আমার প্রিয় পোস্ট

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

আমার বিশ্বকাপের সেরা একাদশ(বিশ্বকাপ পরবর্তী)

০৯ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫৮

শেয়ারঃ
0 0 0

বিশ্বকাপের সেমিফাইনাল শেষ। গোল্ডেন বলের সিলেকশন নাকি হয় সেমিফাইনাল পর্যন্ত পারফর্ম্যান্সের ভিত্তিতেই।তাই সাহস করে ফাইনালের আগেই দিয়ে ফেললাম আমার সম্ভাব্য সেরা একাদশ।পক্ষে-বিপক্ষে সবার গঠনমূলক মতামত আশা করছি।আর হ্যা,বড় নাম নয়,এবারের বিশ্বকাপে বড় পারফর্ম্যান্সকেই গুরুত্ব দিলাম একাদশ গঠনের ক্ষেত্রে।

গোলকিপারঃ ইকার ক্যাসিয়াস(স্পেন)

ডিফেন্ডারঃ
ফুলব্যাকঃ
মাইকন (ব্রাজিল),ফিলিপ লাম(জার্মানী)
সেন্টার ব্যাকঃ
ডিয়েগো লুগানো(উরুগুয়ে),কার্লোস পুয়োল (স্পেন)।
মিডফিল্ডারঃ
হোল্ডিং মিডফিল্ডারঃ
বাস্তিয়ান শোয়েনস্টাইগার(জার্মানী)
লেফট মিডফিল্ডারঃ
আন্দ্রেস ইনিয়েস্তা(স্পেন)
সেন্ট্রাল মিডফিল্ডারঃ
ওয়েসলি স্নাইডার(নেদারল্যান্ডস)
রাইট মিডফিল্ডারঃ
আরিয়েন রোবেন(নেদারল্যান্ডস)
স্ট্রাইকারঃ
ডিয়েগো ফোরলান(উরুগুয়ে),ডেভিড ভিয়া(স্পেন)

ম্যানেজারঃ
জোয়াকিম লো(জার্মানী)
পছন্দের ফর্মেশনটা দাড়াচ্ছে এ রকম-
৪-১-৩-২
যাদেরকে একাদশে রাখতে পারলাম না-
মার্টিন স্টেকলেনবার্গ(নেদারল্যান্ডস)
সার্জিও রামোস(স্পেন)
লুসিও(ব্রাজিল)
থমাস মুলার(জার্মানী)
মেসুট ওয়েজিল(জার্মানী)
লিওনেল মেসি(আর্জেন্টিনা)
কোইসুকে হোন্ডা(জাপান)
বিশ্বকাপের আগে ১ টা সম্ভাব্য সেরা একাদশ দিয়েছিলাম। তুলনা করে দেখতে পারেন। হয়ত মজা লাগবে।
পাঠকদের কাছে জানতে চাচ্ছি,কে হবেন আপনার পছন্দের গোল্ডেন বলজয়ী? আমার ভোট গেল স্নাইডারের বাক্সে।

ফাইনাল উপভোগ্য হোক,জয় হোক ফুটবলের.............
আপডেটঃযারা মন্তব্য করেছেন তাদের মধ্যে থেকে গোল্ডেন বলের ভোট গেছে-
ডেভিড ভিয়া-৪
ডিয়েগো ফোরলান-২
ওয়েসলি স্নাইডার-৩(আমারটা সহ)

 

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫৯
জিকসেস বলেছেন: পারফেক্ট। খালি মুলার কে রাখা উচিত ছিল।
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৪

লেখক বলেছেন: হ্যা ভাই,এই অভিযোগ মাথা পেতে নিচ্ছি।কিন্তু মুলারকে খেলালে রোবেনকে বসিয়ে রাখতে হয় যা আমার দ্বারা সম্ভব হবে না।
ধন্যবাদ।

২. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৫
রকিবুল বলেছেন: বেশ বেশ তবে তাই হউক !!! :P
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:১৫

লেখক বলেছেন: বিশ্বকাপের পরপরই ফিফা ১ টা একাদশ দিবে,খেয়াল রাইখেন।

০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:১২

লেখক বলেছেন: মধুর সমস্যা,কই খেলাই কন তো? ফর্মেশনটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৮
অ্যামাটার বলেছেন: পারফেক্ট। জাভি রে রাখতে পারতেন। এইবার গোল্ডেন বল যে ফোরলান পাচ্ছে, সেই ব্যাপারে কোনও সন্দেহ নাই।
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ,দেখা যাক কে পায়........

