মায়াবী ঘাতক

১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২

শেয়ার করুন:                   Facebook

একদিন এক প্রজাপতি ছুঁয়েছিলো আমায়,
তার শ্যামল চোখে অনাগত স্বপ্নের হাতছানি;
বৃত্তের ভেতর বৃত্তের আল্পনার ছোপ ছোপ দাগ
সাজিয়ে আমারে ডেকেছিলো ভীষণ মায়ায়।

আমি সেই প্রজাপতি ছুঁয়ে বর্ণীল আলোয়
ঘুরে বেড়িয়েছি শহরের ভেতরের শহর।
পাঁচ আঙুলের সাথে পাঁচ আঙুলের দিনমান বন্ধন,
স্নায়ুগ্রন্থী বেয়ে মাতাল করতো অলৌকিক শারাব।

শ্যামল প্রজাপতি, শেষকাষ্ঠ জ্বালানো মায়াবী ঘাতক;
তরল আগুন লুকোতেই কি অভিনয়ে হেসেছিলে লাজুক?


১২ আগস্ট ২০০৮

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৫৮ টি মন্তব্য
  • ৩৬৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪
comment by: আমি ও আমরা বলেছেন: সরাসরি প্রীয় পোষ্টে। অসাধারন।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: কৃতজ্ঞতা।

২. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯
comment by: মানুষ বলেছেন: প্রজাপতি ছুঁলে এখনো বিবাহ হয় নাই কেন?
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: বিদ্যু‌ত আবার গেছে। :(

যাই। পরে কথা হবে।

৩. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
comment by: সবাক বলেছেন: হুমম
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: হু ম ম। ধন্যবাদ।

৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৪
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন: প্রেমে পড়া মনের মতো...
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: প্রেমে পড়া, নাকি প্রেম ভাঙা!!!

৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২১
comment by: রাশেদ বলেছেন: ঘুম ঘুম চোখে
সমুখের পানে তাকিয়ে
অপেক্ষায় থাকি
সেই পরিচিত শব্দগুলোর।

আশা দিয়ে ভুলিয়ে রেখে
আরেক বাহুবলের আড়ালে,
যেখানেতে বেশি সুখ
শীৎকারে হয় মত্ত!

ভুল সময়ের ফাঁদে পরে
অজানা এক দুঃখ
চেনা মুখের অচেনা বাক্যবাণ
করে কিছুটা ক্ষুব্ধ।

মেঘলা আকাশের মেঘের মেলা
অসহ্য বৃষ্টির ফোঁটা,
কানে বাজে খিলখিলানো হাসি
পিশাচিনীর নরম স্পর্শ!
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: পিশাচিনীর নরম স্পর্শ!


- - -
রাশুরে কেউ একটু জিগাও, ওর কি হইছে!!!

৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
comment by: হায়দার কািরগর বলেছেন: অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ হায়দার ভাই। শুভেচ্ছা।

৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
comment by: রুবেল শাহ বলেছেন: অসহ্য অসাধারণ......... হইছে মুকুল ভাই

ভাল লাগা রেখে গেলাম

শুভেচ্ছা রইল
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: অসহ্য অসাধারণ :|

ভালো লাগছে, সেটাই বড় কথা। :)

ধন্যবাদ। শুভেচ্ছা।

৮. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৪২
comment by: তৌফিক বিষাদ বলেছেন:
কবিতার চরিত্রই কেবল মায়বি হাসি দেয়।

ভালো লাগলো।+++++++++
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: বাস্তবেও দেয়রে ভাই! আবার ক্রুর হাসিও দেয়! :|

ধন্যবাদ কবি বিষাদ।

৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৫
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আহা!! এরকম প্রজাপতি শুধু এখানেই পেলাম। সাদা চোখে খুঁজে পাইনা কেন?:(
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: খুঁজে না পাওয়াই ভালো ভাই। পস্তানোর চেয়ে ঢের ভালো না পাওয়া! :(

১০. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৭
comment by: রাতিফ বলেছেন: দুর্দান্ত মুকুল ভাই.......পুরো কবিতাটাই অসাধারণ!


শুভেচ্ছা
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ। ভালো থেকো। শুভেচ্ছা। :)

১১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৫
comment by: ফারহান দাউদ বলেছেন: শ্যামল প্রজাপতি, শেষকাষ্ঠ জ্বালানো মায়াবী ঘাতক;
তরল আগুন লুকোতেই কি অভিনয়ে হেসেছিলে লাজুক?
ব্যাপক।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৬
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: মুকুল ভাই, দেখা নাই কেন আপনার? এরকম করলে ব্যান করা হবে আপনাকে। :)

কবিতা ভালো হয় নাই ( ইদানীং ঢের মিথ্যা কথা বলছি :( )।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: আর বইলেন না। প্রতিদিন সন্ধ্যার আগেই বিদ্যুত নাই। আসে সাড়ে আটটার পর। এইভাবে কি ব্লগানো যায় বলেন? :(


আমি খুবই ভালো আছি! (ইদানীং ঢের মিথ্যা কথা বলছি) :(

১৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১০
comment by: প্রণব আচার্য বলেছেন: *****
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব :)

১৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১২
comment by: রাঙা ঠোঁট বলেছেন: মুকুল ভাইয়ের প্রেমিকা নির্ঘাত খুব লাকি ..........
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন:

সেই দিন কি আর আছে! :(

১৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৫
comment by: অক্ষর বলেছেন: ফালতু কবিতায় কইষা মাইনাস :)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: নাজমুল ভাই একমাত্র সত্য কথাটা কইছে! ;)

