তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

একটি হারানো বিজ্ঞপ্তি

০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৩

শেয়ারঃ
0 1 0

একটি হারানো বিজ্ঞপ্তি:
গতকল্য বিকাল‍ ছয় ঘটিকায়
ম্লান গোধূলীবেলায় একজন যুবক
মানুষের পৃথিবী থেকে হারাইয়া গিয়াছে।

যুবকটির গায়ের রঙ চরের মাটির মত শ্যামল
চোখের রঙ শতবর্ষী পুকুরের জলের মত কালচে তরল,
কুঞ্চিত কেশদল ঘোর কৃষ্ণকায়, ঘাড় ছেয়ে কাঁধের কাছে নিঃশ্বাস ফেলিতেছিলো।
যুবকটি উচ্চতায় ছোট টিলার সমান কিন্তু পাহাড়ের চেয়ে খাটো।

যুবকটির বুক পকেটে ছিলো তিনটি জ্বলজ্বলে নক্ষত্র
প্যান্টের বাম পকেটে ছিলো একটি আস্ত নীহারিকা
ডান পকেটে ছিলো সর্বগ্রাসী এক কৃষ্ণগহবর,
যুবকটির পরণে ছিলো মিহি কুয়াশার চাদর।

হারাইয়া যাইবার আগ মুহুর্তে যুবকটিকে
আষাঢ়ের ঘন কালো মেঘমালা আবৃত করিয়া রাখে
মিনিট খানেক, মেঘ সরিয়া যাইতেই যুবকটিকে
আর দৃষ্টির সীমানায় পাওয়া যায় নাই।

যুবকটির সন্ধান না পাইয়া তাহার মাতা গভীর শোকে শয্যাশায়ী
তাহার সহোদর এবং সহোদরাগণ চরম উৎকন্ঠায় দিন কাটাইতেছেন।
যদি কেহ যুবকটির সন্ধান পাইয়া থাকেন
তাহাকে নিম্নবর্ণিত ঠিকানায় যোগাযোগ করিবার জন্য অনুরোধ করা যাইতেছে-
ঠিকানা: মেঘনা পাড়ের ধবল জোৎস্নার ঘাট।


- - -
মাইজদী, নোয়াখালী ৫ জুলাই, ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৬
অরুনাভ বলেছেন: jesus crist..... এইটা কি জিনিস হইছে?
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: ক্যানো ভাই, খুব খারাপ হৈছে?

২. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৭
জেনারেল বলেছেন: মুক্লা, এত কথা কেমতে লেখ??
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: আপনাগো দোয়া। ব্লগে আইসাই নতুন কইরা ‍লিখতে শিখছি :)

৩. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৭
রাতিফ বলেছেন: "তাহাকে নিম্নবর্ণিত ঠিকানায় যোগাযোগ করিবার জন্য অনুরোধ করা যাইতেছে-
ঠিকানা: মেঘনা পাড়ের ধবল জোৎস্নার ঘাট। "



অসাধারণ লাগলো মুকুল ভাই ।

পুরো কবিতাটাও ব্যাতিক্রম , অনন্য এবং অসাধারণ।


++++++++++


ভালো থাকেন।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। শুভেচ্ছা :)

৪. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৯
অরুনাভ বলেছেন: খারাপ হ্য় নাই রে ভাই.....অন্য রকম ষ্টাইল দেইখা একটু টাসকি খায়া গেছি.......
দুই নং + খান কিন্তু আমার.......
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ অরুণাভ দা :)

৫. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:২০
একজন ব্লগার বলেছেন: সম্পূর্ন নতুন ধাচেঁর একটা কবিতা রাখলাম। এরকম আগে কখনোও পড়িনি। এ্যামেইজিং! :)++++++
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। :)

৭. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:২১
হনলুলু বলেছেন: এরকম লেখা অনেকদিন পড়িনা .......

