তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

হিসেব নিকেশ

১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৪০

শেয়ারঃ
0 0 0

দিন গুনলে মনে হয় বড্ড বেশি সময় চলে যাচ্ছে,
হাতের আঙুলে আর জায়গা হয় না;
তাই বছর গুনি, তাতে করে অংকটা কমে আসে।

ইদানিং বছর গুণতেও ভয় হয়;
রেখা ভাগ করা মলিন আঙুলে গুণতে শুরু করলে
আশংকাজনকভাবে দু’তিনটে আঙুল ডিঙিয়ে যায়।

এভাবে একসময় বছরের হিসেবটাও সবগুলো আঙুল পেরিয়ে
বিশাল সংখ্যায় দাঁড়াবে; তাই হিসেব কষতেই ভয় হয়।
কত বছর তোমাকে দেখি না?

অংকে কাঁচা হলেই বোধহয় ভালো ছিলো!



১৬ জুন, ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাbangla poem ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৪৩
হমপগ্র বলেছেন: আরে জোস! +++++

মুকুল ভাই কেমন আছেন?

আপনার বয়স বেশী হয়নাই তো ব্রাদার। চিয়ারস! ;)
১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ইমরোজ, আপনার কি খবর? ব্যস্ত না কি? ইদানিং কম দেখছি মনে হয়! অবশ্য লোডশেডিং এর জ্বালায় আমিও কম থাকতে পারছি!

২. ১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৪৪
বিটলা বলেছেন: অংকে কাঁচা হলেই বোধহয় ভালো ছিলো!
ভাল্লাগছে মুকুল ভাই।+
১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই বিটলা। আপনার আগের নিক আছে? নতুন নিকে অনেককেই চিন্তে পারি না! :(

৩. ১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৪৭
হমপগ্র বলেছেন: হুম, ভাই ব্যাস্ত আছি।

আমার পরীক্ষা চলছে। সেমিস্টার ফাইনাল। দোয়া রাইখ্যেন বস!
১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: অবশ্যই। শুভকামনা রইলো।

৪. ১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫২
মহাকাল বলেছেন:

হ রে ভাই সময়ের দাবি অসময়ে কর্লে অংকে কাঁচাই থাকা লাগে
১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: হু ম ম... সময় অসময় বুঝা বড়ই কঠিন!!! :(

১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: অ্যাপোলো হাসপাতালে আছে। ডায়ালিসিস চলছে। দোয়া রাইখেন দাদা।

৬. ১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৩
পলাশমিঞা বলেছেন: অংকে কাঁচা হলেই বোধহয় ভালো ছিলো!

আমি বানানে কাচা তাই বছর চিনিনা। তয় বুড়া হইয়া গেছি :(
১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: হু ম ম :(

৭. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:০০
সবাক বলেছেন: বাপ্বা.......................

কম খারাপ হৈ নাই;)

*****
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: বেশি খারাপ না হইলেই হইলো!!! ;)

৮. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:১০
রেটিং বলেছেন: অনেক সুন্দর হয়েছে মুকুল ভাই, অংকে কাচা হলেই ভাল ছইলসবার। ;) আমার না কিন্তু :)
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: আপ্নে তো সুখী মানুষ। :)

৯. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:১৭
একরামুল হক শামীম বলেছেন:
ইদানিং বছর গুণতেও ভয় হয়;

আমারও :(
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: আপ্নের আবার কি হৈলো!!! আপ্নের তো জীবন মাত্র শুরু!!!

১৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা।

১১. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো.........
শুভেচ্ছা নাও.........অংকে ভালো না হলে কিছু হবেনা....ইতিহাসে ভালো হলে হবে।:)
শুভেচ্ছা নাও।
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: হা হা হা। ইতিহাসে ভালো হলেতো আরো অসুবিধা! কিছুই ভোলা যাবে না!!! ;)

১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: কি যে কও রাতিফ! এইটা সাধারণ মানের লেখা।

১৩. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৩
নীল নিঃসঙ্গতা বলেছেন: এভাবে একসময় বছরের হিসেবটাও সবগুলো আঙুল পেরিয়ে
বিশাল সংখ্যায় দাঁড়াবে; তাই হিসেব কষতেই ভয় হয়।
কত বছর তোমাকে দেখি না?

অংকে কাঁচা হলেই বোধহয় ভালো ছিলো.........

বলার কোন ভাষা নেই............++++++
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা।

১৪. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৪
একরামুল হক শামীম বলেছেন:
ইদানিং বছর গুণতেও ভয় হয়;

আমারও :(
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: কাহিনী কি? একই কমেন্ট দুইবার দিলেন? মন বেশি খারাপ না কি?

