাদ। :)

৪৯. ১২ ই মে, ২০১১ রাত ৯:৫২
ফাইরুজ বলেছেন: চমত্‍কার।মুগ্ধ হলাম।
১২ ই মে, ২০১১ রাত ৯:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। :)

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