তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

এই সময়ের শ্রেষ্ঠ কবিতা

১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩

শেয়ারঃ
0 0 0

আজ এই শীত সন্ধ্যার স্বরচিত কবিতা পাঠের আসরে
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা।
আজ সারাটা সকাল ভাবছিলাম
কোন লেখাটি পাঠ করবো?
অনেকবার চর্বিত চর্বন করা পুরোনো লেখাগুলো!
না কি নতুন কোন কবিতা লিখবো!
নতুন কবিতার বিষয় কি হবে!

অনেক অনেক দিন আগের চলে যাওয়া প্রেমিকাকে,
ফসিল মন এখনো যার শোকচিহ্ন বহন করে চলছে,
“শুধু মৃত্যুই আমাদের বিচ্ছিন্ন করতে পারে” এ পবিত্র চুক্তি পায়ে দলে
অবলিলায় যে চলে গিয়েছিলো
এখনো মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে যার কথা মনে করে আমি হু হু করে কাঁদি,
যার কথা আলাদা করে আমার মনেই পড়ে না কখনো
সময় করে মনে পড়ার প্রয়োজনও হয় না – কারণ এক মূহুর্তের জন্যেও যাকে ভুলে থাকিনা,
আমার সেই শ্যামল প্রেমিকাকে নিয়ে নব নব পংক্তির মালা গাঁথবো?

কি নিয়ে লিখবো?
কি নিয়ে লিখবো?
একটি শ্রেষ্ঠ কবিতার বিষয় কি হতে পারে?
কোনটি হতে পারে এই সময়ের শ্রেষ্ঠ কবিতা?

উত্তুরে বাতাস কানে কানে বলে গেলো,
আজ ১৪ ডিসেম্বরের সন্ধ্যায়
পাকিস্তানি আর তাদের ঔরসজাত রাজাকারদের গণহত্যার শিকার
বাঙলা এবং বাঙালীর কাছে একটি পংক্তিই হতে পারে শ্রেষ্ঠ পংক্তি-
“যুদ্ধাপরাধীদের বিচার চাই”

চির আশাবাদী মন জানে
আজ বাঙলার প্রতিটি সবুজ ঘাসে অনুরিত পংক্তি-
“যুদ্ধাপরাধীদের বিচার চাই”
ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে একদিন
কলমের শেষ রক্তিম আচঁড় সমাপ্ত করবে
রচনা করবে একটি শ্রেষ্ঠ কবিতা – “যুদ্ধাপরাধীদের বিচার”


ডিসেম্বর ১৪, ২০০৭

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতামুক্তিযুদ্ধযুদ্ধাপরাধী ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৯
স্বপ্নডানা বলেছেন: বিচার চাই... অন্য কিছুই নয়।
৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২০
মুকুল বলেছেন: বিহংগ ভাই, আজ সন্ধ্যায় নোয়াখালীর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় কবিতা পাঠের আসরে পাঠ করার জন্য লিখলাম এইমাত্র। কেমন হলো? পাঠ করার মত মানসম্মত হয়েছে কি?
৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২১
কোবরা বলেছেন: ৫+

যুদ্ধাপরাধীদের বিচার চাই।
৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২২
ইমির বলেছেন: মুকুল ভাই ৫ দিলাম
৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৫
মুকুল বলেছেন: ধন্যবাদ কোবরা ভাই

ধন্যবাদ ইমির ভাই
৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
একরামুল হক শামীম বলেছেন: পাঠ করার মত মানসম্মত হয়েছে কি?
এইটা কোন প্রশ্ন হলো মুকুল ভাই??!! অবশ্যই হয়েছে। আমি বলবো গ্রহণলাগা কিছু অনুভুতি পাশাপাশি বসে গেল টেলিগ্রাফের সমান্তরাল তারে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তির অডিও ফাইল রেখে দিবেন। কখনো দেখা হলে শুনব।
৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
মুকুল বলেছেন: শামীম ভাই, পাঠ আর আবৃত্তি কি এ হলো! আমি ভাই আবৃত্তি করতে পারি না।

গতকাল টিএসসিতে সাগর ভাইয়ের সাথে দেখা হলো। তার কাছ থেকে "যুদ্ধাপরাধীদের বিচার চাই" ব্যানারের টি শার্টটা নিলাম। তারপর থেকেই বিষয়টা মাথার মধ্যে ঘুরছে। আপনার সাথে দেখা হলো না। হয়তো পরে কোন এক সময় হবে! ভালো থাকবেন।
১০. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫
মাথামোটা বলেছেন: “যুদ্ধাপরাধীদের বিচার চাই”

