২২ ডিসেম্বর প্রকাশিত ব্লগার দাম এর একটি আলোচিত-সমালোচিত পোস্ট পড়েই লিখতে বসা এই পোস্ট।
সম্প্রতি মুক্তি পাওয়া ফারুকীর থার্ড পারসন সিং গুলার নাম্বার ছবিটি দল বেধে দেখতে গিয়েছিলো আমার কিছু ফ্রেন্ড।কেমন হইছে জিজ্ঞাসা করতেই জবাব-ফারুকী আবারও একখান ফাস্ট ডেট টাইপ জিনিস বানাইছে। সেইরকম সামাজিক ছবি
উপরের পোস্ট টার পক্ষে-বিপক্ষে বহু মন্তব্য আসছে। একটা মন্তব্যের ভাষা মোটামুটি এইরকম-মিডিয়ার কাজ হল সমাজে যা ঘটছে তাই তুলে ধরা।ফারুকী তো তাই করছে।
টেলিভিশন যুগের শুরু থেকেই আমাদের সংস্কৃতির বিনোদনের একটা সাধারন এবং জনপ্রিয় মাধ্যম হল নাটক। টিভি নাটক সাধারণত বাবা-মায়ের সাথে একসাথে বসেই দেখা হয়।তারই ধারাবাহিকতায় বাবা-মার সাথে দেখতে বসেছিলাম নাটক-ফাস্ট ডেট। কি ধরনের বিব্রতকর পরিস্হিতিতে পড়েছিলাম তা আপনাদের বুঝতে পারার কথা।
ফারুকী যা ঘটছে তাই দেখাচ্ছেন। মানলাম।কিন্তু পরিচালকরা তাদের কাজে দেখানোর পাশাপাশি কোন একটি বার্তা দেওয়ারও চেস্টা করেন।এক্ষেত্রে ফারুকীর বার্তাটা আমার নিকট পরিস্কার না।তিনি ঠিক কি বলতে চাইছেন?-এখন এগুলাই চলে,চালায়ে যাও,নাকি অনেক হইছে এবার থামাও।
মা চাইছিলো মনপুরা হলে গিয়ে দেখবে।নিয়ে যাইতে পারি নাই,টিভিতে দেখছে।আমি বলছিলাম সামনে আরও ১টা ভালো ছবি আসতেছে।এবার হলে নিয়ে যাবো। আফসোস.................
পরিশেষে ফারুকী ভাই এর কাছে ১টাই আবদার-নাটক-সিনেমা যাই বানান শুরুতে প্যারেনটাল গাইড উল্লেখ করে দিবেন,তাতে আমার মতন আনকালচারড বেকুবদের একটু সুবিধা হবে।............
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ সকাল ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