শুধু অসাধারন বললে অসম্পূর্ন থেকে যাবে ......... :)
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হনলুলু :)

৮. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৮
বিভীষিকা বলেছেন: এ কি লিখলেন ভাইয়া!!!!!!!!টাসকি খেয়ে গেলাম পড়ে.অনেক ভাল লাগল...ব্যতিক্রম কবিতা...+++
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ বিভীষিকা। তোমাদের জন্য শুভেচ্ছা। :)

৯. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৫
সাইফুর বলেছেন: মুকুল ভাইজানের কবিতাটার জন্য ওয়েট করতেছিলাম..
পোষ্টে: +
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: কথা শেষ হওনের সাথে সাথেই দিছি ;)

০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ নির্জন রহমান :)

১১. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৬
অশোক দেব বলেছেন: ভালো লাগলো।আবেগ একটু বেশি, তবে ভালো।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ অশোক দা :)

০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: হু। সেইরকম ধন্যবাদ। :)

১৩. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৯
বুমবুম বলেছেন: মুকুল ভাইরে ভালা পাই/:)
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: ভালা পাই- কইয়া মন খারাপের ইমোটিকন দিলেন ক্যান! ;)

০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ :) :)

১৫. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৫
রোবোকপ বলেছেন:
ভাই, আপনি তো ভয়াবহ প্রতিভা।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: কয় কি!!! ভয়াবহ!!!:|

০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ দূঃখবিলাস :)

১৭. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৩
বিগব্যাং বলেছেন: যুবকটির বুক পকেটে ছিলো তিনটি জ্বলজ্বলে নক্ষত্র
প্যান্টের বাম পকেটে ছিলো একটি আস্ত নীহারিকা
ডান পকেটে ছিলো সর্বগ্রাসী এক কৃষ্ণগহবর,
যুবকটির পরণে ছিলো মিহি কুয়াশার চাদর

...ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়ার মতো উজ্জ্বল কয়েকটা লাইন...অভিনন্দন...
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিগব্যাং। :) :)

১৮. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৬
আরিফ থেকে আনা বলেছেন: দারুন একখান জিনিস লেখসেন মুকুল ভাই :)
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আরিফ থেকে আনা :)

১৯. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৩
সবাক বলেছেন:
মুকুল ভাই, সেরাটা পেলাম।

প্রিয় পোস্ট।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: সেরা! কি জানি!

প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা। :)

২০. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৯
প্রাকৃত বলেছেন: যুবকটির বুক পকেটে ছিলো তিনটি জ্বলজ্বলে নক্ষত্র
প্যান্টের বাম পকেটে ছিলো একটি আস্ত নীহারিকা
ডান পকেটে ছিলো সর্বগ্রাসী এক কৃষ্ণগহবর,
যুবকটির পরণে ছিলো মিহি কুয়াশার চাদর।

জটিল..........

যদি কেহ যুবকটির সন্ধান পাইয়া থাকেন
তাহাকে নিম্নবর্ণিত ঠিকানায় যোগাযোগ করিবার জন্য অনুরোধ করা যাইতেছে-
ঠিকানা: মেঘনা পাড়ের ধবল জোৎস্নার ঘাট।


অসাধারণ আবহ!!

।নেক অনেক ভাল লাগা জানাই ভাইয়া।

একমত @ সবাক ভাই।প্রিয়তে রাখলাম!
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: প্রিয়তে রেখেছেন, সে আমার সৌভাগ্য। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

২১. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৭
কাল্‌বেলা বলেছেন:
মুক্লা'রে ,
কি আর কমু। তুই আমারে পাগল বানায়া ফালাইলি।

(সরি "তুই" করে বলার জন্যু। আমার মনের আবীলতাটা সরাসরি প্রকাশ করেতে ইচ্ছে হল)

এক্কেরে প্রিয়তে!!
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: কালবেলা ভাই,

স্যরি বলার কিছু নাই। কাছের মানুষরেই তো কইবেন!