--------
মুকুল ভাই কেমন আছেন?
১১. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
মুকুল বলেছেন: ভালো @ মাথামোটা
১২. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
রকি ভাই বলেছেন: দুর্দান্ত হইছে, কোটি কোটি ৫ ( আপাতত ১টা তেই দিলখোস থাকেন)
আহারে , ঢাকা থেকে ঘুরে এলেন, আপনার সাথে দেখা করতে পারলাম না। ইনসাল্লাহ পরের বার অবশ্যই দেখা হবে
১৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১১
মুকুল বলেছেন: চলতি পথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ @ রকি ভাই
১৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: অসাধারন হয়েছে মুকুল .. ৫ এ তো কুলাচ্ছে না !!

যুদ্ধাপরাধীদের বিচার চাই।
১৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
েজবীন বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই

দারুন হয়েছে........... মুকুল
১৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
নাদান বলেছেন: অসম্ভব ভাল হয়েছে মুকুল। ৫+
১৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৯
রাগ ইমন বলেছেন: অসাধারন একটা কবিতা হয়েছে , মুকুল!
দুর্দান্ত !
ভীষন ভীষন সুন্দর , বলিষ্ঠ , আরও ইত্যাদি ইত্যাদি সর্বনাম জুড়ে নাও । খুব ভালো লাগলো।
১৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০১
রাগ ইমন বলেছেন: প্রিয় পোস্টে যোগ করলাম , মুকুল । আর যদি আপত্তি না করো তো কোথাও আবৃত্তি করতে চাই ।
দেবে অনুমতি ?
১৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৬
মুকুল বলেছেন: বি.মা, অনেক ধন্যবাদ!

জেবীন, অনেক ধন্যবাদ!

নাদু, অনেক ধন্যবাদ!

রাগুদি, মাত্রই লেখাটি পাঠ করে বিজয় মেলা থেকে ফিরলাম। এখন তো আপনার কমেন্ট পড়ে লজ্জাই লাগছে। এটা কি সত্যিই আবৃত্তি করার মত হয়েছে? যদি হয়ে থাকে, সানন্দে রাজি। অনেক ধন্যবাদ। (ক্ষুদ্র মানুষ আমি, এই প্রথম কেউ বললো আমার লেখা আবৃত্তি করবে। এই চান্স মিস করি কিভাবে!)
২০. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫০
লাল দরজা বলেছেন: 'মুকুল যেন ফুটেছে সদ্য
রক্তের আখরে লিখেছে পদ্য'

ঢাকা থেকে ফিরে মুকুল ফুটিয়া গিয়াছে,
প্রেম ও দ্রোহভরা সব কবিতা লিখেছে।

২১. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৩
মিরাজ বলেছেন: চমত্কার কবিতা।

চির আশাবাদী মন জানে
আজ বাঙলার প্রতিটি সবুজ ঘাসে অনুরিত পংক্তি-
“যুদ্ধাপরাধীদের বিচার চাই”
ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে একদিন
কলমের শেষ রক্তিম আচঁড় সমাপ্ত করবে
রচনা করবে একটি শ্রেষ্ঠ কবিতা – “যুদ্ধাপরাধীদের বিচার”

---
অসাধারণ

২২. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছে। দলা পাকিয়ে আছে। কিন্তু পারছি না। প্রিয় পোস্ট,৫।লাল সেলাম,মুকুল ভাই।
২৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৮
কালপুরুষ বলেছেন: চমত্কার হয়েছে। অনবদ্য কথামালা।
২৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:২২
আশরাফ মাহমুদ বলেছেন: ৫. মুকুল ভাই, আরো লিখুন। আচ্ছা আপনি কি নোয়াখালীর? কোথা থাকেন?
২৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫২
বিপ্র বলেছেন: মুকুল ভাই,
একদম আগুন জ্বালিয়ে দিয়েছেন...

আগে লেখাটা চোখে পড়েনি, রাগ ইমনের প্রিয় পোস্টের তালিকায় দেখে আসলাম।
২৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৯
রাগ ইমন বলেছেন: বিপ্র , ৫ এর শূন্য দশমিক পাঁচ ভাগ তাইলে আমার ।
২৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৩
মুকুল বলেছেন: @ লালুদা

