somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুর্তি পুজা (গো. আজমের পুজা করা) গুনাহ' র কাজ

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা ৯০ অথবা ৯১ সালের দিকের………

গোলাম আযমের নাগরিকত্ব নিয়ে মামলা চলছে এবং গোলাম আযম তখন জেলে। গোলাম আযমের মুক্তি চেয়ে ছাপানো পোষ্টার তখন দেয়াল জুড়ে। পোষ্টার লাগাতো জামাত ছাত্রশিবির সবাই।

একদিন দুপরের ঘটনা…… মোঃপুর বাবর রোডে দোস্তের বাসায় দল বেধে যাচ্ছি আড্ডা মারতে, দেখি শিবিরের পোলাপাইন ‘গো আযমের মুক্তি চাই’ পোষ্টার লাগাইতেছে। আমাদের দোস্তের বাসার গ্যারেজ এর লোহার গেট, দুইটা পোষ্টার তার উপরও লাগানো। সহ্য হয়? গ্যারাজের পাশেই ছোট বসার ঘর- বাইরের মানুষের জন্য……

আমার দোস্তের আব্বা ছিলেন বিরাট মৌলানা এবং হেকিম,(আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন) যথার্থ অর্থেই তিনি ছিলেন ধার্মিক এবং ভালমানুষ। তার বসার ঘরে সব সময়ই দু একজন হুজুর কে আমরা দেখতাম।এই ধরনের ধর্মের আবহ আমাদের আড্ডা এবং যাবতীয় বাদঁরামীর কোন ব্যাঘাত ঘটাত না বলাই বাহুল্য, মৌলানা চাচা আমাদের যাবতীয় দোষ উনার আপন ঔদার্যে মাফ করে দিতেন।

সেদিন দুপুরে আমরা যখন বাবর রোডের বাসায় ঢুকছি- শিবিরের পুলাপাইন তখনও সেখানে উপস্থিত…… রাস্তার অপর পাশে তখন তারা ব্যস্ত পোষ্টার লাগাইতে। আমার ইচ্ছা একটা গ্যঞ্জাম বাধানোর- বাসার গেটে পোষ্টার লাগানো তো রীতিমতো বেয়াদপী আর অভদ্রতা ………

আমার সাথের আর এক দোস্ত- ইনষ্ট্যান্ট বুদ্ধি আর স্মার্টনেশের জন্য বিখ্যাত- সে হটাৎ তেড়ে গেল নাউজুবিল্লাহ… তওবা তওবা--লা হাওলা অয়ালাকুউয়াৎ বলতে বলতে……
-মানুষের তসবির ঝুলানো গুনার কাজ, জানো না? তোমাদের বাপ মায়ে শিক্ষা দেয় নাই? এইখানে নামাজ পড়ার জায়গা আর তোমরা মানূষের ছবি টাঙ্গাইছো? মিয়া হাবিয়া দোজখে যাইবা………

ব্যস, শিবিরের পুলাপাইনরে নতুন ফতোয়া শুনাইয়া আমরা মহা উৎসাহে পোষ্টার ছিড়া শুরু করলাম…… এক দম কাঁচা আঠা- ধরতেই পুরা পোষ্টার হাতের মধ্যে উঠে আসছে। তারপর দলা পাকিয়ে ড্রেনে।

রাস্তায় ছোট খাট একটা জটলা জমে গেল… সবাই আমাদের তামশা দেখছে। পাবলিক আমাদের মাশালা শুনে আর মুচকি মুচকি হাসে…… দোস্তর বাসা থেকে দুই পিচ্চি হুজুর এসে আমাদের সাথে জয়েন করলো। মুহুর্তের মধ্যে আশেপাশের দু তিন টা বাসা সহ সব পোষ্টার ছিড়ে টুকরা টুকরা ।


শিবিরের পুলাপাইন যাকে বলে কিংকর্তব্যবিমুঢ়—লা জবাব।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×