৫. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:১১
অমিত চক্রবর্তী বলেছেন: ৪-২-৩-১_ ক্যাসিয়াস;রামোস, লুগানো, জুয়ান, লাম; শোয়েনপ্সটাইগার, ফন বোমেল; মুলার, স্নেইডার, ভিয়া ; ফোরলান।

ভিয়ারে আমি লেফট উইং এ খেলাবো। :)
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:২২

লেখক বলেছেন: আপনারটাও ভাল লাগছে।আপনার ফর্মেশনটাতো এবারের বিশ্বকাপেরই হিট ফর্মেশন।
১১ এর মধ্যে ৭ টা মিলে গেছে দেখে ভাল লাগলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:১৫
Esshan বলেছেন: ডেভিড ভিয়া(স্পেন) !:#P !:#P !:#P !:#P
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: !:#P !:#P !:#P

৭. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৪
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: মেক্সিকোর সান্টোস রে রাখতে পারতেন। ওর খেলা যতগুলা দেখছিলাম ভাল লাগছিল। এমনিতে দল ভাল হইছে তবে জাভি আর রবিনহোরে দরকার ছিল মনে হয়।

গোল্ডেন বল মনে হয় ভিয়া বা ফোরলান পাবে।
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫০

লেখক বলেছেন: স্নাইডার কিন্তু মিডফিল্ডার হয়েও ৫ গোল করছে। আর ভিয়া মনে হয় বুট পাইতেছে। সেক্ষেত্রে বল পাওয়ার পসিবিলিটি কমে যাবে।দেখা যাক...
এই ফর্মেশনে রবিনহোকে ঢুকাতে হলে রোবেন বা ইনিয়েস্তাকে বসাতে হবে।সম্ভব না।
জাভিকে মনে হয় স্নাইডারের জায়গায় খেলানো যায়।সম্ভব।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৭
দ্যা ডক্টর বলেছেন: পিকে বাদ পড়ছে কেন? পুয়োল থাকলে পিকে কেও রাখা উচিত ছিল।
০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: প‌্যারাগুয়ে ম্যাচে পিকের ধাক্কাধাক্কি দেখে মহা বিরক্ত X( ।লুগানোর পরিশ্রমী খেলা ভাল লাগছে।

৯. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৮
সায়েম মুন বলেছেন: ভালই তো টিম বানাইছেন!
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ :D :D :)

১০. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৩
চুপিচুপি বলেছেন: আপনার পজিসন কোথায়.............
০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: :P :P :P :P

১১. ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৩
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: ফরম্যাটটা পছন্দ হয়েছে। :)

গোল্ডেন বল ভিয়াকে দেওয়া উচিত।
০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: পছন্দ হয়েছে জেনে ভাল লাগলো।আমি আবার একটু বেশী অ্যাটাকিং খেলা পছন্দ করি।তাই হোল্ডিং মিডফিল্ডার ২ জন না রেখে ১ জন রেখেছি।
সবাই দেখি ভিয়া,ফোরলান আর স্নাইডারের পক্ষেই রায় দিচ্ছে।

১২. ০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৩:২৩
কালীদাস বলেছেন: বেশিরভাগেরই নাম দিয়ে চেহারা চিনি না। এমনে এমনেই একটা পিলাচ দিয়া গেলাম:):):)
০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: :D :D B-)

১৩. ০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৮
ঘুমরাজ বলেছেন: আমার ভোট গেল স্নাইডারের বাক্সে
০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: যাক, ১ জন পাইলাম।

০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: হুমম,মুলার এবারের বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পাইতে পারে।

০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: থ্যাংক ইউ

১৬. ০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৬
শাকিউল রানা বলেছেন: ভাল হইছে, লামের যায়গায় এ্যাশলি কোল আমার পছন্দ। রামোসরে বাইরে রাখা কষ্টকর, আবার মাইকনও ভাল খেলছে.......++

মাইনাস খাইছেন দেখি একখান =p~ =p~ =p~
কার মনে ফাউল করছেন??
০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: মেসিরে বেন্চে বসানোর পর মাইনাস ১টা তো কমই মনে হইতেছে।গোল্ডেন বল কে পাইতে পারে বইলা মনে হয়?

০৯ ই জুলাই, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: স্নাইডার-৩

১৮. ০৯ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৭
অপ্রয়োজন বলেছেন: ভিয়া কে গোল্ডেন বলের ভোট দিলাম ....

পোডোলস্কি রে বেইল দিলেন না :( রবেনের যায়গায় আমি পোডোলস্কি কে খেলাতাম (রবেন ও ফাটাফাটি .... তবে ইন্জুরির ব্যাপার আর কি)
০৯ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৩

লেখক বলেছেন: ব্রাজিল ম্যাচে এক রোবেনকেই ১০ টার উপর ফাউল করা হইছে।এবারের চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের বিপক্ষে যে গোল করছে তা অনেক দিন মনে থাকবে।না,ওরে বাদ দিতে পারবো না।তবে পোডোলস্কিও জোস প্লেয়ার।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভিয়া-৪

 

মোট সময় লেগেছে ০.৯৩২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
muntasir.shovon@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই