somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেমিং ও পিএইচপি কর্মশালা

১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পি্উটার গেমিং এখন এক বিরাট রাজ্য। না আমি খেলার কথা বলছি না, খেলা বানানোর কথা বলছি। আমাদের দেশের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত। অনেকে যুক্ত হতে চান। আমাদের দেশে একটি পুরোনো প্রবাদ হলো যারা জানে তারা অন্যদেরকে জানাতে চায় না। কিন্তু নতুন প্রজন্মের বেলায় কথাটি মোটেই সত্য নয়। আমার সঙ্গে যারা কাজ করে, আমি যাদেরকে চিনি তারা প্রায় সবাই স্বেচ্ছাশ্রমে ব্যপক কাজ করে থাকে। কাজে তারা তাদের জ্ঞান, টিপস এবং অন্যান্য বিষয় নিয়মিত শেয়ার করে থাকে।
যে কোন বিষয়ে ভাল করার জন্য, টিকে থাকার জন্য কিছু শেখা, কিছু কাজ করা এবং নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখার দরকার। এ কাজগুলো করার সময় যদি ভাল গাইডেন্স পাওয়া যায় তাহলে অনে ভাল হয়।
বিশেষ করে কী শিখবো, কীভাবে শিখবো, কোথা থেকে শুরু করবো - এসব নানান প্রশ্নের একটি ভাল জবাব পেলে সবার সুবিধা হয়। এসব চিন্তা থেকে সিটিডির জাবেদ মোর্শেদের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে ২১ তারিখ শনিবার। সেখানে গেম ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন স্বনাম ধন্য গেম ডেভেলপার ও Ratrod Studio Inc. এর সিটিও আল-মামুন সোহাগ ।
কর্মশালার বিস্তারিত এই ইভেন্ট পেজে পাওয়া যাবে

Click This Link

এবং পিএচপি

পিএইচপিরও এখন জমজমাট অবস্থা। একটি বিষয় মনে রাখা দরকার যে, ইচ্ছে কররে, যাদের যুক্তির বোধ ভাল তারা ইন্টারনেট থেকে নানান বইপত্র নামিয়ে, টিউটোরিয়াল দেখে পিএইচপি কেন প্রায় সব ধরণের প্রোগ্রামিং ভাণা শিখে ফেলতে পারে। আবার অনেকের ক্ষেত্রে গাইডেন্স থাকলে ভাল হয়। সেরকম যাদের অবস্থা, বিশেষ করে যারা পিএচপিতে একেবারে নতুন তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০১১ এর বর্ষসেরা ফ্রিল্যান্সার এনায়েত হোসেন রাজীব এটি পরিচালনা করবেন। রাজীব এর আগে ঢাকা ও চট্টগ্রামে দুটো কর্মশালা পরিচালনা করেছে। ঢাকায় আমি দেখেছি ওর শেখানোর স্টাইলটা খুব ভাল। কাজে যারা কর্মশালাটি করবে তারা উপকৃত হবে।
তবে, রেজিস্ট্রেশন করার আগে মনে রাখতে হবে এই কোর্সটা যারা একবারেই কম্পিউটার জানে না তাদের জন্য নয়!
এই ইভেন্ট পেজে বিস্তারিত জানা যাবে।
Click This Link

আশাকরি নতুনদের জন্য সোহাগ আর মামুনের এই প্রচেষ্ঠা সফল হবে।

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×