১৫. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৩৯
একরামুল হক শামীম বলেছেন: একি কমেন্ট দেখি দুইবার চলে আসছে!!! আহারে টাইগার মামা....টাইগার অব ব্লগ।
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: দুই কমেন্টের মাঝে কিন্তু ১৭ মিনিটের গ্যাপ! ;)

১৬. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪৫
হনলুলু বলেছেন: ''কত বছর তোমাকে দেখি না ? ''


অনেক ভালো লাগছে ......... :)

অফটপিক : মুকুলদা আপ্নার আত্মীয় কেমন আছেন ? যিনি অসুস্হ ছিলেন ???
১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ হনলুলু।

উনি এখন অ্যাপোলো হাসপাতালে আছেন। ডায়ালিসিস চলছে। দোয়া করো।

১৭. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৪৯
হনলুলু বলেছেন: দোয়া করি উনি তারাতারি সুস্হ হয়ে উঠুন ।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ হনলুলু...

১৮. ১৭ ই জুন, ২০০৮ রাত ১২:৪২
মুজিব মেহদী বলেছেন: কবিতাটার সরল-স্বচ্ছ অভিব্যক্তিতে খুব মজা পেলাম মুকুল।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা, মুজিব ভাই :)

১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: কাহিনী কি? এত খুশি হইয়া চোখ টিপি দিলের ক্যান? :) ;)

২০. ১৭ ই জুন, ২০০৮ রাত ২:৫১
উত্তরাধিকার বলেছেন: +++
ভাল লাগলো।

অংক কিংবা ইতিহাস দুটোতেই কাঁচা হয়ে সাহিত্যে টেক্কা মেরে দেন মুকুল...!
:)





আর হ্যাঁ,
আপনার অসুস্থ আত্মীয়ের জন্য অনেক শুভ কামনা...।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার ভাই। সাহিত্যে টেক্কা মারা এত সোজা না! আমার অত যোগ্যতা নাই!

ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

২১. ১৭ ই জুন, ২০০৮ ভোর ৬:৩১
আসিফ আহমেদ বলেছেন: হাতের আঙুলে আর জায়গা হয় না;
তাই বছর গুনি, তাতে করে অংকটা কমে আসে

আপনার জন্য আঙুল না গোনা অনেক শুভেচ্ছা।
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভেচ্ছা।

২২. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪২
ফারহান দাউদ বলেছেন: বুড়া হয়া গেলেন নাকি? বিয়া করেন:)
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: আমার বয়স বাও কি তেও! :P

২৩. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:১৫
েজবীন বলেছেন: ধুরররর!!! X(


কবিতারে কই নাই জানোই....সেটা বেজায় ভালো....:)
১৭ ই জুন, ২০০৮ দুপুর ২:৫০

লেখক বলেছেন: জানি! :(


আপনের খবর কি? কোন দ্যাখা নাই!

২৪. ১৮ ই জুন, ২০০৮ রাত ৮:২৮
তৌফিক বিষাদ বলেছেন: কবিতাই কইলো আপনে অংকে কাঁচা। হতাশ হয়েন না কবি।
১৯ শে জুন, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: পরাজয়ে ডরে না বীর! ;)

কি খবর বিষাদ ভাই? ম্যালা দিন পর দেখলাম। নতুন কবিতা দেন।

২৫. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:১৭
তৌফিক বিষাদ বলেছেন: বীর ভাই আসেন একসাথে একদিন চা পান করি, ধুমায়িত হই।
১৯ শে জুন, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: আসবো একদিন। গত কয়েকদিন বৃষ্টির কারনে বাইক নিয়েই বেরুতে পারি নাই। অফিস শেষ হলেই বাসায় চলে আসতাম।

১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: এত চোখ টিপাটিপি ক্যান? ;)

২৭. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:০৮
রাতিফ বলেছেন: মুকুল ভাই, আপনার এই কবিতাটা "প্রিয়" তে রাখলাম।
২০ শে জুন, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রাতিফ। :)

এই লেখাটি এত পছন্দ হওয়ার কারণ কি?

২৮. ২০ শে জুন, ২০০৮ রাত ১:৪৩
রাতিফ বলেছেন: মুকুল ভাই, আপনার সব লিখাই কম বেশী সাবলীলতায় পরিপূর্ণ থাকে.......আর এই লিখাটাতে একটা চিরন্তন সত্য, একটা তীব্র আকাঙ্খাকে এতো অপূর্ব ভাবে, এতো সাবলীল ভবে আপনি তুলে ধরেছেন যে এই কবিতাটা অবশ্যই অধিক সমাদর পাওয়ার দাবি রাখে..........অন্তত আমার কাছে তো সন্দেহাতীত ভাবেই তা মনে হয়।


২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। প্রাণিত হলাম। :)

২৯. ২০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৯
প্রণব আচার্য্য বলেছেন: অংকে কাঁচা হলেই বোধহয় ভালো ছিলো!



:):):) আমাদের ইস্কুলের অনিল স্যার বহু চেষ্টা করেও আমাকে অংকে পাকাইতে পারেনাই:):):)
২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: আমি অনিল স্যারের কাছে অংক করতাম। স্যার যত্ন নিয়ে পড়াতো আমাদের। :)

 

মোট সময় লেগেছে ১.০১২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