কথা ছিল তুমি
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথা ছিল তুমি ভোরবেলাতেই
জাগিয়ে দেবে,
কথা ছিল তুমি দেরী দেখলেই
রাগিয়ে দেবে।
কথা ছিল তুমি উচ্চাসে মোর
মন ভরাবে,
কথা ছিল তুমি এই জীবনে
রঙ ছড়াবে।
কথা ছিল তুমি লুকোচুরিতে
হারিয়ে দেবে,
কথা ছিল তুমি অন্তর্ধ্বনি
ফিরিয়ে দেবে।
কথা ছিল তুমি হাত ছাড়িয়ে
দৌড়ে যাবে,
কথা ছিল তুমি একটু গিয়েই
ফিরে থাকাবে।
কথা ছিল তুমি রুদ্ধশ্বাসে
পাঞ্জা দেবে,
কথা ছিল তুমি হারিয়ে দিয়েও
হার লুকাবে।
কথা ছিল তুমি অভিমান ভরে
গাল ফুলোবে,
কথা ছিল মোর অনুরাগ দেখে
রাগ ভাঙবে।
কথা ছিল আরো অনেক কিছুই
বলতে বাঁধা,
সব কথাই যে রইল হয়ে
গোপন ধাঁধাঁ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ২, বাকারা। ৮৪ নং ও ৮৫ নং আয়াতের অনুবাদ-
৮৪। (হে ইহুদী সম্প্রদায়) আমি যখন ওয়াদা নিয়েছিলাম যে, পরস্পর রক্তপাত করবে না এবং স্বীয় বাসস্থান থেকে আপন ব্যক্তিদেরকে...
...বাকিটুকু পড়ুন
জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬

হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে...
...বাকিটুকু পড়ুন