প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা। :) :)

০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আকাশচুরি :) :)

২৩. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: বাব্বাহ্‌......দারুণ..........
তো খুঁজিয়া দিতে পাইলে পুরষ্কার কি ?:)
বাংলাদেশে যাওয়ার টিকিট দিলে খুঁজতে পারি।:)
খুব খুব ভালো হইছে মুকুল।Amazing....................
প্রিয়তে।
শুভেচ্ছা নাও।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: কোন সহৃদয়বতী খুঁজিয়া পাইলে, যুবকটি তার হইবে! :P

তুমি খবরটা ছড়িয়ে দিতে পারো! ;)

অনেক ধন্যবাদ সাজি'পু। :)

২৪. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৩৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: অসাধারণ!!! ভালো লাগলো।

তাহাকে নিম্নবর্ণিত ঠিকানায় যোগাযোগ করিবার জন্য অনুরোধ করা যাইতেছে-
ঠিকানা: মেঘনা পাড়ের ধবল জোৎস্নার ঘাট। ............ভাবছি........।

শুভেচ্ছা ও ভালো থাকুন।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

২৫. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৪২
তামিম ইরফান বলেছেন: অসাধারন কবিতা মুকুল ভাই....:)
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ অধ্যাপক গুলাবী হনুমান। শুভেচ্ছা। :)

২৬. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০১
এস এম বাবু বলেছেন: সত্যিই দুর্দান্ত হইছে কাব্যখানা।
আমিও প্রিয় পোস্টে রাখলাম!

Click This Link
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভেচ্ছা রইলো। :)

২৭. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৪
যীশূ বলেছেন: তুমুল ভালো লেগেছে।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: তুমুল ধন্যবাদ :) :)

২৮. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫১
মানুষ বলেছেন: এই আইডিয়া কেমনে পাইলেন ভাই। আসেন একটু কপাল ঘসি আপনার সাথে। তাইলে যদি বুদ্ধি খোলে।
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: মানু, কি যে কও! আমিতো তোমাদের থেকে শিখতেছি। তুমি দুর্দান্ত লিখো। :)

২৯. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: সোজা প্রিয়তে....... মানু'র মতন আমিও কপাল ঘঁসতে চাই। :)
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: শরম দিয়েন না কবি। :)

৩০. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৩৫
ফকির ইলিয়াস বলেছেন: সব মন হারায় না সায়রে
সব আবেগ পায় না জলের উষ্ণতা ..........।
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ কবি সুন্দর লাইনগুলোর জন্য। অনেক শুভেচ্ছা। :) :)

৩১. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৫০
আবুল বাহার বলেছেন: টাসকি !! খইলাম কবিতা পড়ে ।

তয় ভালো লাগছে ।
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আবুল বাহার ভাই। শুভেচ্ছা। :) :)

০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ। ভালো থাকুন প্রচেত্য দা। :) :)

৩৩. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৪
আসিফ আহমেদ বলেছেন: আমি লজ্জিত যে এতদিন এটা আমার পড়া হয়নি। নতুনত্বটা অনেক ভালো লাগলো।
ভালো থাকবেন।
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: লজ্জিত হওনের কিছু নাই আসিফ ভাই। সবলেখা পড়তে হইলে তো কাজ কাম থুইয়া ২৪ ঘন্টা ব্লগাইতে হৈবো। ;)

ভালো থাকবেন। শুভেচ্ছা। :) :)

০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আমি মারামারি, ঘুষাঘুষি, ফাটাফাটির মইধ্যে নাই।

ধন্যবাদ :)

৩৫. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৮
মুনীর উদ্দীন শামীম বলেছেন: এ যুবককের খোজে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে নিয়োগ দেয়া হোক......................হা হা...
মুকুল ভাই, কবিতাটি ভী-ষ-ণ ভাল লেগেছে..
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: আমাদের দাবি মানতে হবে। মইন ভাইয়ের বাহিনী নিয়োগ দেয়া হোক


