তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

বাঙলা ভাষা ।। হুমায়ুন আজাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৪

শেয়ারঃ
0 1 0

শেকলে বাঁধা শ্যামল রূপসী, তুমি-আমি, দুর্বিনীত দাসদাসী-
একই শেকলে বাঁধা প’ড়ে আছি শতাব্দীর পর শতাব্দী।
আমাদের ঘিরে শাঁইশাঁই চাবুকের শব্দ, স্তরে স্তরে শেকলের ঝংকার।
তুমি আর আমি সে-গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়-
হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে-শোভায়।

লকলকে চাবুকের আক্রোশ আর অজগরের মতো অন্ধ শেকলের
মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্ধত দর্পিত সৌন্দর্য:
আদিম ঝরনার মতো অজস্র ধারায় ফিনকি দেয়া টকটকে লাল রক্ত,
চাবুকের থাবায় সুর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস
আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্যত মুষ্টি।

শাঁইশাঁই চাবুকে আমার মিশ্র মাংসপেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে
তুমি হয়ে ওঠো তপ্ত কাঞ্চনের চেয়েও সুন্দর।
সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তোমার দু-চোখ
যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদকহ্লার
হরিণের দ্রুত ধাবমান গতির চেয়ে সুন্দর ওই ভ্রূযুগল
তোমার পিঠে চাবুকের দাগ চুনির জড়োয়ার চেয়েও দামি আর রঙিন
তোমার দুই স্তন ঘিরে ঘাতকের কামড়ের দাগ মুক্তোমালার চেয়েও ঝলোমলো
তোমার ‘অ, আ’ –চিৎকার সমস্ত আর্যশ্লোকের চেয়েও পবিত্র অজর

তোমার দীর্ঘশ্বাসের নাম চন্ডীদাস
শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন
তোমার থরোথরো প্রেমের নাম রবীন্দ্রনাথ
বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ
তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম

শাঁইশাঁই চাবুকের আক্রোশে যখন তুমি আর আমি
আকাশের দিকে ছুঁড়ি আমাদের উদ্ধত সুন্দর বাহু, রক্তাক্ত আঙুল,
তখনি সৃষ্টি হয় নাচের নতুন মুদ্রা;
ফিনকি দেয়া লাল রক্ত সমস্ত শরীরে মেখে যখন আমরা গড়িয়ে পড়ি
ধূসর মাটিতে এবং আবার দাঁড়াই পৃথিবীর সমস্ত চাবুকের মুখোমুখি,
তখনি জন্ম নেয় অভাবিত সৌন্দর্যমন্ডিত বিশুদ্ধ নাচ;
এবং যখন শেকলের পর শেকল চুরমার ক’রে ঝনঝন ক’রে বেজে উঠি
আমরা দুজন, তখনি প্রথম জন্মে গভীর-ব্যাপক-শিল্পসম্মত ঐকতান-
আমাদের আদিগন্ত আর্তনাদ বিশশতকের দ্বিতীয়ার্ধের
একমাত্র গান।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হুমায়ুন আজাদের কবিতাহুমায়ুন আজাদের কবিতা ;
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১১
রাশেদ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য।
২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১১
ইরতেজা বলেছেন: প্রিয় কবি হুমায়ুন আজাদ। আপনাকে শ্রদ্ধা
৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
নিহন বলেছেন: '' শেকলে বাঁধা শ্যামল রূপসী, তুমি-আমি, দুর্বিনীত দাসদাসী-
একই শেকলে বাঁধা প’ড়ে আছি শতাব্দীর পর শতাব্দী ।''
৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৮
নরাধম বলেছেন: মুকুলভাইরে উত্তম জাঝা দেওয়া হোক।
৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৮
ফারহান দাউদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২
মুকুল বলেছেন: সবাইকে ধন্যবাদ :)
৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৬
পুতুল বলেছেন: আপনাকে ধন্যবাদ, আজকের দিনে এই কবিতাটি খুব প্রয়োজন ছিল।
প্রিয়তে রেখেদিলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। :)

১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৯
নিবেদীতা বলেছেন: ধন্যবাদ মুকুল।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।:)

১১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯
প্রণব আচার্য্য বলেছেন: তুমি আর আমি সে-গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়-..............

ভাই এটা আমার প্রিয় কবিতা।

আজকে সকালে কচিঁকাচার সামনে আপনাকে দেখে কথা বলবো ভাবছিলাম;
কিন্তু কিছুক্ষণ পর দেখি আপনি উধাও!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: বন্ধু বান্ধব কেউ ছিলোনা। একা ভাল্লাগছিলোনা, তাই চলে এসেছিলাম।

 

মোট সময় লেগেছে ০.৯৩২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