তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

লাল শাড়ী’র মালিকিনী
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
তুমি দোলাও
আমি দুলি
আমি আড় চোখে চাইতে চাইতে
কানাগলি দিয়া হাঁটি।
ওগো লাল শাড়ীর মালিকিনী
তুমি কোথা হইতে কোথা যাও
আমি বুঝিতে না পারি।...
- ৫৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১০বার পঠিত
আমাদের নারীরা সুখে থাকুক
২৩ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২
আমাদের নারীরা ভালো থাকুক।
তাহাদের পঞ্চদশ তলার ফ্ল্যাটে গুচ্ছ গুচ্ছ গোলাপঝাড় বেড়ে উঠুক।
তাহাদের বিছানায় মাখনের মত আদরের বৃষ্টি ঝরুক
তাহাদের রমণীয় মুখের দিকে টিভি ক্যামেরা হা করে থাকুক প্রতিদিন।
তাহাদের রন্ধন প্রণালী সুগন্ধ ছড়াক চ্যানেলে চ্যানেলে।
স্টারপ্লাসের মেগা সিরিয়ালের মত তীব্র আলোকিত হোক অন্দরমহল,
পরিপাটি মেকআপ নিয়েই প্রতিদিন তাহাদের ঘুম ভাঙুক,
ইভিনিং ইন প্যারিস সৌরভ ছড়াক......
- ৮৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৫৬বার পঠিত
একটি গান গাও আজ
১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
প্রিয়, একটি গান গাও আজ -
শীত সকালের রোদ্দুরের মত নম্র উষ্ণ,
চড়ুইয়ের পালকের মত মোলায়েম, আদরমাখা।
দুরুত্ব ঘুচে যাক বেতারে; কানের কাছে ফিস ফিস করে উঠুক ছন্দিত তরঙ্গ।
যাই হোক, তবু কিছু একটা হোক; কিছু একটা গুণগুণ করুক।
কিছু একটা তুফানের মত ছুঁয়ে যাক,
হাজার রাত্রির নীরবতা ভেঙে কিছু একটা গ্রাস করুক,...
- ৩৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৪৩বার পঠিত
অতিথি
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৭
আবার বিষণ্ণ বিকেল নামে
অতিথিরা যায় দক্ষিণের পথে
হিম নামলে সুদুরের পরিব্রাজক
কি এক টানে পেরোয় মহাদেশ।
পুরোনো পথের নতুন উত্তরাধিকার...
- ৭০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১৬বার পঠিত
আজ কোন কাজ নয়
১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৬
আজ কোন কাজ নয়
আজ আলসেমির গলা জড়াজড়ি করে শুয়ে থাকবো।
যে যাই বলুক,
আজ কোন কথা নয়
হাসি নয় ঠাট্টা নয়
রাগ নয় অভিমান নয়
আজ দুঃখগুলোকে হিমঘরে পাঠিয়ে...
- ৬৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪১৯বার পঠিত
ইভ
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৯:২১
প্রথাগত এক প্রেমিকের কাছে একাকী
সারাদিন এবং সারারাত্রি
তপ্ত মরুময়-
প্রেমাস্পদের বিহনে
কাটে অথবা কাটেনা
পাথর সময়;
সুরভী মাখে গায়ে বুঝিবা ব্যর্থতার,
উর্ণনাভ জাল বুনে কষ্টের স্বরলিপি তার।...
- ৭২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬৩বার পঠিত
আকাশের গল্প
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
আমি আকাশ ছুঁইনি অনেক দিন,
দু'বছর আগেও নিয়ম করে প্রতি সন্ধ্যায়
অন্তত: একবার আকাশ ছুঁতাম।
আমাদের সম্পর্ক ছিলো বন্ধুত্বপূর্ণ,
সূর্যাস্তের পর আকাশ ছাদের খুব কাছাকাছি চলে আসতো
হাঁটতে হাঁটতে পাশাপাশি দুই বন্ধুর মত আমি
আকাশের হাত ধরে মৃদু ঝাঁকুনি দিতাম।...
- ৬৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪১বার পঠিত
একজীবনে (কুট্টিকালের একখান কোবতে)
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৮
একজীবনে তোমায় চেয়ে
নিঃস্ব হলাম বিশ্বলয়ে
সকল স্বপন হারিয়ে গেলো
অন্ধকারের অচিন গাঁয়ে।
সকল স্মৃতি সকল প্রীতি
শূন্য হল এক নিমেষে
স্থবির হলাম বধির হলাম...
- ৭৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫৪বার পঠিত
কন্যা সিনান করিতে যায়
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৫
কন্যা সিনান করিতে যায়
হিয়া দোলে তাহার টানে
ঢেউ খেলে পুকুরের পাড়ে
আমার মনটা আনচান করে।
কন্যা সিনান করিতে যায়
আঁচল লুটিয়া পড়ে ঘাটে
গলার ভাঁজে শ্যামল ত্বকে...
- ৪২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৩বার পঠিত
শততম দুঃখ গাঁথা
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫
আমার মৃত্যুর পর সবকিছুই স্বাভাবিক থাকবে।
কলেজ পড়ুয়া তরুণীরা বরাবরের মতই মুখরিত
আনন্দে প্রধান সড়ক দিয়ে হেঁটে যাবে,
বাতাসে তাদের বেণী দুলবে নিয়মিত ছন্দে।
মুঠোফোনে, এসএমএসে, ইমেইলে বিনিময় হবে হৃদয়ের মৌলিক ভাষা।
আমার মৃত্যুর পর শহরের প্রতিটি রাস্তায়
ট্রাফিক সিগনালগুলো নিয়মিত বিরতিতে জ্বলবে নিভবে
যান্ত্রিক সময় নির্ধারক একমুহুর্তও এদিক ওদিক করবে না।...
- ৯৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৮৩বার পঠিত