ধন্যবাদ শামীম ভাই। ভালো থাকুন। :) :)

৩৬. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৩
আসিফ আহমেদ বলেছেন: যুবকটির সন্ধান না পাইয়া তাহার মাতা গভীর শোকে শয্যাশায়ী
তাহার সহোদর এবং সহোদরাগণ চরম উৎকন্ঠায় দিন কাটাইতেছেন।

এই দুইটা লাইন কেন যেন কবিতার সাথে ঠিক যায়নি বলে আমার মনে হয়েছে। কারন অন্য প্যারা গুলোয় অনেক উপমার ব্যবহার হয়েছে, সেই তুলনায় এ লাইনদুটি হঠাৎ করে যেন বাস্তবে নেমে এসেছে।
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার অনুভূতির জন্য। বাস্তব, অপরবাস্তব, পরাবাস্তব - এগুলোর মাঝে কখনো কখনো পার্থক্য করা কষ্টকর! সব মিলে খিচুড়ি হয়ে যায়! :)

৩৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:১১
আমি ও আমরা বলেছেন: নিজেকে মনে হচ্ছে কানা, এত ভালো একটা কবিতা চোখের ফাক দিয়ে চলে জায় কিভাবে? আজ থেকে আর হবেনা, রোজ একবার এসে ঢু মেরে যাব।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। :)

প্রতিদিন আসলে লেখা হয় না। সময় সুযোগ পেলে পড়ার আমন্ত্রণ রইলো। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: ওই পাড়াতে আগেই পড়ছো! ;)

৩৯. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৭
রুবেল শাহ বলেছেন: কারবারটা করছে কি মুকুল ভাই----------- হা হা হা হা হ

শুভেচ্ছা থাকল
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল ভাই। শুভেচ্ছা রইলো। :)

০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: একজায়গায় করলেই হৈলো!

০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: এই পোস্টে আর কমেন্ট দিয়ো না। লোড বাড়তেছে পেজের! ;)

৪২. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৬
রেটিং বলেছেন: হায়ড়ে কপাল, আমি এইডা কেমনেম িস করলাম মুকুল ভাই। কালকে যেটুকু সময় পাইছিলাম রাশু, তামিম, আউলা ওগো লগে শয়তানি করতে করতে টাইম ফিনিষ। এইডা মিস করা উচিত হয় নাই। আমি ডেইলী একবার করে চেক করি । কবিতাটা আরো বড় হইলে আরো ভাল লাগত। পড়তে পড়তে মনে হইতাছিল যেন কবিতাটা শেষ না হই। শেষ হইবার পরও অতৃপ্তি রইয়া গেল।

অদ্ভূত রকমের সুন্দর ভিন্নধর্মী সাবলীল ঝর্ণাধারার মত কবিতাটা। :)
০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রেটিং ভাই। খুব ভালো লাগছে আপনার সুন্দর মন্তব্য পড়ে। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৪৩. ০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
তৌফিক বিষাদ বলেছেন: অনেকাংশে আপনার সাথে হারাইয়া যাওয়া বালকটির মিল দেখিতে পাইতেছি বালক।
০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: তাই না কি? আপনার পর্যবেক্ষণ শক্তিতে আমি মুগ্ধ! :P

৪৪. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩০
শেখ জলিল বলেছেন: যুবকটির বুক পকেটে ছিলো তিনটি জ্বলজ্বলে নক্ষত্র
প্যান্টের বাম পকেটে ছিলো একটি আস্ত নীহারিকা
ডান পকেটে ছিলো সর্বগ্রাসী এক কৃষ্ণগহবর,
যুবকটির পরণে ছিলো মিহি কুয়াশার চাদর।
..বাহ। বেশ ব্যতিক্রমী উপমা। ভাল্লাগলো কথাগুলো।
০৯ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ জলিল ভাই। আপনার মন্তব্য প্রেরণা দেয় সবসময়। :)