ধন্যবাদ @ মিরাজ ভাই

অনেক ধন্যবাদ @ সৌরভ ভাই

কালপুরুষ দা, অনেক ধন্যবাদ

আশরাফ ভাই, ধন্যবাদ। আমি নোয়াখালীর মাইজদীতে থাকি।

বিপ্র ভাই, ধন্যবাদ।

@ রাগ ইমন
২৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৬
নুরুল আলম মাসুদ বলেছেন: মুকুল ভাই, মনুদা'র সাথে বৈঠক করতেছিলাম। আপনার অনুষ্ঠান মিস করেছি।
২৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪০
মুনীর উদ্দীন শামীম বলেছেন: মুকুল ভাই, সময়ের অবশ্যম্ভাবী শ্রেষ্ঠ উচ্চারণের জন্য আপনাকে অভিবাদন।
৩০. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: অসম্ভব ভালো হয়েছে মুকুল.......।ভালো থেকো।
শুভেচ্ছা।
৩২. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩১
মুকুল বলেছেন: মাসুদ ভাই, আপনাকেও মিস করেছি।

শামীম ভাই, ধন্যবাদ। আপনার হৃদয়ছোঁয়া মন্তব্য আমাকে প্রেরণা জোগায়। শুভ কামনা।

সাজি আপু, অনেক ধন্যবাদ। শুভ কামনা।

ফয়সল ভাই, ধন্যবাদ।
৩৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৬
মৈথুনানন্দ বলেছেন: ভালো আছো মুকুল? তোমার হবিজ কি, মানে অনুবাদ -সাহিত্যে রুচি রাখো, বিভিন্ন বিদেশী ক্ল্যাসিক্স বাংলায় পড়তে ভাল্লাগে? তাহলে তোমায় একটা ইবুক পাঠাবো - বড়ো দিনের উপহার!
৩৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৬
মুকুল বলেছেন: মৈথুদা, ছোটবেলা থেকেই বিদেশী ক্ল্যাসিকগুলোর অনুবাদের ভক্ত। পাঠালে অবশ্যই খুব খুশি হবো
৩৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৮
মুকুল বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই।
৩৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৭
আইরিন সুলতানা বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই

যুদ্ধাপরাধী অনেক সুন্দর শব্দ, তারচেয়ে বলি,

রাজাকারদের বিচার চাই
৩৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
আশেক ইব্রাহীম বলেছেন: যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার চাই।
৩৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৫
জেনারেল বলেছেন: যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার চাই।
৩৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭
মনিটর বলেছেন: মুকুল ভাই/কী বলব?রেটিং ৫এ হবে না।প্রিয় পোস্টে নিলাম,তাও হবেনা।
এক কথায় অসাধারন!
৪০. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩২
মৃন্ময় আহমেদ বলেছেন: আমাদের তো এই অবস্থাতেই.. শুধু জানা বুঝাতেই। আর কিছু বা শব্দে শব্দে বাক্য রচনা অতঃপর বিদ্রোহী উদগীরণ।। নিজের কাছে নিজে আমি অনেক আগেই অকর্মণ্য হিসেবে গন্য হয়েছি।।
এখনো বিচার হয়নি, কবে হবে কে জানে!!
বিচার চাই বলে শ্লোগানে আর মন টানে না, এক্ষণ বিচার হোক... যুদ্ধাপরাধীদের বিচার কর্‌।।
৪১. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
মুকুল বলেছেন: আইরিন সুলতানা, সহমত আপনার সাথে। ধন্যবাদ।

আশেক ইব্রাহীম ভাই, ধন্যবাদ।

জেনারেল ভাই, ধন্যবাদ।

মনিটর ভাই, খুবই সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ।
-------------------------------------------------
যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার চাই।
৪২. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
রাতুল" বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষের সবার লাইগা ৫।
৪৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৪
মুকুল বলেছেন: মৃন্ময় আহমেদ ভাই, সহমত। ধন্যবাদ।
৪৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
প্রচেত্য বলেছেন: "এই সময়ের শ্রেষ্ঠ কবিতা" - এ শিরোনামে কবি তার কবিতা এবং কবিত্ব ভাবের প্রতি অবিচার করেছে-এটা আমার মন্তব্য।

"এই সময়ের শ্রেষ্ঠ বাস্তবতা" - যা কোন সময়ের শৃঙ্খলে আবদ্ধ করব্না কারণ এটা যুগের, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে তিন কালের যেকোন সময়ের আমাদের বিজয়ের একটি চাহিদা একটি বাস্তবতা।

