somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভিপোস্ট-পরীক্ষার মাঝে দেখা কিছু মুভি

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে চলা পরীক্ষার ফাঁকে ফাঁকে অনেকগুলো মুভিই দেখা হয়ে গেল। সব সাজেস্ট করার মত না। আবার কিছু মুভি সম্পর্কে সামু থেকেই সাজেশন পেয়েছি। যাই হোক, আজ ৪ টা মুভির কথা শেয়ার করছি-

১.Sleepers



কল্পনা করুন তো একজন উকিলের কথা যে কি না প্রাণপণে চেষ্টা করছে নিজের মামলা হারার জন্য।একটি মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা,একদল অপরাধীকে রক্ষা করার চেষ্টা যারা কি না শৈশবে শিকার হয়েছিল এর চেয়েও বড় অপরাধের। sleepers একটি মধুর প্রতিশোধের গল্প। আমার দেখা সেরা ক্রাইম ড্রামা। বিভিন্ন চরিত্রে আছেন-রবার্ট ডি নিরো,ব্র্যাড পিট,ডাস্টিন হফম্যান,কেভিন বেকন প্রমুখ।

ডাউনলোড লিংক
২.Good Will Hunting




উইল হান্টিং(ম্যাট ডেমন) এমআইটির একজন সামান্য ক্লিনার।গণিতের অধ্যাপক ল্যামব্রউ এর দেয়া বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান যখন তার ছাত্ররাও করতে পারে না তখন সে অনায়াসে সব অংকের সমাধান করে ফেলে। অধ্যাপক উইলের প্রতিভার পরিচয় পেয়ে উইলের পরিচর্যায় উদ্যোগী হন। গড়ে তুলতে চান উইলকে নিজের মত করে।কিন্তু উইল কি চায়?
এই মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশ ম্যাট ডেমন আর রবিন উইলিয়ামসের মধ্যকার সংলাপগুলো। বিশেষ করে রবিন উইলিয়ামসের অভিনয়-যা তাকে অস্কার এনে দিয়েছিল। অনেক নামকরা একটা ছবি,অনেকেই হয়ত দেখে থাকবেন।

ডাউনলোড লিংক

৩.Blood Work



একজন এফবিআই কর্মকর্তা যে তার কর্মজীবনের অনেকটা সময় ধরেই এক অজানা শত্রুর পেছনে ছুটে বেড়ায়। অবসর জীবনে এসে একটি একটি খুনের কেসের দায়িত্ব নেওয়ার অনুরোধ আসে। প্রথমে অগ্রাহ্য করলেও পরে কেসটা নিতে বাধ্য হয়। কেননা খুন হওয়া ব্যক্তির একটি অঙ্গ ধারণ করেই যে সে বর্তমানে বেঁচে আছে। তদন্ত শুরু করে সে। এখানেও দেখা মেলে সেই পুরনো শত্রুর। শত্রু, নাকি বন্ধু?
মুভিটার গল্পের প্লটটা আমার কাছে এক্সেপশনাল লেগেছে।ক্লিন্ট ইস্টউড একটেড এন্ড ডিরেকটেড।

ডাউনলোড লিংক

৪.Vampires Suck



উপরের তিনটা যে ধরনের মুভি তার সাথে এটা কোনোভাবেই যায় না। হলিউডে জনপ্রিয় মুভিগুলোকে ব্যঙ্গ করে মুভি বানানোর একটা চল আছে(যেমন স্কেরি মুভিজ)। এ ধরনের ছবিগুলোর দর্শক গ্রহণযোগ্যতাও বেশ।Vampires Suck দর্শকেরা কতটা গ্রহণ করেছে তা জানি না,তবে আমার কাছে বেশ ভালই লেগেছে। Twlight সিরিজের ১ম ২ টা মুভিকে ব্যঙ্গ করে বানানো।সিরিয়াস Twlight ফ্যানদের না দেখাই বেটার:P। তবে আমার মত যারা Twlight এর সেকেন্ড পার্টের প‌্যানপ‌্যানানি দেখে মহা বিরক্ত(আছেন নাকি কেউ??B-)) তাদের ভাল লাগবে,নো ডাউট। দারুন স্যাটায়ার।

ডাউনলোড লিংক

সবাই ভাল থাকুন। দারুণ দারুণ মুভি দেখুন। শুভকামনা.......
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৪১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×