৪৫. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫০
সিক্স স্ট্রিং বলেছেন: ভাল হইছে মুকুল ভাই।
কেমন আছেন আপনি?
০৯ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: এইতো আছি। লোডশেডিং যন্ত্রণায় ব্লগানি কঠিন হয়ে গেছে! :(

৪৬. ১০ ই জুলাই, ২০০৮ রাত ২:১৩
আশরাফ মাহমুদ বলেছেন: নতুন লেখা কই মুকুল ভাই।

কবিতার যুবকের মত আপনিও তো লাপাত্তা। :)
১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: আশরাফ ভাই, নতুন লেখা আসতেছে না! :(

৪৭. ১০ ই জুলাই, ২০০৮ রাত ২:২৩
হাসান বিপুল বলেছেন: কবিতা আমার মাথায় ঢোকে না কারণ কবিতা কম বুঝি। কিন্তু এই লেখাটা ঠিক মাথায় না, মনে হয় বুকের ভেতর ঢুইকা গেল।

১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: আপনার মন্তব্যটা অনেক প্রেরণা দিলো। অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৪৮. ১০ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩৯
নিহন বলেছেন: এতো জাক্কাচ যে লাগছে , লেখাটা
১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: কৃতজ্ঞতা...

ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৫০. ১০ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
বিবেক সত্যি বলেছেন: ইন্টারেষ্টিং কবিতা .. :)

+
১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫০

লেখক বলেছেন: তাই না কি? ;)

ধন্যবাদ :)

৫১. ১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৩
অরুনাভ বলেছেন: নতুন কবিতা/কোবতে কই.........
১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: নতুন লেখা আসতেছে না রে ভাই! :((

৫২. ১০ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৩
অরুনাভ বলেছেন: এতক্ষনে বুঝতে পারলাম হারালো পোলাটা হইলো মুকুল....
১০ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: তাইতো!!! :-*

কেউ একজন আমারে খুঁইজা বাইর করেন! :-/

৫৩. ১০ ই জুলাই, ২০০৮ রাত ১১:২২
রাতিফ বলেছেন: কবিতাটা মুকুল ভাই আজকে আবার পড়লাম, অনেকক্ষণ সময় নিয়া, সত্যিই অসাধারণ! বাক্-রুদ্ধ হয়ে যাওয়া ছাড়া অন্য কোন উপায় থাকে না।

এই চিন্তা আপনার মাথায় কেমনে আসলো আমি সেটাই চিন্তা করি, আপনার মথাটার লগে মাথাটা ঘষতে পারলে মনে হয় কাজ হইতো:)
১০ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: রাতিফ, শুধু শুধু শরম দিয়োনা! :`>

তুমি কত সুন্দর লিখো! আমিতো মুগ্ধ হয়ে যাই, পিচ্চি পোলাপাইন ক্যাম্নে এ্যাতো সুন্দর লিখে! :)

৫৪. ১০ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৪
রাতিফ বলেছেন: হে হে! আপনে তো আমারে শরমের মধ্যে ফালাইয়া দিলেন উল্টা........আপনে যে কি কন মুকুল ভাই, যাক সেই ব্যাপার।

তবে একটা কথা কইতে পারি, যদি এমন হইতো যে--- কোন পোস্টে প্রতি বার ভিজিট করলে প্রতিবারই প্লাস দেয়া যাইতো, তাইলে আমি আপনার এই পোস্টটায় প্রতিদিন আইসা একটা কইরা প্লাস দিয়া যাইতাম..........আর কিছু কওয়ার নাই।
১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: তুমি তো আমার কৃতজ্ঞতার বেড়াজালে আটকাইয়া ফ্যালতাছো!

ভালো থাইকো রাতিফ। খুব ভালো। :)

৫৫. ১০ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৯
বৈকুনঠ বলেছেন: এইযে আমি! কে কইছে হারায়া গেছি?


