টিউশনি করতে গিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। কিন্তু সমস্যা হল লিখতে গেলে কিছুই মনে পড়ে না। আজ সেরকম কিছু ঘটনা শেয়ার করার চেষ্টা করছি-
যে স্টুডেন্টের কথা বলছি সে মেধাবী হলেও বেশ ফাঁকিবাজ। আমি একের পর এক চ্যাপ্টার পড়াতে থাকি কিন্তু তার নিজের পড়ার কোন খবর থাকে না। আমি নানাভাবে বোঝানোর চেষ্টা করি। এমনি একদিন আমি ওকে বোঝানোর চেষ্টা করছি-দেখ তুমি আমাকে হেল্প না করলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারবো না।
পাশে ছিল স্টুডেন্টের ক্লাস ফোর পড়ুয়া মহা ত্যাঁদোড় ছোট বোন। সে চট করে আমার দিকে ফিরে বললো-ও কিভাবে আপনাকে হেল্প করবে? ও কি আপনাকে পড়াবে??
আমি কথা বলার কোন ভাষা খুঁজে পেলাম না.....
এবার আরেক ফাঁকিবাজের গল্প। একদিন পড়াইতে গেছি। ওইদিন আবার পরীক্ষা দেয়ার কথা।গিয়ে দেখি স্টুডেন্ট তার ডান হাতের তর্জনীর মাঝের দিকে একটু কেটে ফেলেছে। ফলে আর কলম ধরতে পারছে না।ফলে পড়া ও পরীক্ষা উভয়ই বাতিল করতে হল। কেমনে কাটছে জিজ্ঞাসা করায় জানা গেল নখ কাটতে গিয়ে এ অবস্থা।
-তুমি ব্লেড দিয়ে নখ কাট?আমি জিজ্ঞাসা করলাম।
-না ভাইয়া,নেইলকাটার দিয়ে।
নেইলকাটার দিয়ে নখ কাটতে গিয়ে কেউ আঙ্গুলের মাঝামাঝি অংশের চামড়া কেটে ফেলে কিভাবে তা আমার বোধগম্য হল না। উপরের দিকে হলে তাও কথা ছিল।
আসার সময় কথা হল স্টুডেন্টের বড় বোনের সাথে-
-আজ যাই আপু,আজ তো আর পড়ানো যাবে না।
-হুমম,যাও। কেমন বেকুব দেখো,নখ কেউ এমনে কাটে?
-পড়াটা মিস হইল। আজকে আবার ওর পরীক্ষা দেয়ার কথা ছিল।আমি যোগ করলাম।
-পরীক্ষা দেয়ার কথা ছিল নাকি? তাহলে মনে হয় ইচ্ছা করেই কাটছে-আপুর নিরাসক্ত ভঙ্গিতে জবাব।
এবারের ঘটনা পরীক্ষার খাতায়। ইন্টারমিডিয়েট,বিষয় রসায়ন। বইয়ে হিলিয়ামের ব্যবহারে লেখা আছে-হিলিয়াম অত্যন্ত হালকা বলে উড়োজাহাজ ও আবহাওয়া বেলুনে ব্যবহার করা হয়।
তো আমার এক স্টুডেন্ট পরীক্ষার খাতায় লিখলো-হিলিয়াম উড়োজাহাজ তৈরীতে ব্যবহার করা হয়।
খাতা দেয়ার সময় মনের সুখে ঝাড়লাম....
ভবিষ্যতে আরও কত কি আবিষ্কৃত হয় কে জানে........
পড়তে পারেন আমার এই পোস্টটাও-
একটি রোমান্টিক(??!) টিউশনীয় পোস্ট
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