১৬. ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪২
comment by: উত্তরাধিকার বলেছেন:
চমৎকার লাগলো মুকুল ভাই।

"শ্যামল প্রজাপতি, শেষকাষ্ঠ জ্বালানো মায়াবী ঘাতক;
তরল আগুন লুকোতেই কি অভিনয়ে হেসেছিলে লাজুক? "
...এই লাইন দুটি অনেক ক্ষন ধরে চেপে বসে আছে মন আর মগজে।

আপনার দারুন লেখনীতে অপূর্ব ভাবনা বলে কথা...:)

শুভেচ্ছা।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ উত্তরাধিকার ভাই।

হু ম ম... অপূর্ব ভাবনা... অপূর্ব কষ্ট...

১৭. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৩
comment by: জয়িতা বলেছেন: ভুলেই গেছ নাকি?
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ভুলি নাই বন্ধু...

১৮. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক সুন্দর মুকুল...............
খুব ভালো করে তো প্রজাপতিকে ধরে এনেছো কবিতায়.......।

কেমন আছো মুকুল?
অনেক অনেক ভালো থেকো।
রাশেদ আর তোমাকে তেমন দেখি না।
শুভেচ্ছা নাও।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: ভালো নাই... সন্ধ্যার পর বিদ্যুত থাকেনা। দয়া কইরা রাতের খাবারের সময় ঘন্টা খানেক দেয়। তারপর আবার নাই। বুঝো অবস্থা! :(

১৯. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০০
comment by: নুশেরা বলেছেন: একটার পর একটা চমতকার কবিতা পড়ছি মুকুলের।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নুশেরা আপা :)

২০. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১১
comment by: অরুনাভ বলেছেন: বুঝি নাই.....:(:( আমি দেখি টিউব লাইটের ও অধম হয়া যাইতেছি.....:(:(
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: আমিও বুঝি নাই। কিসব যা তা লিখছে পুলাটা!!! :(

২১. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: দোলাহাসান বলেছেন: ভাল লাগলো। আপনি অনেক দিন আমার লেখা পড়ছেন না:(
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: আসলে ব্লগে খুব কম সময় থাকতে পারছি কিছুদিন ধরে। আমি বাসায় থেকেই ব্লগাই বেশি। সন্ধ্যা থেকেই বিদ্যুত থাকে না। আজ শুক্রবার হওয়াতে দিনের বেলা ব্লগে সময় দিতে পারছি।

২২. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতার ভাষা আকুল হয়ে বলছে, আমার মাঝে বিরহনল আছে সাবধান পুইড়া মইরনা।

বিয়ের বয়স হয়েছে তাইনা মকুলভাই?

হইব হইব দোয়া করতে থাকেন?

কবিতা লিখতে থাকেন। সাধনা করলে সাধক মহাসাধক হয়।
লিখতে থাকলে লিখক কালজয়ি লেখক হয়।

দুই লাইন আপনার জন্য।
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আব্দুলহাক ভাই, কালজয়ী হওয়ার মত প্রতিভা, যোগ্যতা- কোনটাই আমার নাই।

ব্লগের বন্ধুদের ভালো লাগলেই নিজের কাছে ভালো লাগে। সেটাই আমার জন্য অনেক পাওয়া। :)

২৩. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: সাইফুর বলেছেন: বস..কি খবর?
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: আর বইলো না। লোডশেডিং জীবনটা ঝালাপালা কইরা দিছে। মন ভইরা ব্লগাইতেও পারি না। :(

২৪. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: সাইফুর বলেছেন: আমারে সেইম কেইস:(
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: :((

২৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৬
comment by: ফকির ইলিয়াস বলেছেন: আমি সেই প্রজাপতি ছুঁয়ে বর্ণীল আলোয়
ঘুরে বেড়িয়েছি শহরের ভেতরের শহর।
পাঁচ আঙুলের সাথে পাঁচ আঙুলের দিনমান বন্ধন,
স্নায়ুগ্রন্থী বেয়ে মাতাল করতো অলৌকিক শারাব।


ডুবে গেলাম , স্যার!
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু স্যার :) :) :)

২৬. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৮
comment by: েজবীন বলেছেন: মানুষ বলেছেন: প্রজাপতি ছুঁলে এখনো বিবাহ হয় নাই কেন? :D :D


ভালো আছি...তুমি কেমন?
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: লোডশেডিং এ জান কাহিল! :(

২৭. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩২
comment by: জয়িতা বলেছেন: েজবীন বলেছেন: মানুষ বলেছেন: প্রজাপতি ছুঁলে এখনো বিবাহ হয় নাই কেন?
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: আমি ক্যাম্নে কমু? আমার তো চেষ্টার কোন ত্রুটি নাই! :|

২৮. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৭
comment by: প্রাকৃত বলেছেন: কোন মন্তব্য নেই।

সোজা প্রিয় পোস্ট।।।
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতা...

২৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২০
comment by: নিহন বলেছেন: জাক্কাচ লেগেছে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ নিহন :)

 



 


আমি যেন সেই লোকশ্রূত ল্যাজারাস;
তিন দিন ছিলাম কবরে, মৃত।
পূনর্জীবনের মায়াস্পর্শে আবার এসেছি ফিরে পৃথিবীর রোদে।
পোশাকের জেল্লা তবু পারেনা লুকোতো কোন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৩৮১২৬