মুকুল, অসাধারন লেখা, ব্যাতিক্রমধর্মী। মুগ্ধ করলেন
১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫০

লেখক বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা। প্রেরণা অনুভব করছি। ভালো থাকুন। শুভেচ্ছা। :)

৫৬. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৭
তামিম ইরফান বলেছেন: নতুন লেখা পড়ার জন্য আসছিলাম/:)
১১ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: নতুন লেখা আসতেছে না। :(

ভাবতেছি এই লেখা দিয়া নিজের এপিটাফ নিজে লিখলাম কি না! :((

১৪ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ বৃষ্টি। ব্লগে স্বাগতম। আপনার লেখা পড়লাম। ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।

৫৮. ১৫ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৫
উত্তরাধিকার বলেছেন:
দেরীতে হইলেও আমি আসিয়া হারানো বিজ্ঞপ্তিটা পড়িলাম।
যুবকের সন্ধান এখনও পাওয়া যায়নাই বুঝিয়া অত্র বিজ্ঞপ্তি খানা তারকা চিহ্নের সহিত নিজের সঙ্গে করিয়া লইয়া গেলাম।
আরও বিশদ করিয়া খুঁজিতে হইবে।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: খাইছে! আপ্নে যেহেতু দায়িত্ব নিছেন , খুঁইজা না পাইলে ব্যর্থতার দায় আপ্নের! ;)

১৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৬০. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২৪
মানব মানিক বলেছেন: প্রিয় মুকুল ভাই
অনেক দেরী হয়ে গেল্ ।
দারুণ , অসাধারণ।
আর কিছু বলার ভাষা নেই।

কতবার ভেবেছি এই ব্লগ ছেড়ে দেবো , চেষ্টাও করে যাচ্ছি অনেক।
তবু আপনাদের এই সমস্ত অতিসাধারণ অখাদ্য-কুখাদ্য আমাকে ছাড়তে দিচ্ছে না .....!!!

এখন আমি যে কি করি , ওফ গড.....
২০ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: মানব মানিক ভাই, অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। :)

কিন্তু ব্লগ ছেড়ে দেবার কথা আসছে কেন?

নিয়মিত লিখুন। আপনার নতুন লেখার অপেক্ষায়...

৬১. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৫
নাজনীন খলিল বলেছেন:
আরে এত চমৎকার লিখেছো! + + + ++++
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ নাজনীন আপু। :)

৬২. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯
চাঙ্কু বলেছেন: আহারে !!!!!!! মুকুল নামক ভালা ছেলেটা হারাই গেল । আফসুস ;)
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: তাইতো! পুলাটা কৈ হারাইলো! ;)

৬৩. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১০
অ্যালন বলেছেন:

আল্লাহরে আমার মাথা কোই.. :((

ভচ..এই আইডিয়া কেমনে পাইলেন..আসেন আপনার সাথে একটু ইয়া ঘোষি আই মিন কপাল ঘোসি আরকি..তাইলে যদি ইয়াটা ইট্টু খুলে আই মিন বুদ্ধি আরকি.. ;(
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: বেশি বুদ্ধির কাম নাই! ঠকতে হয়!

৬৪. ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
পাপী বলেছেন: বাপরে জোস কবিতা। দেরীতে হলেও পড়লাম তো!! অসম্ভব ভালো!!
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

৬৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১০:১৮
আইসিস বলেছেন: একেবারে অন্যরকম ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: আস্তে দিয়েন। পৈড়া যামুগা নইলে।

৬৭. ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৯
সামী মিয়াদাদ বলেছেন: এক বছরের উপর হইলো যুবক হারাইছে....আমি তারে এখন খুইজা পাইলাম
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: :) :) :)

 

মোট সময় লেগেছে ১.১৫৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন বিপদজনক ব্লগার। আমার লেখা প্রকাশিত হবে না। আমি অন্য কারো লেখায় মন্তব্যও করতে পারবো না।

http://blog.mukul.us
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