ভয়াবহ লোডশেডিং!!! দেখার কি কেউ নাই??? 
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৭
লোডশেডিং এর কারণে ব্লগানি অনেক আগেই মাথায় উঠছে। এখন তো জীবন নিয়া টানাটানি! সন্ধ্যায় এখন আমার কাজ হইলো আন্ধারে বইসা বইসা মশা মারা। ![]()
গত কয়েকমাস ধইরাই সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না। দয়া কইরা রাত ৯টার দিকে একবার আসে। সম্ভবত রাতের খাবার যেন আলোতে খাইতে পারি, সেই চিন্তায় দেয়া হয়! তারপর ঘন্টাখানেক পরেই আবার নাই। ![]()
আজকে শালারা সেই সুযোগও দিলো না। সন্ধ্যার পর যে গেছে, তারপর আসছে ১০.৩০টায়। কতক্ষণ থাকে আল্লাই জানে!
আমি বুঝি না, এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মুরোদ নাই আমাগো জলপাই সরকারের!!! লোডশেডিং এ যে কাজের বারোটা বাজতেছে সবার, সেটা বুঝার মত লোক কি সরকারে নাই?
নাকি বইসা বইসা সবগুলা ‘চুল’ (হিন্দী কইরা লন) ফালাইতাছে?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): লোডশেডিং ;
প্রকাশ করা হয়েছে: ব্লগরব্লগর বিভাগে ।
লেখক বলেছেন: ![]()
মিলটন বলেছেন:
বলেন কি লোডশেডিং? দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আপনি মনে হয় সপ্ন দেখছেন। একটু ভালো করে জেনে আবার একটা পোষ্ট দিন।
লেখক বলেছেন: হ। আপ্নেও একটা পোস্ট দেন।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
আমি দেখতে আইতাছি,বাতি জ্বালান ঃ-)
লেখক বলেছেন: ভাইজান মনে হয় বৈদেশ থাকেন। তাই হাসতে পারতেছেন!
লেখক বলেছেন: ক্যান্টনমেন্টে সার্বক্ষণিক থাকলেই চলবো!
মানবজমিন বলেছেন:
জলপাই সরকাররে দোষ না দিয়া, ম্যাডাম আর তারেক ভাইরে জিগান...।
লেখক বলেছেন: আপ্নেরে জিগাইতে মানা করি নাই। চেষ্টা কইরা দেখতে পারেন।
মুকুল বলেছেন:
এইমাত্র আবার গেলো বিদ্যুৎ। চার্জে কয়েক মিনিট চলবো। যাইগা।
লেখক বলেছেন: হ। শুরু করেন। ![]()
মানবজমিন বলেছেন:
আমি তো জানি খাম্বা মামুন আর তারেক ভাই দেশে অনেক খুটি লাগায়ছিলো...। একটা পাওয়ার প্ল্যান্ট করতে নাকি ৩-৪ বছর সময় লাগে...। আমার মনে হয় আমাদের ম্যাডাম তখন তার পাকা চুল (হিন্দি করুন) ফালাইতে ছিলেন...।
লেখক বলেছেন: চিন্তার বিষয়!
কুঙ্গ থাঙ বলেছেন:
তবে আশার কথা এই যে, বিদ্যুৎ বিভাগের অংকজ্ঞান উন্নতি হয়েছে। আগে বিদ্যুতের আসা-যাওয়ার টাইমটেবিল ছিলনা, এখন ঘড়ি ধরে একঘন্টা বন্ধ রাখে তারপর দেয়, তারপার আবার নেয় এইভাবে চলে।ভাল আছেন মুকুল?
লেখক বলেছেন: ভালো নাই কুঙ্গ থাঙ ভাই। ![]()
আজকে ভাগ্য ভালো ৮.৩০ এ বিদ্যুৎ আসছে। কতক্ষণ থাকে, আল্লাই জানে!
বিবর্তনবাদী বলেছেন:
দেশে এখন নতুন বিদ্যাসাগরের আবির্ভাবের আভাস পাওয়া যাচ্ছে। বিদ্যাসাগর ল্যামপোস্টের নিচে পড়ালেখা করেছিলেন, নয়া বিদ্যাসাগর পূর্নিমার একরাতে চান্দের আলোতে পড়েই বিদ্যাসাগর হবে। দেশী ভাই কেমন আছেন?
লেখক বলেছেন: ভালো নাই! লেখালেখিও বন্ধ! ![]()
লোডশেডিং এর কথা কি আর কমু? এই সব মুলা ঝুলানি সরকার থাকার চেয়ে না থাকাও ভালো আছিলো, ঢাকায়ও ব্যাপক সমস্যা করতাছে
লেখক বলেছেন: ঢাকার চেয়েও মফস্বলে, গ্রামে বেশি সমস্যা। ![]()
লেখক বলেছেন: হ ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
"হিন্দী কইরা লন" এটা কি? মানে বুঝলাম না। আমি লোডশেডিং দেখি নাই গত বছর দুয়েক।
লেখক বলেছেন: এইটা মানে ভদ্র ছেলেদের বোঝার দরকার নাই! ![]()
আপনার কথায় মনে হইতেছে লোডশেডিংটা বড়ই রোমান্টিক ব্যাপার! ![]()
বিবর্তনবাদী বলেছেন:
বিদ্যুৎ এখনও আসে নাই মনে হয়। প্রায় বার ঘন্টা হইতে চলল।
লেখক বলেছেন: আসে আর যায়!
আমি ও আমরা বলেছেন:
কথার পয়েন্ট আছে, তবে আমি লোডশেডিং দেখিনা ৭ বছর ধরে।মুকুল ভাই নতুন ২ টা কবিতা দিছি আমন্ত্রন রইল।
লেখক বলেছেন: আপনি কোন দেশে আছেন?
কবিতা পড়তে আসতেছি...
মুকুল ভাই যে কইথিকা এইসব আবিষ্কার করেন
গতবছর দেশে যাইয়া ২/৩ বার লোডশেডিংয়ে পরছিলাম। আজকে আব্বু কইল অবস্থা খারাপ। দিনের মধ্যে তের চৌদ্দবার কারেন্ট খালি আসে আর যায়
লেখক বলেছেন: ভাইরে, বৈদেশে আছেন, খুব ভালো আছেন। শুধু ফ্যামিলি থেইকা দূরে থাকাটাই কষ্ট! নইলে এসব দেখলে মনে হয় দেশ ছাইড়া যাইগা! ![]()
লেখক বলেছেন: ম্যালাদিন একটু লেখার সময়টুকুও পাইনা। ![]()
স্বপ্নকর বলেছেন:
দেখার অনেকেই আছে কিন্তুক লোডশেডিং-এর জন্য দেখতে পারতেছে না।
লেখক বলেছেন: হু ম ম... তাগো অন্তরে লোডশেডিং...
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: এত্তগুলা কমেন্ট পইড়াও কিচ্ছু বুঝে না!!!
![]()
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
দেশ উন্নয়নের জোয়ারে ভেসে চলে যাচ্ছে.........এখনো সময় আছে........দেশটাকে আটকানো দরকার............
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
আর মুকুল ভাই কি আমারবলগের মুকুল ভাই? আমি সামুনে নতুন....একটা অন্তত পরিচিত মুখ দেখে ভাল লাগছে..... লেখক বলেছেন: আপনে আমারব্লগে কি নামে লিখেন? ![]()


















