somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রান,মফিজ,রান(আজগুবি পোস্ট)

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল ১১ টা। মফিজ তখনো যথারীতি ঘুমে। এমন সময় মোবাইলের কর্কশ রিংটোনে ঘুম ভেঙ্গে গেল তার। টুনটুনির ফোন।টুনটুনি মফিজের গার্লফ্রেন্ড। অনার্স ফাস্র্ট ইয়ারে পড়ে। ধড়মড় করে উঠে ফোন রিসিভ করলো মফিজ।
-হ্যালো
-হ্যালো,আমারতো সর্বনাশ হয়ে গেছে। কান্নাজড়িত কন্ঠ টুনটুনির ।
-কি হইছে জান? মফিজের কন্ঠে উদ্বেগ ।
-আমার ফরম ফিলাপের ৫ হাজার টাকা ছিনতাই হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে।আজকে লাস্ট ডেট। কিছু একটা করো।
-বাসায় জানাইছো?
-মাথা খারাপ,৪ দিন আগেই বাবার কাছ থেকে ফর্ম ফিলাপের টাকা নিয়ে নিছিলাম। ওই টাকা ত আগেই খরচ করে ফেলছি। তোমার নাম্বারে রিচার্জ করতে করতেই তো টাকা আমার শেষ হয়ে যায়:P।এটা টিউশনির জমানো টাকা ছিল।
-তাইলে এখন উপায়?মফিজ শুধায়।
-আর কোন উপায় নাই। এক ঘন্টার মধ্যে যে করেই হোক ৫ হাজার টাকা নিয়ে আমার সাথে দেখা কর নীলক্ষেত মোড়ে।
-হায় আল্লা,৫ হাজার টাকা কই পামু? আর ১ ঘন্টার মধ্যে মিরপুর থেইক্যা নীলক্ষেত পৌছাঁনো সম্ভব?
-আমি কিছু জানি না। লাইনটা কেটে দেয় টুনটুনি।
কি করবে বুঝতে পারে না মফিজ। বাপের ভাদাইম্যা পোলা। গার্লফ্রেন্ডের উপর চলে। নিজের কোন আয় ইনকাম নাই। বন্ধু-বান্ধব গুলাও ভ্যাগাবন্ড টাইপের। একমাত্র বাপের কাছেই এতগুলা টাকা পাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হইল মফিজের বাপে ওরে দুই চক্ষে দেখতে পারে না।
ঘড়ির দিকে তাকায় মফিজ। সময় বেশি নাই। কোনরকমে একটা শার্ট গায়ে চাপায়েই দৌড় দেয় মফিজ। আগে কারওয়ান বাজারে যাইতে হবে,বাপের অফিস। এরপর নীলক্ষেত।
রাস্তায় নাইমা সিএনজি খুজতে থাকে মফিজ। এক সিএনজিচালক যেতে রাজি হইল।
-ভাড়া কত?মফিজের জিজ্ঞাসা?
-কেন,মিটারে যাবো। সিএনজিচালকের উত্তর;)
-২০ মিনিটের মধ্যে পৌছাঁইতে পারবেন?
-নারে ভাই। তার চেয়ে আপনি বরং দৌড় লাগান। সিএনজির আগে পৌছাইতে পারবেন।
অগত্যা মফিজ দৌড় লাগাইল। সময় ত বেশী নাই। দৌড়াইতে দৌড়াইতে ১০ মিনিটের মধ্যে কারওয়ান বাজার পৌঁছায়ে গেল(দৌড়ানোর সিনটা একটু কল্পনা করার চেষ্টা করি।মফিজ জানপ্রাণ দিয়া দৌড়াইতেছে,কপাল বেয়ে চপচপায়ে ঘাম পড়তেছে। আর কল্পনায় ভেসে উঠতেছে টুনটুনির উদ্বিগ্ন মুখ। কি রোমান্টিক! আল্লাগো....):P

বাপের রুমে ঢুকে মফিজ দেখতে পাইলো তার বাপ তার সুন্দরী পি এস এর লগে অন্তরঙ্গ অবস্থায় :P।নিজের বাপরে এই অবস্থায় দেখতে মফিজের ভাল লাগলো না। কিন্তু তার ত টাকাও দরকার। বেচারা। কি করবে ভেবে না পেয়ে অবশেষে ঘড়ির কাঁটা ৩৫ মিনিট আগায়ে নিয়ে চলে গেল ঠিক ১১ টায়। যেসময় টুনটুনি তাকে ফোন করছিলো।(পাঠকেরা কি ভাবতেছেন কে জানে? তবে এই দেশে সবই সম্ভব। ১-২ ঘন্টা সময় আগানো পিছানো কোন ব্যাপারই না:P)

ঘড়ির দিকে তাকায় মফিজ। এখনই তার একটা ফোন আসবে। এখনই তাকে একটা দৌড় শুরু করতে হবে............


কাহিনীর সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক। বাস্তবের কোন ঘটনার সাথে বিশেষ করে কোন সিনেমার সাথে এর কোন মিলই নাই.....

অনুপ্রেরণা-ব্লগার কালীদাস এর এই পোস্ট
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×