তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

কৃষকের উপহার
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪০
এই লেখাটি গতমাসের। কেন জানি না নিজের কাছেই পছন্দ হয়নি, তৃপ্তি আসেনি। যা বলতে চাইছিলাম, তা লেখায় আনতে পারিনি। কবিতা হয়ে উঠেছে বলেও মনে হয়নি। ভেবেছিলাম পরে হয়তো স্বতস্ফূর্তভাবে ভাষা আসবে, তাই ফেলে রেখেছিলাম। কিন্তু যতবারই ফাইলটা খুলেছি, লেখা একটুকুও এগোয়নি। আজ মনে হলো, হোকনা সাহিত্যমানহীন। হোকনা এলোমেলো। কবিতা হিসেবে...
- ৩৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫১বার পঠিত
মায়াবী ঘাতক
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২
একদিন এক প্রজাপতি ছুঁয়েছিলো আমায়,
তার শ্যামল চোখে অনাগত স্বপ্নের হাতছানি;
বৃত্তের ভেতর বৃত্তের আল্পনার ছোপ ছোপ দাগ
সাজিয়ে আমারে ডেকেছিলো ভীষণ মায়ায়।
আমি সেই প্রজাপতি ছুঁয়ে বর্ণীল আলোয়
ঘুরে বেড়িয়েছি শহরের ভেতরের শহর।
পাঁচ আঙুলের সাথে পাঁচ আঙুলের দিনমান বন্ধন,...
- ৫৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৩৭বার পঠিত
সাত আগস্ট দু’হাজার ছয়
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১০
কখনো এমন হয়, খুব ছোট্ট ঘটনার মধ্য দিয়ে
সর্বনাশের শুরু। ঘটনার শেষ চক্রের ঘনঘটায়
নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলেও টের
পাওয়া যায় না, সর্বনাশের ষোলকলা পূর্ণ হয়েছে।
কখনো এমন হয়, সমাপ্তির পর বোঝা যায় শুরুর
ছোট্ট দৃশ্যের তাৎপর্য; সবশেষে বিদায় নেবার পর অর্থহীন
হাপিত্যেশে যায় দিন, মুখিয়ে ওঠা সরব স্মৃতিরা খুঁজে পায়
বেদনার জলপ্রপাতের উৎসমুখ -......
- ৩০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১৫বার পঠিত
ফিরে এসো
০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ১০:০৪
নেমে এসো মেয়ে পর্বত শিখর থেকে,
মানুষের কাছাকাছি।
ঐ উচুতে বসবাসে কি আনন্দ?
কী আরাম হিম শীতল পর্বতের চূড়ায়?
ওখানে কি বসতি আছে? শুভ্র মেষ পাল?
উঁচুতে উঠতে উঠতে ছায়াপথ ছাড়িয়ে যাও,
মিটিমিটি তারাদের ছুঁয়ে যাও...
- ৫০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৮৯বার পঠিত
প্রজাপতি ছুঁয়ে দিলে
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৮
যেই প্রজাপতি ছুঁলো,
ওম্নি গুনগুন করে উঠলো
প্রণয়ের সিম্ফোনী।
প্রজাপতি ছুঁয়ে দিলে
বেসামাল হয় পিয়াসী মন
সার্থক হয় নিশিযাপন।...
- ৯৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫৪বার পঠিত
কন্ঠবার্তা
২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২২
অনেক ভালোবাসি তোমাকে...
অনেক...
অবাক হচ্ছো?
আমিও হই, জানো?
তারপরেও বলছি--
তোমাকে অনেক অনেক অনেক...
ভালোবাসি সোনা......
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫৯বার পঠিত
ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয়
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৯
আমি জানতাম না, ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয়;
ভালোবাসা এক আগ্রাসী যুদ্ধ -
তাতে যুদ্ধনীতি আছে, কূটনীতি আছে।
অভিজ্ঞ সমরবিদের মত পরিকল্পনা সাজাতে হয়
গবেষণা করে বের করতে হয় প্রতিপক্ষের দূর্বলতা,
সামান্য অন্যমনস্কতায় একটু এদিক ওদিক হলেই
দূর্ভেদ্য দূর্গ উড়ে যেতে পারে কামানের গোলায়।
ভালোবাসা টেকাতে হলে আবিস্কার করতে হয় নিত্য নতুন মারণাস্ত্র,...
- ১০১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৪৮বার পঠিত
তুই আঁর বুকের লগে মিশি থাক
১৪ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৭
ম্যালা দিন আঁর বালা ঘুম অয় না,
আঁই খালি বালিশ লই ইমুই উমুই গড়াগড়ি করি।
তোর কি ঠিকমত ঘুম অয়নি বউ?
হেই যে বাফের বাড়ী গেলি
একবারও কি আঁর কতা মনে হড়ে ন তোর?
বউ তুই হিরি আয়
আঁরে আর কষ্ট দিছনা
কসম, আঁই ও তোরে আর কষ্ট দিতাম ন।...
- ৯৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৫২বার পঠিত
কবিতার জন্য ঋণস্বীকার
১১ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৯
নদীর কাছে ফুলের কাছে
সবুজ বৃক্ষরাজির কাছে
আমার অনেক ঋণ আছে।
জোনাক জ্বলা খুব নিশুতি
জ্বলজ্বলে এক রাতের কাছে
আমার অনেক ঋণ আছে।...
- ৫৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩৭বার পঠিত
একটি হারানো বিজ্ঞপ্তি
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৩
একটি হারানো বিজ্ঞপ্তি:
গতকল্য বিকাল ছয় ঘটিকায়
ম্লান গোধূলীবেলায় একজন যুবক
মানুষের পৃথিবী থেকে হারাইয়া গিয়াছে।
যুবকটির গায়ের রঙ চরের মাটির মত শ্যামল
চোখের রঙ শতবর্ষী পুকুরের জলের মত কালচে তরল,
কুঞ্চিত কেশদল ঘোর কৃষ্ণকায়, ঘাড় ছেয়ে কাঁধের কাছে নিঃশ্বাস ফেলিতেছিলো।...
- ১৩৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৯৯বার পঠিত