সমস্ত অর্জনকে আরও একবার সর্বাগ্রে যে ভাষার কবিতা নিয়ে এল এটি তারই একটি - আমার বিশেষণ স্বল্পতার ব্যার্থতাটুকু স্বীকার করে এর বিশেষত্বকে আর বেশী তুলে ধরতে পারলামনা ।
৪৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪১
রামারাও সিদ্ধা বলেছেন: ৫ দিলাম তৃপ্তি সহকারে
৪৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সময়ের শ্রেষ্ঠ কবিতা-"যুদ্ধাপরধীদের বিচার চাই"
অকুন্ঠ *****(আপনার ষ্টাইল) !
৪৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৫
গোপনীয়া বলেছেন: ৫। সুন্দর লিখেন আপনি। আরো চাই।
৫০. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই।
আমাদের সবার একটা চাওয়া।
৫২. ১৭ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২২
সামী মিয়াদাদ বলেছেন: শ্রেষ্ঠ কবিতায় শ্রেষ্ঠ ৫......আমার ৫ ই কিন্তু শ্রেষ্ঠ কইলাম। মুকুল ভাই আছেন কেমন?
১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২০

লেখক বলেছেন: সামী ভাই, আমি ভালো। নতুন ভার্সন বোঝার চেষ্টা করছি।

৫৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৪
রুবেল শাহ বলেছেন: ভাল লেগেছে মুকুল ভাই
১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৪

লেখক বলেছেন: রুবেল শাহ, আপনাকে ধন্যবাদ।

৫৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩১
দেবদারু বলেছেন: মুকুল ভাই, এত সুন্দর কবিতাটা দেরিতে পড়লাম বলে ক্ষমা প্রার্থনা করছি.............+++++
২৪ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৫

লেখক বলেছেন:
দেবদারু ভাই, কি যে বলেন! আপনি পড়েছেন, ভালো লেগেছে, এটাই আনন্দের। ভালো থাকবেন। :)

৫৫. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৯
যীশূ বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই

পড়লাম অবশেষে। সাবাস। ভালো লেগেছে অবশ্যই।
২৬ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন:
:)

৫৬. ১০ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
মুকুল বলেছেন:

সামহয়্যারইন মুক্তি পাক রাজাকারপুত্র নিপাত যাক
৫৭. ১১ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: একটা কবিতা ছিল এটা!!!

যদি লিখতে পারতাম এমন!!!!
১১ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: অনেক দিন আগের পোস্ট কষ্ট করে খুঁজে বের করে পড়ার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৫৮. ১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
মোসতফা মনির সৌরভ বলেছেন: পড়েছিলাম অনেক আগেই। প্রিয় পোষ্টেও তখন রাখা। কমেন্টও আগে করেছিলাম একবার।

এই পোস্টটা ভাল লাগে, আর পড়ি মাঝে মাঝেই।

ভাল থাকুন।
১৪ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা সৌরভ ভাই। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৫৯. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৯
রাতিফ বলেছেন: আমি বাক্-রুদ্ধ হয়ে গেলাম কবি......এর বেশী কিছু বলতে পারছি না।



ভালো থাকেন
১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাতিফ। ভালো থেকো। শুভেচ্ছা।

৬০. ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২২
চিটি (হামিদা রহমান) বলেছেন: কলমের শেষ রক্তিম আচঁড় সমাপ্ত করবে
রচনা করবে একটি শ্রেষ্ঠ কবিতা – “যুদ্ধাপরাধীদের বিচার”..................
.............অসাধারণ বলা ছাড়া আর কোন শব্দ নাই।

সরাসরি প্রিয়তে.....।

কেমন আছেন? মুকুল।

ভালো থাকুন। শুভেচ্ছা ............।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: চিটি আপা সম্ভবত ভুলে গেছেন! এই পোস্টের ৫০তম মন্তব্যটাও আপনারই ছিলো। :)

আবারো পড়ার জন্য এবং প্রিয়তে নেবার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

৬১. ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৭
কঁাকন বলেছেন: অসাধারন
যুদ্ধ অপরাধীদের বিচার চাই

প্রিয় পোষ্ট
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: অনেক আগের লেখা এটি। খুঁজে বের করে পড়ার জন্য এবং প্রিয় পোস্টে নেয়ার জন্য কৃতজ্ঞতা।

ভালো থাকুন। শুভেচ্ছা।

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: এইটারে হঠা‍ত কী মনে কৈরা ঠেলা দিলা! :)

৬৩. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২২
আইসিস বলেছেন: বিচার চাই এর বাইরে বলার কি আর আছে ? কবিতা খান বেশ হলো মুকুল ভাই । ভালো থাকুন ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

৬৪. ১৩ ই মার্চ, ২০১১ দুপুর ২:৩৯
বৃষ্টিধারা বলেছেন: খুব সুন্দর .....কবিতা পড়লাম ।
১২ ই মে, ২০১১ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

 

মোট সময় লেগেছে ১.০১৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